Saturday, October 24, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিনোদন

আমার বিয়ের জন্য আজ মেয়ে দেখতে যাবো।

admin by admin
March 9, 2023
in বিনোদন, লাইফস্টাইল
Reading Time: 4 mins read
1 0
A A
0
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter
 আমার সাথে আমার বাবা মা, আমার এক কলিগ আর এক চাচা যাবেন। এই অব্দি ঠিক ছিলো কিন্তু না, আমার সাথে আরো যাবেন মামা-মামী, খাল-খালু, ফুফা-ফুফি, মামাতো ভাইবোন, খালাতো ভাইবোন, মার একবান্ধবী আর তার ছেলে আরো কয়েকজন যাবে যাদের আমি নিজেই ভালো করে চিনি না
এত মানুষ দেখে আমি বাবাকে বললাম,
— বাবা, এইসব কি! এতজন কেন?
বাবা মুখ গোমড়া করে বললো,
– আমি নিজেও জানি না। তোর মাকে জিজ্ঞেস কর
আমি মাকে আলাদাভাবে ডেকে বললাম,
— মা, আমি তো মেয়ে দেখতে যাচ্ছি। মেয়ে তুলে আনতে তো যাচ্ছি না। আমার জানামতে মেয়ের বাবা হাই স্কুলের মাস্টার আর মেয়ের একটা ছোট ভাই আছে ক্লাস এইটে পড়ে। সেই হিসাবে ওরা মেয়ে দেখানোর নাম করে আমাদের কিডন্যাপ করার চান্স নেই। তাহলে শুধু শুধু এত সামরিক বাহিনী নিয়ে যাচ্ছো কেন?
মা কিছুটা রেগে বললো,
– তুই এত বুঝবি না। আমার একমাত্র ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে যাবো। এতজন নিয়ে যাচ্ছি কারণ মেয়ের কোন খুঁত(সমস্যা) থাকলে কারো না কারো চোখে নিশ্চয়ই পড়বে
আমি এই মুহুর্তে কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না। যাত্রা পথে মেয়ের বাড়ির জন্য বাবা দোকান থেকে যখন ১৫ কেজি মিষ্টি কিনছিলো তখন পিছন থেকে মা’র বান্ধবী বলে উঠলো,
~আরে দুলাভাই, আপনার কি বুদ্ধি-শুদ্ধি জীবনেও হবে না? মেয়ে দেখতে যাওয়ার সময় এত মিষ্টি কিনে নিয়ে যাওয়ার কি দরকার? দেখা গেলো মেয়ে পছন্দ হলো না তখন মিষ্টি সাথে নিয়েও আসা যাবে না। তারচেয়ে বরং ৫কেজি মিষ্টি নেন
বাবা আমতা আমতা করে বললো,
– এতজন মানুষ শুধু ৫কেজি মিষ্টি নিয়ে যাবো?
মা তখন বললো,
— রিনা ঠিক কথায় বলেছে। মেয়ে পছন্দ না হলে শুধু শুধু এতগুলো টাকার মিষ্টি জলে যাবে
আমার নিরীহ বাবা, মা’র উপর কখনোই কিছু বলার সাহস পায় না। তাই মা’র কথা মতই ৫কেজি মিষ্টি কিনলো। আমি বাবার চেয়েও আরো বেশি নিরীহ। মা’র উপর আমারও কিছু বলার সাহস নেই…
মেয়ে দেখার আগে সবাই ভরপেট খাওয়া দাওয়া করে নিলো। কারণ পরে মেয়ে পছন্দ না হলে খেয়ে নাকি তৃপ্তি পাওয়া যাবে না। তাই আগে খাওয়া-দাওয়া পরে মেয়ে দেখা
খাওয়া শেষ করে সবাই যখন মেয়ের জন্য অপেক্ষা করছিলাম তখন কিছুক্ষণ পর মেয়ে আসলো। পরনে সবুজ শাড়ি আর ঠোঁটে হালকা লিপস্টিকে মেয়েটাকে ভয়ংকর রকমের সুন্দর লাগছিলো। মেয়েটা আমার পাশের সোফাতে মাথা নিচু করে চুপচাপ বসে রইলো। এমন সময় আমার ফুফি মেয়েকে বললো,
~মা, একটু হেটে দেখাও তো
মেয়েটি মুচকি হেসে আমার ফুফিকে বললো,
-আমি তো কিছুক্ষণ আগে হেটে এসেই এইখানে বসলাম। উড়ে উড়ে এসে তো আর বসি নি, যে এখন হেটে দেখাতে হবে
মেয়ের কথা শুনে বাবা বললো,
– মাশাল্লাহ, মেয়ে দেখছি বুদ্ধিমতী। মেয়ের কথায় যুক্তি আছে
আমি বাবার হাতে চাপ দিয়ে বাবার কানে কানে বললাম চুপ থাকতে কারণ মা রেগে যাচ্ছে..
আমার বড়খালা উনার ভ্যানিটি ব্যাগ থেকে একটা কলম আর কাগজ বের করে মেয়ের হাতে দিয়ে বললো,
~ তুমি এক কাজ করো মা। তোমার ঠিকানাটা ইংলিশে এই মুহুর্তে এইখানে একটু লিখে দাও
মেয়েটি আবারও মুচকি হেসে খালাকে বললো,
– আমি ইংলিশে অনার্স করেছি আর আপনি বলছেন আমি যেন ইংলিশে আমার ঠিকানাটা লিখি। বিষয়টাকি আমার জন্য অপমান জনক না?
বাবা তখন বললো,
– না না মা, তুমি অপমানবোধ করো না। আসলে আমার এই বড় শালীকে বর পক্ষ যখন দেখতে আসে তখন ইংলিশে ওর বায়োডাটা লিখতে বলেছিলো। তখন সে একলাইন লিখতে গিয়ে ৩বার কলম ভেঙেছিলো। এজন্যই সে ভাবে হয়তো সবাই ওর মতই কলম ভাঙবে। ও তোর আর এটা বুঝে না সবাই তো আর ওর মত ssc তে ইংলিশে দুইবার ফেল করে নি
বাবার কথা শুনে মেয়েটি মুচকি মুচকি হাসতে লাগলো আর আমি বাবার হাত চেপে ধরে বললাম, চুপ করো এইবার। বাসায় গেলে মা তোমার ১২টা বাজাবে…
মা’র বান্ধবী রিনা আন্টি বললো,
~সবি ঠিক ছিলো কিন্তু মেয়েটা একটু খাটো
মেয়েটি তখন রিনা আন্টির পা থেকে মাথা অব্দি দেখে বললো,
– খাটো বলে সমস্যা কি? আমাকে দিয়ে তো আর বাসার সিলিংফ্যান পরিষ্কার করাবেন না, যে আমাকে লম্বা হতে হবে। ২ইঞ্চি হিল জুতা পড়ে চলাফেরা করলে বাকি মেয়েদের খাটোই মনে হবে। জুতা খুলে আমার পাশে এসে দাঁড়ালে দেখবেন আমার চেয়ে আপনি ১ইঞ্চি খাটো আছেন
মেয়ের বাবা-মা মেয়েকে অনেকবার বুঝানোর চেষ্টা করছে মেয়ে যেন চুপ থাকে। কিন্তু মেয়ে উনাদের কোন কথা শুনে নি
বাবা তখব মেয়েকে বললো,
– সিলিংফ্যান পরিষ্কার নিয়ে তোমার কিছু ভাবতে হবে না মা। তোমার শ্বাশুড়ি ৫ ফুট ৭ ইঞ্চি। এইকাজ তোমার শ্বাশুড়িই করতে পারবে
মা তখন কিছুটা রেগে গিয়ে মেয়েকে বললো,
– তোমার মুখ যেভাবে চলে রান্নার হাত সেভাবে চলে কি? রান্না বান্না কিছু পারো?
মেয়েটি মার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললো,
– আমি রান্নার কিছুই পারি না। বাবার বাড়ি কষ্ট করে রান্না করা শিখবো পরে যদি শ্বশুরবাড়ির লোকজনের সে রান্না পছন্দ না হয় তখন তো আমার সব কষ্ট বৃথা যাবে। তাই ঠিক করেছি বিয়ের পর শ্বাশুড়ির থেকেই রান্না শিখবো…
মেয়ের মুখে এমন কথা শুনে মা উঠে দাঁড়িয়ে মেয়ের মা-বাবাকে বললো,
– মেয়ে আমাদের পছন্দ হয় নি। আগে মেয়েকে আদব কায়দা শিখান কিভাবে বড়দের সাথে সম্মান করে কথা বলতে হয়
মেয়েটি তখন মাকে বললো,
– পছন্দ হয় নি ভালো কথা। আপনারা আমাকে ২৫হাজার টাকা দিয়ে চলে যান কোন সমস্যা নেই
মা অবাক হয়ে বললো,
– মানে!
মেয়েটি দাঁড়িয়ে তখন বললো,
– এটা কোন কাঙ্গাল ভোজ না, যে আপনি দলবল নিয়ে এসে খেয়ে দেয়ে চলে যাবেন আর কোন দাম দিবেন না। আপনাদের জন্য আমার বাবার ১৮ হাজার টাকার বাজার করতে হয়েছে। আর আমার মা,খালা মিলে ভোর সকাল থেকে সেগুলো রান্না করেছে। তাদের কষ্টের তো একটা দাম আছে নাকি? সেই হিসাবে আমাকে হয় ২৫ হাজার টাকা দিবেন নয়তো আপনার ছেলের সাথে আমাকে বিয়ে করাতে হবে।
আপনি আপনার ছেলের জন্য মেয়ে দেখতে আসবেন সেজন্য আপনি, আপনার ছেলে আর বড়জোর পরিবারের দুই একজন আসতে পারেন। কিন্তু আপনি তা না করে চোদ্দগুষ্টি নিয়ে এসে হাজির হবেন এটা কেমন কথা?
আপনারা এতজন আসবেন শুনে আমার বাবা অন্যের থেকে টাকা ধার করে বাজার করেছেন। আমাদের মত মধ্যবিত্ত পরিবারের মায়েদের কখনো সাহস হয় না একসাথে ৩ পদের তরকারি রান্না করতে। কিন্তু আমার মা আপনাদের জন্য ৭ পদের তরকারি রান্না করেছে যাতে আপনাদের খেতে কোন সমস্যা না হয়। এত কিছুর পরে যখন আপনারা বলেন, “মেয়ে খাটো তাই পছন্দ হয় নি” কিংবা ” মেয়ে রান্নাবান্না পারে না তাই মেয়ে পছন্দ হয় নি”
তখন মেয়ের বাবা মার কিংবা মেয়ের মেনে কতটা কষ্ট হয় জানেন?
নেক্সট টাইম যখন ছেলের জন্য মেয়ে দেখতে যাবেন তখন দলবল না নিয়ে গিয়ে ছেলে আর আপনার পরিবারের ৩-৪ জন যাবেন। এতে মেয়ে পছন্দ না হলেও মেয়ের বাবা মার এতটা হয়রানি আর এতটা কষ্ট হবে না…
আমি বাবার হাতে চাপ দিতেই আমার নিরীহ বাবাটা হঠাৎ সাহসী হয়ে বললো,
– এই মেয়ে আমার পছন্দ হয়েছে। এই মেয়েকেই আমি আমার ছেলের বউ হিসাবে চাই। বিয়ে এখনি হবে। আমার পরিবারের কেউ যদি এই বিয়েতে বাধা দেয় তাহলে ৩য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে বলে দিলাম….
—-
——-
রাত ১২ঃ৪০ বাজে। আমি আর মেয়েটি ছাদে দাঁড়িয়ে আছি। মেয়েটি ছাদের কার্ণিশে হেলান দিয়ে আনমনে অন্যদিনে তাকিয়ে আছে। আমি মেয়েটির কাঁধে হাত রাখতেই মেয়েটি আমার দিকে তাকিয়ে রেগে গিয়ে বললো,
– ইচ্ছে করছে তোর নাক বরাবর ঘুষি মারি। অই, আমাদের বাসায় কি আগুন লেগেছিলো যে তুই দমকল বাহিনী নিয়ে এসেছিলি?
আমি তখন মেয়েটিকে (মানে শ্রাবণী আমার বহুদিনের গার্লফ্রেন্ড) বললাম,
— আরে আমি জানতাম নাকি ওরা এতজন আসবে
এমন সময় আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোনটা রিসিভ করতেই উপর প্রান্ত থেকে বাবা বললো,
” হারামজাদা, তোর ভালোবাসার মানুষকে তুই যেন বিয়ে করাতে পারিস সেজন্য তোকে সাহায্য করার কারণে আমার ভালোবাসার মানুষ আমায় ছেড়ে চলে যাচ্ছে। তোর মা নাকি আমায় ডিভোর্স দিবে”
আমি কিছু না বলে ফোনটা কেটে অফ করে দিলাম। বাবা-মার বিষয়টা কাল সকালে দেখা যাবে আপাতত শ্রাবণীকে এখন শান্ত করি কারণ শ্রাবণী রেগে আছে…
Views: 306

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ফারুকী-তিশার ২০ বছরের সম্পর্ক এবং ১৬ বছরের দাম্পত্যে ভাঙনের সুর

ফারুকী-তিশার ২০ বছরের সম্পর্ক এবং ১৬ বছরের দাম্পত্যে ভাঙনের সুর

by admin
October 23, 2026
0
5

দীর্ঘ ২০ বছরের সম্পর্ক এবং ১৬ বছরের দাম্পত্য জীবনে নেমে এসেছে ছন্দপতন। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ...

আমার স্ত্রী কক্সবাজার থেকে একা ঢাকা ফিরে গেছে। ভোর ছয়টার বাসে।

আমার স্ত্রী কক্সবাজার থেকে একা ঢাকা ফিরে গেছে। ভোর ছয়টার বাসে।

by admin
October 23, 2026
0
193

আমার স্ত্রী কক্সবাজার থেকে একা ঢাকা ফিরে গেছে। ভোর ছয়টার বাসে। টিকিটটা কেটেছিল আগের রাতেই, মোবাইলে, আমাকে না জানিয়ে। আমি...

কোথাও কেউ ভালো না৷ যারা ভাব্বেন সামরিক বাহিনীর লোকজন ভালো৷ তাদের জন্য উক্ত রিপোর্ট 🐸🌚

কোথাও কেউ ভালো না৷ যারা ভাব্বেন সামরিক বাহিনীর লোকজন ভালো৷ তাদের জন্য উক্ত রিপোর্ট 🐸🌚

by admin
October 23, 2026
0
1k

স্যার, আসসালামু আলাইকুম। তারিখ: ০১-০৮-২০২৬ ইং বিষয়: ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সৈনিক শিহাব ও ফিমেল সৈনিক তামান্না কর্তৃক অনৈতিক কর্মকাণ্ডে জড়িত...

একজন মেয়ের সঙ্গে কতবার মিলন করার পর মেয়েটি গর্ভবতী হয়?

একজন মেয়ের সঙ্গে কতবার মিলন করার পর মেয়েটি গর্ভবতী হয়?

by admin
October 23, 2026
0
162

যখন কোন পুরুষ কোনো নারীর সর্বোচ্চ উর্বরতার সময় সহবাস করে বীর্যপাত করে নারীর যোনীর ভিতরে, তখন পুরুষের শুক্রানু যদি ঠিক...

অর্ধনগ্না হেনরোচরাও মাসে বহুলাখ টাকা খরচ করে :

অর্ধনগ্না হেনরোচরাও মাসে বহুলাখ টাকা খরচ করে :

by admin
October 23, 2026
0
75

সৌরভ দাস, তেলাপোকা নেতা, তার বাড়িভাড়া মাসে ১২ লাখ টাকা। ঠিকই শুনেছেন ১২,০০,০০০/- প্রতি মাসে। আরশোলা অভিজিৎ দীপকে, বাবা সাধারণ...

নিউইয়র্কের বাফেলোতে আইসের অভিযানে গ্রেফতার সাংস্কৃতিক সংগঠক এনাম

নিউইয়র্কের বাফেলোতে আইসের অভিযানে গ্রেফতার সাংস্কৃতিক সংগঠক এনাম

by admin
October 23, 2026
0
37

    হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির,হেলাল মাহমুদ, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন-বিরোধী অভিযানের নিষ্ঠুর শিকার হলেন আরেক বাংলাদেশী এনামুল হক এনাম (৬৪)১৪...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জামায়াত ছেড়ে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে মামুনুল হকের দল? October 23, 2026
  • ফারুকী-তিশার ২০ বছরের সম্পর্ক এবং ১৬ বছরের দাম্পত্যে ভাঙনের সুর October 23, 2026
  • বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, ৪৫তম বাংলাদেশ October 23, 2026
  • ইউরোপে ঘড়ির কাটা পেছাচ্ছে এক ঘণ্টা October 23, 2026
  • ঋণ থেকে মুক্তি পেতে জরায়ু কাটছেন ভারতের নারী শ্রমিকেরা October 23, 2026
  • আল-আকসা মসজিদের খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী October 23, 2026
  • মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার October 23, 2026
  • নোয়াখালীতে জাতীয় পার্টির মতবিনিময় সভা ও প্রার্থীতা ঘোষণা October 23, 2026
  • কথিত বাংলাদেশ প্রেস ক্লাবের রায়পুর উপজেলার সাইনবোর্ডে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইল: দম্পতিকে আটকে মারধর-লুটপাটের অভিযোগে মামলা October 23, 2026
  • রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা October 23, 2026
  • প্রধানমন্ত্রীর সফরে অংশ নিতে নিষেধাজ্ঞা, কে এই রাষ্ট্রদূত দাউদ আলী October 23, 2026
  • মধুপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ October 23, 2026
  • শাল্লায় একই পরিবারে তিন প্রতিবন্ধী সন্তানদের নিয়ে চরম কষ্টে জীবনযাপন করেছেন পিতামাতা October 23, 2026
  • ভয়েস লাগিয়ে দিবেন স্যার ​প্রবাসীর অনুপস্থিতিতে প্রতারণা ও ব্ল্যাকমেইল: স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিচারের দাবি October 23, 2026
  • ছেলের বাসায় যাওয়া হলো না মমতাময়ী মায়ের ছিনতাইকারীর হ্যাঁচকা টানে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু October 23, 2026
  • আমিরাত” মিলিপোল কাতার আন্তর্জাতিক সম্মেলন’এর ১৬তম সংস্করণ। October 23, 2026
  • বাদিয়াখালীতে চিকিৎসকের বাড়িতে সেচপাম্পের তার চুরির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী October 23, 2026
  • ভূমিমন্ত্রী মিজানুর রহমান (মিনুর) সুস্থতা কামনা করে সাপাহারে দোয়া মাহফিল October 23, 2026
  • শ্রীপুরে শান্তির বাগ জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা দিলেন যুবদল নেতা আবু তাহের প্রধান October 23, 2026
  • পঞ্চগড়ে মামলার বেড়াজালে অতিষ্ঠ গ্রামবাসী পুলিশ সুপারের কাছে গণঅভিযোগ October 23, 2026
  • গাজীপুরে গাড়িচাপায় এসআইসহ নিহত ২ October 23, 2026
  • চট্টগ্রামে পনের শহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত October 23, 2026
  • ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ আটক ১ October 23, 2026
  • অস্ত্র নয়, ভাত চাই; যুদ্ধ নয়, কাজ চাই; ধ্বংস নয়, শান্তি চাই : বজলুর রহমান বাবলু October 23, 2026
  • বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে হরিণ শিকারিদের ফেলে যাওয়া মাংস-চামড়া-মাথা-পা জব্দ October 23, 2026
  • মোরেলগঞ্জে আগুনে পুড়ল ৫ দোকান, ক্ষতি ২৫ লাখ টাকা October 23, 2026
  • দুমকিতে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে জমি দখলের চেষ্টা, সংঘর্ষে আহত ১: ৯৯৯-এ কলে রক্ষা, থানায় অভিযোগ October 23, 2026
  • জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন October 23, 2026
  • ৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাস October 23, 2026
  • সুযোগ পেলেই মহানবী (সা.) যে দোয়া বেশি পড়তেন October 23, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জামায়াত ছেড়ে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে মামুনুল হকের দল?

      জামায়াত ছেড়ে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে মামুনুল হকের দল?

      October 23, 2026
      ফারুকী-তিশার ২০ বছরের সম্পর্ক এবং ১৬ বছরের দাম্পত্যে ভাঙনের সুর

      ফারুকী-তিশার ২০ বছরের সম্পর্ক এবং ১৬ বছরের দাম্পত্যে ভাঙনের সুর

      October 23, 2026
      বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, ৪৫তম বাংলাদেশ

      বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, ৪৫তম বাংলাদেশ

      October 23, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d