আমার স্বামী বিদেশে। বিয়ের ৫ মাসের মাথায় গেছে…৪ বছর হয়ে গেল—ফিরে আসার কোনো খবর নেই। সে দুই ভাই দুই বোনের মধ্যে ২য়। বড় ভাই আলাদা থাকে। শশুর নেই। শাশুড়ী আর আমি একই বাড়িতে থাকি।
বিদেশে থাকা স্বামী—না ফোনে সময় দেয়, না ভালোবাসার কথা বলে, না দায়িত্বের অনুভব করায়।
টাকা পাঠায় শাশুড়ীর একাউন্টে। কাজের কথা ছাড়া তেমন কথা হয় না। স্ত্রী হিসেবে যে সঙ্গ, যে আশ্বাস, যে পাশে থাকা—তার কিছুই পাইনি। প্রতিবেশীদের দেখি—
তাদের স্বামীরা বছর বছর আসে,ফোনে কথা বলে,
স্ত্রীর সখ-আহ্লাদ পূরণ করে। আর আমি? এক অপেক্ষা, এক শূন্যতা, এক একাকিত্বে আছি। কখনো খুব খারাপ লাগলে বাবার বাড়ি যেতাম। আলাদা হওয়ার কথা বললে সবাই বলত—সব সংসারেই এমন হয়, একদিন ঠিক হয়ে যাবে।
শশুর না থাকায় বাসার বাজার-সদাই করতেন বড় ভাই (ভাসুর)। প্রথম ৩ বছর শুধু প্রয়োজনীয় কথা হতো।
তারপর ধীরে ধীরে—কথা একটু একটু করে বাড়ল।
খোঁজ নেওয়া,সুবিধা-অসুবিধা জিজ্ঞেস করা,বাচ্চার খেয়াল রাখা…আমি কখনো নিজে থেকে বাড়তি কিছু বলিনি। কিন্তু তার কেয়ার, তার কথা—আমার ভেতরের শূন্য জায়গাগুলো ছুঁয়ে যেতে লাগল। একদিন ক-সম দিয়ে বলল—সে আমাকে ভালোবাসে। আমি জানতাম এটা ভুল। জানতাম এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই।
তবুও ৫ মাস শুধু ফোনে কথা বলি তারপর শাশুড়ীর অজান্তে মাঝে মাঝে দেখা করি। গত বছরের সেপ্টেম্বর—ননদের বাচ্চা হওয়ায় শাশুড়ী ওখানে যায়। সেদিন প্রথমবার…স্বামী-স্ত্রীর যা হয়—আমাদের মাঝেও হলো।
আমি জানি—এটা প্রকাশ পেলে সব শেষ। পরিবার, সমাজ—কোথাও জায়গা থাকবে না।
আমি এই পাপ থেকে বের হতে চাই। চেষ্টা করি ফোন না ধরতে—পারিনা। মেসেজ ব্লক করে রাখি—আবার খুলে ফেলি। কোনো কাজে মন বসে না। আমি কি খারাপ?
নাকি আমি শুধু একা ছিলাম বলে এমন করেছি? আমি কি করে এই পরিস্থিতি থেকে বের হব আমি কি করব প্লিজ বলুন 😢
বিদ্রঃ এনগ্রি রিয়েক্ট দেওয়া থেকে বিরত থাকুন, প্রয়োজনে গা-লি দিয়েন বা হাহা দিয়েন 🤧
পাঠিয়েছেন
— নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু








