আমার হাসব্যান্ডের অতীত খুব বাজেভাবে খারাপ। এগুলো বিয়ে পরে আমি জানি। যেমন~
১. বিয়ের আগে হোটেলে শা**রীরিক সম্পর্ক করা। বিয়ে পরে যখন জানি, তখন মাফ করে দিছিলাম। কারণ, ডি*&ভোর্স দিয়ে তো আমার আর বিয়ে হবে না।
২. অনলাইন কা**সিনো, জু**য়াতে সে মারাত্মক আ**স**ক্ত। সে নাকি তার অসুস্থ মায়ের ওষধের টাকা নিয়ে কে**সিনো খেলতো। তারপর থেকে তার হাতে কোন টাকা দেওয়া হতো না। তার বড় বোন এক ফার্মেসিতে বাকিতে ওষধ কিনতেন, আর মাস শেষে টাকা পরিশোধ করতেন।
একবার তার খালার ১ লক্ষ টাকা বিদেশ থেকে তার একাউন্টে আসছিল, সে টাকাও সে মে**রে দিছিলো।
৩.ফে**ন**সিডিল আ**স**ক্ত ছিলো। তার মাকে নে**শা আর জু**য়ার টাকার জন্য অনেক প্রেসার দিতো। আর মা আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা ম্যানেজ করে দিতেন।
পরবর্তীতে তাকে রিহ্যাবে দেওয়া হয়। এক মাস রিহ্যাবে রাখা পরে তার মায়ের অতিরিক্ত আদর, চিন্তা, এসবের জন্য রিহ্যাব থেকে বের করা হয়। পরবর্তী তার মা হা**র্ট এ**টাক করে মা**রা যান।
৪. মা মা**রা যাওয়া পরে নাকি সে অনেক কান্না কাটি করে।৷ প্রতিদিন নামাজে যায়, জিয়ারতে যায়। তাই তার আত্মীয় স্বজনরা তাকে বিয়ে দেন। আর আমার বিয়েটা অনেক তাড়াহুড়োতে হওয়ায় আমার পরিবার সব খবর পায় নাই।
৫. বিয়ে পরে দেখি সে প্রতিদিন বিকাল ৫ টায় যায় আর রাত ১২/১ টায় আসে।একদিন ভিডিও কলে দেখলাম সে চায়ের টং এ ক্যারম খেলতেছে রাত ১২ টায়।
তারপর থেকে প্রতিদিন তার সাথে আমার ঝগড়া হয়। তার পর থেকে ১০/১১ টায় আসে। কিন্তু কোথায় যায়, নিদিষ্ট কোন উত্তর পাই না।
৬. বিয়ের ৪ মাসের মাথায় সে আমার বিয়ের আংটি বিক্রি করে ফেলে। কারণ বাসার একটা কাজের জন্য আগের দিন তার বোন ৩৫ হাজার টাকা দিছেন,পরের দিন সেই টাকা নাই।
আমাকে বলে বিকাশ এ্যাপ তার কাছে টাকা পাইতো।এই জন্য টাকা আসার সাথে সাথে কেটে নিছে।তারপর আমার আংটি বিক্রি করে বাসার সেই কাজ করে।
৭. তার এক মাস পরে আমার আব্বা ৪ লক্ষ টাকা দিছেন। কারণ বিয়ের সময় কথা ছিলো, ফার্নিচার লাগবে না, কোন খরচ করতে হবে না, শুধু তাকে বিদেশ পাঠানোর জন্য ৪ লক্ষ টাকা দেওয়ার জন্য। সেই টাকা আগের দিন আমার একাউন্টে আসছে।পরের দিন রাতে আমি ঘুমানো পরে সে অনলাইনে ট্রান্সফার করে নিছে তার একাউন্টে। তারপর কি করছে আমাকে কিছু বলে না।তারপর বলে শেয়ার মার্কেটে লস খাইছে।
কিন্তু আমার পারমিশন ছাড়া সে টাকা ট্রান্সফার করে শেয়ার মার্কেটে দেয় কেন। আব্বা শুনে বললেন ডি**ভোর্স দিয়ে দিতে। আমি টেনশনে ম**রে যাচ্ছি। কি করবো?😰
~ নাম প্রকাশ করবেন না।








