আমার ৬ বছরের সংসার, ৩ বছরের একটা মেয়ে আছে। শশুর-শাশুড়ি কেউ নেই। একটা ননদ আছে বিয়ে হয়ে গেছে,আমার একার বড় সংসার হাসবেন্ড এর সাথে ঢাকা থাকি। এখন আসল কথায় আসি, বিয়ের এই অব্দি কখনো তার দিক থেকে কোনো খারাপ কিছু পাই নি। সবাই জানে আমরা অনেক হেপি কাপল,এর একটা মূল কারণ হলো আমাদের মধ্যে কোন ছোট ঝগড়া হলেও আমি কখনো কারো সাথে কিছু শেয়ার করতাম না। তাছাড়া তার ব্যবহার কথা-বার্তা সবই ভালো, সবাই তাকে অনেক পছন্দ করে।আর সে তার কাজকর্মে সবসময় বুঝাতো সে অনেক ভালোবাসে আমাকে, কিন্তু কিছুদিন ধরে তার ব্যবহার যেন কেমন ছিলো। গত কালকে হঠাৎ তার ফোন নিয়ে আমি এমনি দেখতে দেখতে তার গ্যালারীর ডিলেট ফাইলে দেখি একটা মেয়ের সাথে ভিডিও কলের ss যেখানে তারা দুইজনই উ-লঙ্গ,আবার ভিডিও কলের স্ক্রিন ভিডিও এখানেও একি অবস্থা। এগুলো দেখে আমি আমার ফোনে নেই। এর পর তাকে দেখালে তার প্রথম কথা ছিলো,এগুলা কই পাইছো? ওর মধ্যে কোন অপরাধবোধ ছিল না, আমাকে বলে একটা এ-ক্সিডেন্ট হয়ে গেছে, এইগুলা ডিলেট কর! যদি একজনও দেখে তরে আমি রাখমু না তালাক দিমু, আমার মানসম্মান নিয়া আমারে ব্ল্যা-কমেইল করবি না🙂আমি অনেক চিল্লাচিল্লি করি, বলছি তোর সংসারে ছে প ফালাই আমি, থাকমু না। আমাকে বলে, তুই আমার ফোন ধরছস কেন আমার প্রাইভেসি নাই? আমাকে বলে তুই যা তুই আজকে যাবি কালকেই আরেকটা ঘরে আনমু।
শেষে কয়েকবার মাফ চাইছে ঠিকি কিন্তু ওর চোখ মুখে কোন অপরাধবোধ ছিল না। ওর ভাব দেখে মনে হচ্ছিলো যেন পাপ টা আমি করেছি, মানে এইসব করে কেমনে বলে এ-ক্সিডেন্ট হয়ে গেছে?এরপর আমি সুন্দর করে আমার বাবার বাড়ি চলে আসছি।কাউকে কিচ্ছু বলি নাই, সবাই জানে এমনি আসছি, আর এগুলো কেমনে বলবো? আমার ভিতরটা শেষ হয়ে যাচ্ছে, আমি কি করবো বুঝতেছি না। নিজের চোখে এতকিছু দেখার পর ওর সাথে কেমনে থাকব? আমি ওরে আগে সবসময় বলতাম আমি সব সহ্য করতে পারবো কিন্তু প্রতারণা না। আমি জানি না ও কেন এমন করছে, আমাদের মধ্যে তো সবই ঠিক ছিল। নাকি বাচ্চা হওয়ার পর পুরো পেটে অনেক দা গ পরেছে তাই হয়তো আর ভাল্লাগে না কিন্তু আমিতো দেখতেও খারাপ না বয়স মাত্র ২১। আমি জানি না এখন কি করবো কার কাছে যাবো এইগুলা বলতে, যা দেখছি শুধু বারবার ওইগুলা আসে চোখের সামনে😭
পাঠিয়েছেন








