Thursday, October 22, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home ইসলাম ধর্ম

‘আমিন আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর

admin by admin
January 22, 2023
in ইসলাম ধর্ম, জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

সমগ্র মুসলিম উম্মাহর হেফাজত, হেদায়েত, মাগফিরাত, নাজাত এবং ইহ ও পারলৌকিক কল্যাণ কামনা করে আজ রোববার দুপুরে দিল্লীর মাওলানা সা’দ কান্দলভি অনুসারীদের অংশগ্রহণে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হলো তাবলীগ জামাত আয়োজিত দুই পর্বের ৫৬তম বিশ্ব ইজতেমা। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সা’দের বড় ছেলে মাওলানা ইউছুফ বিন সা’দ কান্দলভি। দুপুর ১২টা ১৫ মিনিটে শুরু হয় বহুলকাঙ্খিত আখেরি মোনাজাত। শেষ হয় দুপুর ১২টা ৪৫ মিনিটে। দীর্ঘ ৩০ মিনিটের আখেরি মোনাজাতে শরীক হয়েছেন দেশ-বিদেশের লাখো লাখো ধর্মপ্রাণ মানুষ। এসময় শিশু, কিশোর, নারী, পুরুষ নির্বিশেষে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লী গভীর ভাবাবেগপূর্ণ কন্ঠে ‘আমীন, আল¬াহম্মা আমীন’ ধ্বনিতে তুরাগ তীরসহ আশপাশের কয়েক বর্গকিলোমিটার এলাকার আকাশ-বাতাস মুখরিত করে মহামহিম আল্লাহর দরবারে নিজ নিজ গুনাহ মাফের জন্য কায়মনো বাক্যে ফরিয়াদ জানান। দক্ষিণে উত্তরা হাউজবিল্ডিং, উত্তরে চেরাগ আলী মার্কেট, পূর্বে টঙ্গী বিসিক শিল্প নগরী ও পশ্চিমে কামারপাড়াসহ আশপাশের কয়েক বর্গকিলোমিটার এলাকা বিস্তৃত বিশাল জনসমুদ্র থেকে বারবার ‘আমীন, আল্লাহুম্মা আমীন’ ধ্বনি উঠে। দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লীর সাথে আখেরী মোনাজাতে শরীক হয়েছেন মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ দলমত নির্বেশেষে সমাজের সর্বস্তরের মানুষ।
গত ১৩ জানুয়ারি শুক্রবার মাওলানা যোবায়ের অনুসারীদের অংশগ্রহণে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে ১৫ জানুয়ারী আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। চার দিন বিরতির পর ২০ জানুয়ারি শুক্রবার দ্বিতীয় পর্ব শুরু হয়ে আজ রোববার পূনরায় আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটে। এবারের বিশ^ ইজতেমায় প্রথম ও দ্বিতীয় উভয় পর্বে রেকর্ড সংখ্যক মুসল্লীর সমাগম ঘটেছে। দুপুর ১২টা ১৫ মিনিট থেকে শুরু করে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত ৩০ মিনিট স্থায়ী আবেগঘন আখেরী মোনাজাতে আমীর-ফকির, ধনী-গরীব, নেতা-কর্মী নির্বিশেষে সকল শ্রেণী-পেশা-গোষ্ঠীর মানুষ পরওয়ারদেগার আল্ল¬াহর দরবারে দু’হাত তুলে নিজ নিজ কৃতকর্মের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। মোনাজাতে মাওলানা ইউছুফ বিন সা’দ কান্দলভি প্রথম ১১ মিনিট পবিত্র কোরআনে বর্ণিত দোয়ার আয়াতগুলো উচ্চারণ করেন। শেষ ১৯ মিনিট উর্দু ভাষায় দোয়া করেন।
৫৬তম বিশ্ব ইজতেমার শেষ পর্বের শেষ দিন রোববার ভোর থেকেই আখেরি মোনাজাতে শামিল হতে ধর্মপ্রাণ মুসলমানরা রাজধানী ঢাকা ছাড়াও পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে ট্রেন, বাস, ট্রাক, মাইক্রোবাস, জীপ, কার এবং নৌকাসহ নানা ধরনের যানবাহনে এবং দলে দলে পায়ে হেঁটে ইজতেমা ময়দানে পৌঁছেন। এছাড়া ভোর থেকেই ইজতেমা ময়দানের দক্ষিণে খিলক্ষেত, বিশ্বরোড থেকে এবং উত্তরে গাজীপুর চৌরাস্তা, পশ্চিমে কামারপাড়া থেকে আশুলিয়া ধৌড় ও পূর্বে পূবাইল পর্যন্ত রিকসাসহ সকল ধরনের যান চলাচল বন্ধ রাখার ফলে সকাল থেকেই দীর্ঘ পথ পায়ে হেঁটে ইজতেমা অভিমুখে ছুটতে থাকে মুসল্ল¬ীদের কাফেলা। এতে তুরাগের তীরকে কেন্দ্র করে কয়েক বর্গকিলোমিটার জুড়ে ধর্মপ্রাণ মানুষের বিশাল মানব বলয় সৃষ্টি হয়। মোনাজাত শুরুর আগেই সকাল ১০টার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় তুরাগ তীরের পুরো ইজতেমাস্থল ও চারপাশের বিস্তীর্ণ এলাকা।
নিরাপত্তা ব্যবস্থা ঃ
এবারের ৫৬তম বিশ্ব ইজতেমায় নজীরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ১০ হাজারের অধিক পুলিশ ও র‌্যাবের পাশাপাশি রয়েছে ৩ হাজার সাদা পোষাকী গোয়েন্দা পুলিশ। আকাশে হেলিকপ্টার, নৌ-পথে স্পীড বোটে সতর্ক টহল ও নজরদারী। আকাশ ও নৌ-পথের পাশাপাশি সড়ক পথগুলোতে খালি চোখ ছাড়াও ওয়াচ টাওয়ারের মাধ্যমে বাইনোকুলার ও ক্লোজ সার্কিট ক্যামরা ও ড্রোন ক্যামেরার মাধ্যমে মুসল্লীসহ সকলের চলার পথ ও কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়েছে। এসব কার্যক্রম শহীদ আহসান উল্লাহ স্টেডিয়ামে অস্থায়ীভাবে স্থাপিত র‌্যাবের প্রধান নিয়ন্ত্রণ কক্ষ থেকে মনিটরিং করা হয়েছে।
সমাপনী বয়ানঃ
মোনাজাতপূর্ব হেদায়েতি বয়ানে দিল্ল¬ীর মাওলানা ইউছুফ বিন সা’দ কান্দলভি সমবেত মুসল্ল¬ীদের উদ্দেশ্যে বলেন, দাওয়াতের মেহনত কোন নতুন কিছু নয়। এই মেহনত আল্ল¬াহর প্রিয়বান্দা নবী-রাসুল থেকে শুরু করে সাহাবায়েকেরাম আজমায়ীনগণ করে গেছেন। তিনি বলেন, অপর ভাইয়ের কাছে দিনের দাওয়াত পৌঁছাতে হবে হেকমত ও ধৈর্য্যর সাথে। অপর ভাইয়ের নিকট দাওয়াত পৌঁছানোর আগে তার হালত (অবস্থা) জানতে হবে। তাকে বুঝিয়ে দিনের পথে আনতে হবে। মাওলানা ইউছুফ তার হেদায়াতি বয়ানে আরো বলেন, যে সমাজ, জাতি বা রাষ্ট্র আলেমদের কদর যত বেশী করবে সে জাতি বা সমাজ তত বেশী সঠিক পথে পরিচালিত হবে। জ্ঞান আহরণের জন্যে আমাদেরকে আলেমদের মুখাপেক্ষী হতে হবে। তিনি বলেন, আল্ল¬াহর রাস্তায় বের হওয়ার জন্য যারা জামাতবন্দী হয়েছেন তাদেরকে দু’ধরনের মেহনত করতে হবে। প্রথমত দিনের বেলা দাওয়াত বা গাশত করে মানুষকে মসজিদমুখি করতে হবে। দ্বিতীয়ত রাতের বেলায় চেখের পানি ফেলে আল্ল¬াহর কাছে দোয়া করতে হবে। এ দু’ধরনের মেহনত না হলে কাজ পরিপূর্ণ হবে না। তিনি বলেন, আমাদের প্রত্যেকটি কাজ হতে হবে আল্ল¬াহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। তিনি আরো বলেন, আমরা আল্ল¬াহর হুকুম ও নবী করীম (সঃ) তরিকা থেকে সরে গিয়েছি বলেই নানা সমস্যার মুখোমুখি হচ্ছি।
মোনাজাতে মহিলাদের অংশগ্রহণ ঃ
আখেরী মোনাজাতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মহিলা মুসল্লীও ইজতেমা ময়দানের আশেপাশের সড়কে, বিভিন্ন মিলকারখানা, বাসা-বাড়িতে ও বিভিন্ন দালানের ছাদে বসে আখেরী মোনাজাতে অংশ নিতে দেখা গেছে।
যে কারণে দুই পর্বে বিশ্ব ইজতেমাঃ বিশ্ব তাবলীগ জামাতের মুরুব্বীগণ জানান, দেশ-বিদেশে তাবলীগের দাওয়াত পৌঁছে যাওয়ায় পর্যায়ক্রমে ইজতেমায় শরীক হওয়া মুসল্লীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে টঙ্গী তুরাগ তীরের ১৬০ একরের বিশ্ব ইজতেমা ময়দানে স্থান সংকুলান হচ্ছিলো না। ২০১০ সালের বিশ^ ইজতেমায় রেকর্ড সংখ্যক আগত মুসল্লীদের মাঠে অবস্থান ও যাতায়াতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। তাই বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারীদের অসুবিধা ও দুর্ভোগের কথা বিবেচনা করে ২০১১ সাল থেকে দুই পর্বে ইজতেমা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিলো। সেই থেকে ২০১৭ সাল পর্যন্ত বিদেশি মুসল্লীদের পাশাপাশি দেশের অর্ধেক জেলা অর্থাৎ ৩২/৩৩ জেলার মুসল্লীগণ প্রথম পর্বে এবং বাকি অর্ধেক জেলার মুসল্লীগণ দ্বিতীয় পর্বে অংশ নিতেন। ২০১৮ সালে দিল্লীর মাওলানা সা’দ কান্দলভির একটি বক্তব্যকে কেন্দ্র করে দেশ-বিদেশের আলেম ওলামাসহ তাবলীগ অনুসারি ধর্মপ্রাণ মুসল্লীদের মধ্যে মতবিরোধ ও এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে অনাকাঙ্খিত সাংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার পর সরকারের মধ্যস্থতায় মাওলানা যোবায়ের ও মাওলানা সা’দ অনুসারীরা পৃথকভাবে দুই পর্বে বিশ^ ইজতেমার আয়োজন করে আসছেন।
তাশকিল কামরাঃ ইজতেমা ময়দানের উত্তর পশ্চিম প্রান্তে করা হয়েছে বিদেশী মেহমানদের অবস্থানের জন্য তাশকিলের কামরা। ময়দানের খিত্তাগুলো থেকে চিল্লায় নাম লেখানো ধর্মপ্রাণ মুসল্লীদের জামাতবন্দী করে তাশকিলের কামরায় জায়গা করে দেওয়া হয়েছে। আখেরী মোনাজাত শেষে এসব মুসল্লীগণ জামাতবন্দী হয়ে তাবলীগের মুরুব্বীদের দিক-নির্দেশনা অনুযায়ী জামাতবন্দী হয়ে দ্বীনের দাওয়াতী মেহনতে দেশ-বিদেশে ছড়িয়ে পড়বেন। এসব জামাতবন্দীদের মধ্যে ৪০দিন, ৩ মাস, ৬ মাস, ১ বছর ও আজীবন চিল্লাধারী মুসল্লীগণ রয়েছেন। তারা বহির্বিশ্বের বিভিন্ন দেশ ও বাংলাদেশের বিভিন্ন জেলা শহর এবং প্রত্যন্তর অঞ্চলে দাওয়াতি কাজ করবেন।
ট্রেনে মুসল্লীদের প্রচন্ড ভীড়ঃ
আখেরি মোনাজাত শেষে টঙ্গী রেলওয়ে জংশন থেকে চলাচলকারী সকল ট্রেনে মুসল্লীদের প্রচন্ড ভীড় দেখা গেছে। মুসল্লীরা ট্রেনের ভিতরে জায়গা না পেয়ে মই বেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাঁদে উঠে গাদাগাদি করে নিজ নিজ গন্তব্যে যেতে দেখা যায়।

Views: 319

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

এনজিওতে নতুনদের চাকরি সুযোগ

এনজিওতে নতুনদের চাকরি সুযোগ

by admin
October 22, 2026
0
3

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র তাদের বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজার/সিনিয়র ম্যানেজার (মনিটরিং)...

ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

by admin
October 22, 2026
0
16

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে...

বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে জাপান: নিক্কেই এশিয়া

বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে জাপান: নিক্কেই এশিয়া

by admin
October 22, 2026
0
12

আগামী পাঁচ বছরে বাংলাদেশে বেসরকারি খাতে ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান। খবর দেশটির আন্তর্জাতিক গণমাধ্যম...

সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার সেনাবাহিনী ও পুলিশের

সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার সেনাবাহিনী ও পুলিশের

by admin
October 22, 2026
0
6

রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে সড়ক অবরোধে আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। উদ্ধার অভিযান পরিচালনাকালে...

সব অফিসের জন্য জরুরি নির্দেশ সরকারের

সব অফিসের জন্য জরুরি নির্দেশ সরকারের

by admin
October 22, 2026
0
6

সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের অফিস কক্ষে জাতীয় পতাকা প্রদর্শনের ক্ষেত্রে প্রচলিত বিধিমালা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি এ...

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন–দাকোপ–মোংলা: উন্নয়নের তিন সমীকরণ

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন–দাকোপ–মোংলা: উন্নয়নের তিন সমীকরণ

by admin
October 22, 2026
0
9

প্রধানমন্ত্রীর এক সফরে পরিবেশ, উপকূলের সংকট ও বন্দর অর্থনীতির বাস্তবতা; নিরাপদ পানি–বেড়িবাঁধ থেকে বিনিয়োগ ও কর্মসংস্থান এস. এম. সাইফুল ইসলাম...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • এনজিওতে নতুনদের চাকরি সুযোগ October 22, 2026
  • ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর October 22, 2026
  • সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯ October 22, 2026
  • বাংলাদেশিদের জন্য বিনা খরচে ফ্রান্সে মাস্টার্স ও পিএইচডি, যেভাবে আবেদন করবেন October 22, 2026
  • বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে জাপান: নিক্কেই এশিয়া October 22, 2026
  • চাঁদাবাজি মামলায় ছাত্রদল আহ্বায়ক নয়ন গ্রেপ্তার October 22, 2026
  • সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার সেনাবাহিনী ও পুলিশের October 22, 2026
  • সব অফিসের জন্য জরুরি নির্দেশ সরকারের October 22, 2026
  • রিয়াদ ও দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত October 22, 2026
  • সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ীতে জামায়াতের মতবিনিময় সভা October 22, 2026
  • রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ October 22, 2026
  • সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও হত্যাচেষ্টা মামলার অভিযুক্ত গ্রেফতার October 22, 2026
  • উত্তরাঞ্চলে আগাম জাতের আমন ধানে কৃষকের মুখে হাসি October 22, 2026
  • সুন্দরগঞ্জের বেলকা উপ-স্বাস্থ্য কেন্দ্রটি নিজে অসুস্থ, চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত October 22, 2026
  • যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  October 22, 2026
  • পাকড়ি কলেজে স্মরণকালের স্মরনীয় দুর্নীতি, ২২ বছর আগের নিয়োগ দেখিয়ে ৪ জনের এমপিও October 22, 2026
  • সড়ক দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত October 22, 2026
  • জামালপুর ইসলামপুরে সেচ পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু October 22, 2026
  • বিশ্ব ঐতিহ্য সুন্দরবন–দাকোপ–মোংলা: উন্নয়নের তিন সমীকরণ October 22, 2026
  • পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধ October 22, 2026
  • বিসর্জনের জন্য প্রতিমা বের করতে গিয়ে বিদ্যুৎ এর তারে জড়িয়ে একজনের মর্মান্তিক মৃত্যু  October 22, 2026
  • ডোমারের গোমনাতীতে মসজিদ নিয়ে দ্বন্দ্বে এলাকায় উত্তেজনা  October 22, 2026
  • সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ? October 22, 2026
  • মধুপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার October 22, 2026
  • বুড়িচং রামচন্দ্রপুরের গর্ব ডা. সিমা আক্তার October 22, 2026
  • চৌদ্দগ্রাম পৈতৃক জমিতে বাড়ি নির্মাণে বাধা , চাঁদা দাবি, সংবাদ সন্মেলনে অভিযোগ । October 22, 2026
  • রাজশাহীতে গাঁজা সহ গ্রেপ্তার ১ জন October 22, 2026
  • অনলাইন ক্যাসিনোর মায়াজালে শিশুরা: বিপন্ন শৈশব, উদ্বিগ্ন অভিভাবক October 22, 2026
  • সমাজ ও সংসার পরিবর্তনে অবিনাশী কলম এবং লেখকের দায়বদ্ধতা October 22, 2026
  • গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে ডিমলায় জনতার ঢল October 22, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      এনজিওতে নতুনদের চাকরি সুযোগ

      এনজিওতে নতুনদের চাকরি সুযোগ

      October 22, 2026
      ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

      ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

      October 22, 2026
      সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯

      সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯

      October 22, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d