আমি আমার স্বামীর বেস্ট ফ্রেন্ড এর বড় ভাইয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছি, তার সাথে আমার দু একবার দেখা হয়েছে তারপর থেকে ফেসবুকে কথা, তার কথা মন্ত্রমুগ্ধের মতো আমার সবকিছুকে নড়বর করে ফেলেছে।
আমি দুই বাচ্চার মা, কিন্তু আমি আমার সংসার বাচ্চা স্বামী তার প্রতি মনোযোগ দিতে পারছি না সারাক্ষণ ওই মানুষটাকে নিয়ে ভাবি। তার প্রতি অন্যরকম একটা অনুভূতি আমার কাজ করে যা আমার স্বামীর প্রতি এক সময় ছিল এখন আর নেই, সে দেখা করতে না চাইলেও আমি বিভিন্ন অজুহাতে বাসা থেকে বের হয়ে তার সাথে দেখা করি তার সংস্পর্শে যেতে চাই।
আমি আমার স্বামীকে তালাক দিয়ে তাকে বিয়ে করতে চাই জানি এটা অন্যায় হবে কিন্তু আমি এখান থেকে কোনভাবেই বের হতে পারছি না।
আর সেও আমাকেই বিয়ে করতে রাজি আছে।।।
সে বিবাহিত আমি জানি তারও বাচ্চা আছে স্ত্রী আছে কিন্তু আমি কি করবো আমি অপারগ।
আমি কি এই অবস্থা থেকে কখনো বের হতে পারবো ??
( নাম প্রকাশে অনিচ্ছুক )








