Friday, October 23, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home লাইফস্টাইল

আমি একজন মেয়ে। আমার বয়স ৩০ বছর। আমি ঢাকায় থাকি।

admin by admin
September 16, 2026
in লাইফস্টাইল
Reading Time: 1 min read
1 0
A A
0
আমি একজন মেয়ে। আমার বয়স ৩০ বছর। আমি ঢাকায় থাকি।
0
SHARES
105
VIEWS
Share on FacebookShare on Twitter

আমি একজন মেয়ে। আমার বয়স ৩০ বছর। আমি ঢাকায় থাকি। আমি একটা কিন্ডারগার্টেনের টিচার। আমি অবিবাহিতা। আমার থেকে ৩ বছরের ছোট একটা বোন ছিল, সে মা-রা গেছে। শুরু থেকেই আমার প্ল্যান ছিল, আমি অনার্স কমপ্লিট করে তারপর বিয়ে করব। আমার বাবা-মাও এতে রাজি ছিলেন। অনার্স শেষ হলে তারা আমার জন্য ছেলে খুঁজবেন, আর আমি সেই সময় মাস্টার্সে ভর্তি হবো। মাস্টার্স চলাকালীন সময়েই বিয়ে করবো—এটাই ছিল আমাদের পরিকল্পনা। কিন্তু আমার যখন ২৪ বছর বয়স, আমি তখন ফাইনাল ইয়ারে পড়ি। বাবা-মা তখনই আমার জন্য ছেলে দেখা শুরু করেন। আমার বোনের তখন ২১ বছর বয়স। তখন আমাদের পরিবার জানতে পারে, সে একজন ছেলের সাথে রিলেশনে আছে। তারা ওকে সম্পর্ক থেকে বের হয়ে আসতে চাপ দেয়। কিন্তু সে কাউকে না জানিয়ে কাজী অফিসে বিয়ে করে ফেলে।

এই ঘটনা জানাজানি হওয়ার পর আমাদের এলাকায় অনেক বদনাম রটে। যদিও বিয়ের এক মাসের মধ্যে দুই পরিবারই বিষয়টি মেনে নেয়। কিন্তু ছোট বোনের এই ঘটনার পর আমার বিয়ের আলোচনা পরিবার থেকে স্থগিত হয়ে যায়। এরপর যখন আমার বয়স ২৬ এর বেশি, তখন একজন ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়। বিয়ের তারিখও এক মাস পর নির্ধারিত ছিল। তখন তিনি আমাকে একবার ঘুরতে নিয়ে যান। আমরা কিছুটা কথা বলতাম, যোগাযোগ ছিল। কিন্তু বিয়ের মাত্র চার দিন আগে তিনি আরেকজন মেয়েকে বিয়ে করে অন্য শহরে চলে যান এবং আমাকে ব্লক করে দেন। এই ঘটনাটিও জানাজানি হয়, আবার আমাদের বদনাম হয়। আমার খুব কষ্ট লাগে, কারণ এটিই ছিল জীবনে প্রথম কোনো পুরুষের সাথে ঘুরে দেখা এবং কথা বলা (আমি সব সময় মেয়েদের স্কুল-কলেজে পড়েছি)।

এরপর আবার বিয়ের আলোচনা বন্ধ হয়ে যায়।

এর মধ্যে আমার বোন মা-রা যায়। তখন তার বাচ্চার বয়স ছিল ১ বছর। বলতে গেলে আমি আর আমার মা তাকে বড় করছি, বিশেষ করে আমি। আমি ৩-৪ ঘণ্টা স্কুলে থাকি, বাকি সময়টা প্রায় সময় তার সাথে থাকি। তার বাবা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এসে তাকে দেখে যায়। রাতে প্রায়ই আমাদের সাথেই খাওয়া-দাওয়া করেন। এখন বাচ্চার বয়স ৩ বছর, সে আমাকে “মা” বলে ডাকে। এখন দুই মাস আগে আমার বোনের শ্বশুরবাড়ির লোকজন আসেন। ওর শাশুড়ি প্রায়ই আসেন। এসে বাচ্চাকে নিয়ে যান আবার সন্ধ্যায় দিয়ে যান, অথবা আমরা গিয়ে নিয়ে আসি। এইবার অনেকদিন পর তারা এসেছিলেন, কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি। তারা চারজন বসে কথা বলছিলেন। আমি বাচ্চাকে নিয়ে ব্যস্ত ছিলাম। মাঝে মাঝে চা-নাস্তা বানিয়ে দিয়ে এসেছি। তখন বাচ্চার বাবা সেখানে ছিলেন না।

দুই ঘণ্টা পর আমাকে ডাক দেওয়া হয়। আমি গেলে তারা বলেন, তারা চান আমি যেন আমার ছোট বোনের স্বামীকে বিয়ে করি। তাদের মতে, বাচ্চার জন্য এটাই সবচেয়ে ভালো হবে। আমি আসলে কী বলবো বুঝতে পারছি না। আমি বাচ্চাটাকে ছাড়া থাকতে পারি না, নিজের সন্তানের মতো বড় করছি। বাচ্চাকে কেউ এক রাতের জন্যও নিতে পারে না। আমি না থাকলে সে সারারাত কাঁদে। এমন অবস্থায় যদি আমার অন্য কারও সাথে বিয়ে হয়, তাহলে বাচ্চার কী হবে? আর আমি নিজেও তাকে ছাড়া কীভাবে থাকবো, সেটাও জানি না। আর কথা হলো, আমার বোনের স্বামী আমার চেয়ে প্রায় দেড় বছরের ছোট। সে আমাকে “আপু” বলে ডাকে। তাকে কীভাবে বিয়ে করবো, বুঝতে পারছি না।

এসব ভাবলেই খুব মানসিক চাপ লাগে। এখনো আমার বোনের ব্যবহার করা জামাকাপড়, চিরুনি, ব্রেসলেট, জুয়েলারি সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রাখা আছে। আমি বুঝি, সে এখনো আমার বোনকে অনেক ভালোবাসে। তাহলে আমি কীভাবে এর মধ্যে ঢুকবো?

যে বিছানায় আমার বোন শুয়েছে, সেই বিছানায় কীভাবে আমি শুবো? যে মানুষের বুকে মাথা রেখে আমার বোন ঘুমিয়েছে, তার বুকে আমি কীভাবে মাথা রাখবো? এসব ভাবলেই খুব অস্বস্তি লাগে। এর মাঝে তিনি আমাকে একদিন বাইরে কথা বলতে নিয়ে গিয়েছিলেন। সারাদিন কথা বলে যা বুঝলাম, তিনি বিয়েতে রাজি, যদি আমার কোনো আপত্তি না থাকে এবং আমি বাচ্চাটাকে সারাজীবন নিজের সন্তানের মতো দেখি। তিনিও একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছেন। তিনি পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। বেশিরভাগ সময় বাইরে থাকেন। বাচ্চাটা পুরো সময় আমার সাথেই থাকবে। তার পরিবারও চায়, তাকে বিয়ে দিতে। তাদের মতে, অন্য কাউকে বিয়ে করার চেয়ে বাচ্চার খালাকে বিয়ে করা ভালো হবে, যিনি বাচ্চাটাকে বড় করছেন। তিনি আমাকে এসবই বলেছেন। কিন্তু সত্যি বলতে, তিনি অনেক ভদ্র ও শান্ত স্বভাবের মানুষ। তার মধ্যে ম্যাচিউরিটি আছে, সবকিছু গুছানো।

তবে নিজের চেয়ে দেড় বছরের ছোট একজনকে বিয়ে করা, তাও আবার নিজের বোনের স্বামী—এই বিষয়টা আমার কাছে খুবই বিব্রতকর লাগছে। যদিও আমাকে দেখতে তার চেয়ে ছোট লাগে, কিন্তু বাস্তবে আমি বড়।

তারপরও তিনি আমার বোনকে অনেক ভালোবাসেন। তার বাসায় গেলে প্রতিটা জায়গায় আমার বোনের স্মৃতি আছে। আলমারিতে এখনো আমার বোনের জামাকাপড় ধুয়ে ইস্ত্রি করে রাখা আছে। আমি এগুলো ভাবতেই পারি না। আমি ভেবেছিলাম, আমার বোন মা-রা যাওয়ার পর হয়তো আমি বিয়ে করলে বাচ্চাটার কী হবে—এই চিন্তা সবসময় আমাকে ভয় দিত। এখন আমি সত্যিই খুব কনফিউজড। কি করা উচিত আমার?

পাঠিয়েছেন

— লামিয়া জান্নাত

Views: 224

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

আমার স্ত্রী কক্সবাজার থেকে একা ঢাকা ফিরে গেছে। ভোর ছয়টার বাসে।

আমার স্ত্রী কক্সবাজার থেকে একা ঢাকা ফিরে গেছে। ভোর ছয়টার বাসে।

by admin
October 23, 2026
0
86

আমার স্ত্রী কক্সবাজার থেকে একা ঢাকা ফিরে গেছে। ভোর ছয়টার বাসে। টিকিটটা কেটেছিল আগের রাতেই, মোবাইলে, আমাকে না জানিয়ে। আমি...

কোথাও কেউ ভালো না৷ যারা ভাব্বেন সামরিক বাহিনীর লোকজন ভালো৷ তাদের জন্য উক্ত রিপোর্ট 🐸🌚

কোথাও কেউ ভালো না৷ যারা ভাব্বেন সামরিক বাহিনীর লোকজন ভালো৷ তাদের জন্য উক্ত রিপোর্ট 🐸🌚

by admin
October 23, 2026
0
235

স্যার, আসসালামু আলাইকুম। তারিখ: ০১-০৮-২০২৬ ইং বিষয়: ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সৈনিক শিহাব ও ফিমেল সৈনিক তামান্না কর্তৃক অনৈতিক কর্মকাণ্ডে জড়িত...

একজন মেয়ের সঙ্গে কতবার মিলন করার পর মেয়েটি গর্ভবতী হয়?

একজন মেয়ের সঙ্গে কতবার মিলন করার পর মেয়েটি গর্ভবতী হয়?

by admin
October 23, 2026
0
36

যখন কোন পুরুষ কোনো নারীর সর্বোচ্চ উর্বরতার সময় সহবাস করে বীর্যপাত করে নারীর যোনীর ভিতরে, তখন পুরুষের শুক্রানু যদি ঠিক...

ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী

ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী

by admin
October 21, 2026
0
31

তবে তার নাম ভারতের বাইরে ব্যাপক পরিচিতি পায় ১৯৯৪ সালে শেখর কাপুর পরিচালিত সিনেমা ‘ব্যান্ডিট কুইন’ রিলিজ হওয়ার পর। সিনেমাটি...

মলি কোচান জানতে পারেন তার ক্যা_সার আর নিরাময়ের পর্যায়ে নেই সে জন্যই মৃত্যুর পূর্বে সর্বমোট ১৮৮ জনকে শয্যাসঙ্গী করে যান তিনি

মলি কোচান জানতে পারেন তার ক্যা_সার আর নিরাময়ের পর্যায়ে নেই সে জন্যই মৃত্যুর পূর্বে সর্বমোট ১৮৮ জনকে শয্যাসঙ্গী করে যান তিনি

by admin
October 21, 2026
0
86

৪২ বছর বয়সে যখন মলি কোচান জানতে পারেন তার ক্যা_সার আর নিরাময়ের পর্যায়ে নেই, তখন তার সামনে জীবনের সবচেয়ে কঠিন...

তার সহায় সম্পত্তি, অর্থবিত্ত সবমিলিয়ে প্রায় ১৫ হাজার কোটি টাকা  অর্থাৎ ১৫,০০০,০০০0০০০ টাকা

তার সহায় সম্পত্তি, অর্থবিত্ত সবমিলিয়ে প্রায় ১৫ হাজার কোটি টাকা অর্থাৎ ১৫,০০০,০০০0০০০ টাকা

by admin
October 21, 2026
0
124

নুরুল ইসলাম নামে এক Businessman আছে ঢাকা শহরে। খুব একটা লাইম লাইটে নাই। তবে তার সহায় সম্পত্তি, অর্থবিত্ত সবমিলিয়ে প্রায়...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সুযোগ পেলেই মহানবী (সা.) যে দোয়া বেশি পড়তেন October 23, 2026
  • ঋণ পরিশোধে মহানবী (সা.) যে দোয়া শিখিয়েছেন October 23, 2026
  • বিশ্বনবী (সা.)-এর যে কথা গোপন রেখেছিলেন আনাস (রা.) October 23, 2026
  • আমার স্ত্রী কক্সবাজার থেকে একা ঢাকা ফিরে গেছে। ভোর ছয়টার বাসে। October 23, 2026
  • কোথাও কেউ ভালো না৷ যারা ভাব্বেন সামরিক বাহিনীর লোকজন ভালো৷ তাদের জন্য উক্ত রিপোর্ট 🐸🌚 October 23, 2026
  • দৌলতদিয়া পতিতা-দের কাছে যারা যায়, তাদের কে কোথায় কবর দেওয়া হয়?? October 23, 2026
  • একজন মেয়ের সঙ্গে কতবার মিলন করার পর মেয়েটি গর্ভবতী হয়? October 23, 2026
  • অর্ধনগ্না হেনরোচরাও মাসে বহুলাখ টাকা খরচ করে : October 23, 2026
  • হিন্দুদের পূজোর মধ্যে আনন্দ করা মুসলিম নারীদের নিয়ে কিছু কথা October 23, 2026
  • সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া সুইটি আক্তারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর October 23, 2026
  • নিউইয়র্কের বাফেলোতে আইসের অভিযানে গ্রেফতার সাংস্কৃতিক সংগঠক এনাম October 23, 2026
  • চট্টগ্রামের দুর্গাপূজায় মুগ্ধ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ’ October 23, 2026
  • রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা আর নেই October 23, 2026
  • মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ October 23, 2026
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি October 23, 2026
  • ২২৭ কিমি গতিতে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘চাম্পি’ October 23, 2026
  • নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট মরহুম রমিজ উদ্দিন ফকিরে ৭তম মৃত্যু বার্ষিকী পালিত October 23, 2026
  • এনজিওতে নতুনদের চাকরি সুযোগ October 22, 2026
  • ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর October 22, 2026
  • সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯ October 22, 2026
  • বাংলাদেশিদের জন্য বিনা খরচে ফ্রান্সে মাস্টার্স ও পিএইচডি, যেভাবে আবেদন করবেন October 22, 2026
  • বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে জাপান: নিক্কেই এশিয়া October 22, 2026
  • চাঁদাবাজি মামলায় ছাত্রদল আহ্বায়ক নয়ন গ্রেপ্তার October 22, 2026
  • সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার সেনাবাহিনী ও পুলিশের October 22, 2026
  • সব অফিসের জন্য জরুরি নির্দেশ সরকারের October 22, 2026
  • রিয়াদ ও দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত October 22, 2026
  • সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ীতে জামায়াতের মতবিনিময় সভা October 22, 2026
  • রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ October 22, 2026
  • সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও হত্যাচেষ্টা মামলার অভিযুক্ত গ্রেফতার October 22, 2026
  • উত্তরাঞ্চলে আগাম জাতের আমন ধানে কৃষকের মুখে হাসি October 22, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সুযোগ পেলেই মহানবী (সা.) যে দোয়া বেশি পড়তেন

      সুযোগ পেলেই মহানবী (সা.) যে দোয়া বেশি পড়তেন

      October 23, 2026

      ঋণ পরিশোধে মহানবী (সা.) যে দোয়া শিখিয়েছেন

      October 23, 2026
      বিশ্বনবী (সা.)-এর যে কথা গোপন রেখেছিলেন আনাস (রা.)

      বিশ্বনবী (সা.)-এর যে কথা গোপন রেখেছিলেন আনাস (রা.)

      October 23, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d