আমি একজন ২৬ বছর বয়সী ছেলে। বিয়ে করেছি মাত্র ৮ মাস হলো। মানসিক চাপ আর নিতে পারছি না। আমার শ্যালিকা আমাকে ফাঁসিয়েছে। সে ফোনে অন্য ছেলেদের সঙ্গে কথা বলে কিন্তু কেউ জিগ্যেস করলে বলে দুলাভাই কল দিছে।
একদিন তার বয়ফ্রেন্ডের সাথে গভীর কথা হচ্ছিল যা তার বাবা শুনে ফেলে। এবারও সে বলে দুলাভাই ছিল। অথচ তার ফোন নম্বর পর্যন্ত আমার ফোনে নেই এবং কথাও বলি না।
এসবের পরের দিন আমার বউকে ফোন করে বলে তাদের বাসায় যেতে দ্রুত। তারপর এসব বলে! আমি তো আকাশ থেকে পড়ি! আমি বার বার বলছিলাম আমি এসব করিনি ফোন চেক করুন। শালিকে বললাম প্লিজ সত্যি টা বলো? কিন্তু সে কিছু বললো না। স্ত্রী কেঁদে রুমে চলে গেলো।
আমাকে শ্বশুর বললো তুমি দয়া করে চলে যাও আরও অনেকেই অপমান করে আমাকে তাড়িয়ে দিলো তখন আমি কিছুই যেন বলতে পারছিলাম না।
আমি বাসায় চলে আসি মা জিগ্যেস করলো এক্ষুনি চলে এলি? বউ কই? আমি বললাম আমার কাজ আছে সে কিছু দিন থাকুক।
এই ঘটনা যদি বাবা কে বলতাম এতোক্ষণে হয়তো তাদের অস্তিত্ব থাকতো না। তার ৩ দিন পর স্ত্রী ফোন করে বললো তার বোন পালিয়ে গেছে এবং কি লিখেও যেন গেছে।
এবার কারো বুঝার বাকি রইল না আমি নির্দোষ ব্যক্তি। এবার আমি chill mood এ আছি!! এখন তারা বার বার ফোন করে বলছে এটা আমাদের ভুল ছিল ক্ষমা করে দাও পোস্ট টা লিখতে লিখতেও ৭/৮ টা কল আসলো। অথচ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি খুব দ্রুত ডিভোর্স দিয়ে দিবো যদিও এটা সহজ বিষয় নয় তবে প্রযোজ্য। আমি জানি এখানে আমার স্ত্রীর ভুল বা দোষ নেই। তবে আমাকে তো Revenge নিতেই হবে।
আমার সিদ্ধান্ত কী ভুল? যদি ভুলও হয় তবুও কিছু করার নেই যেহেতু আমার সিদ্ধান্তের বিরুদ্ধে আমি নিজেও যাই না।
সত্যিই খারাপও লাগছে…… কারণ এটা আমার প্রথম বিয়ে এবং প্রথম ভালোবাসা ছিল। তবে কি আর করা সিদ্ধান্তের বিরুদ্ধে আমি গেলে এর চরম ফল ভোগ করতে হতে পারে।
(ইনবক্স থেকে







