আমি এক ইরানি বংশদ্ভূত মেয়ে বিয়ে করেছি। দেখতে একদম পরীদের মতো, সবার সামনে এত ভদ্র, নম্র আর মার্জিত যে কেউ দেখলে মনে করবে দুনিয়াতে ওর মতো ভালো মেয়ে আর কেউ নেই! শান্ত, কম কথা বলে, আর ভদ্রভাবে চলে। কিন্তু বাসার দরজা বন্ধ হওয়ার পর? উল্টোচিত্র!
আমার সামনে তার কোনো লজ্জা, সংকোচ বলতে কিছুই নেই! যা ইচ্ছে তাই করে, যখন-তখন রোমান্সের চেষ্টা করে। এমনকি বাচ্চার সামনেও কখনো কখনো এমন আচরণ করে, যা আমাকে বিব্রত করে দেয়! আমি বুঝতে পারছি না, ওকে কীভাবে বোঝাবো যে কিছু জিনিসের একটা সীমা থাকা উচিত?
আর কেয়ার করার একটা লিমিট থাকে, তাই না? আমি একটু দেরি করে ফিরলে হাজারটা প্রশ্ন, কোথায় ছিলাম, কী করছিলাম! খাবার ঠিকমতো খেলাম কিনা সেটা নিয়ে অতিরিক্ত মাতামাতি! শীত পড়লে আমার গায়ে জোর করে সোয়েটার পরিয়ে দেয়! রাতে একটু মোবাইল চালালেই ওর টেনশন- এই বলে যে ঘুম কম হলে শরীর খারাপ করবে! এমনকি আমি জামা-কাপড় ঠিকমতো পরেছি কিনা সেটাও নিজে চেক করে!
একটু বিরক্তবোধ করলেই বলে: এমন করছো কেন? তুমি আমার হাসবেন্ড না? তোমাকে সবসময়ই হাসিখুশিতে রাখার দায়িত্ব তো আমার।
প্রথমে সবকিছু ভালো লাগতো, কিন্তু এখন একটু দমবন্ধ লাগে। আমারও তো স্পেস দরকার! একটু স্বাধীনতা দরকার! আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনাদের একজন বাঙালি ছোট ভাই হিসেবে।
আমি কীভাবে ওর এই অতিরিক্ত ন্যাকামি আর কেয়ার কমাবো? সরাসরি বললে আবার কষ্ট পেয়ে যাবে, কারণ আমার বউটা হয়তো সত্যিই আমাকে অনেক ভালোবাসে। কেউ কি এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? কীভাবে সামলানো যায়? কীভাবে বললে ও কষ্ট পাবে না এটা নিয়ে আপনাদের কিছু বুদ্ধি দরকার!
( নাম প্রকাশে অনিচ্ছুক )








