Thursday, November 12, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home আইন/আদালত

‘আমি ট্রিগার চেপে ধরেছিলাম, কত রাউন্ড গুলি বের হয়েছে জানি না’

টিপু সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত কোনও শত্রুতা ছিল না’–

admin by admin
April 6, 2022
in আইন/আদালত, জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ, রাজনীতি, সর্বশেষ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

‘আমি ট্রিগার অনবরত চেপেছিলাম, কত রাউন্ড গুলি বের হয়েছে জানি না। গুলি শেষ হয়ে যাওয়ার পর পিস্তল হাতে নিয়েই শামীমের মোটরসাইকেলে উঠি। আমার পুরনো মামলাগুলো থেকে রেহাই পেতে এই ঝুঁকি নিয়েছিলাম। এ কাজের জন্য কোনও টাকা দাবি করিনি। তারাও আমাকে টাকা দিতে চায়নি। তবে আমার সব মামলা শেষ করতে যত টাকা খরচ করা প্রয়োজন সবই দিতে রাজি হয়েছিল তারা। টিপু সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত কোনও শত্রুতা ছিল না’–মতিঝিলের আলোচিত আওয়ামী লীগ নেতা খুনের ঘটনায় গ্রেফতার হওয়া মাসুম মোহাম্মদ ওরফে আকাশ এসব বক্তব্য দিয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) ঢাকার মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে সে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

গত ২৭ মার্চ সকালে বগুড়া থেকে গ্রেফতারের পর সাত দিনের রিমান্ডে নিয়ে মাসুমকে জিজ্ঞাসাবাদ করেছিল মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে ঢাকার শাহজাহানপুর আমতলা এলাকার যানজটে গাড়িতে থাকা জাহিদুল ইসলাম টিপুকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়। এ সময় যানজটে রিকশা আরোহী কলেজ শিক্ষার্থী সামিয়া আফনান গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আলোচিত এই ঘটনার দ্বিতীয় দিনে শুটার মাসুমকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের খিলগাঁও জোনাল টিম। একই ঘটনায় দুই দিন আগে র‌্যাব হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে মতিঝিলের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ওরফে কানা ফারুকসহ চার জন গ্রেফতার হয়। এছাড়া অস্ত্রসহ মতিঝিল এলাকার আরফান উল্লাহ ওরফে দামাল নামে যুবলীগ নেতাকে অস্ত্রসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মাসুমের স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডের পরিকল্পনায় আরফান, শামীম, মানিক ও মুসার নাম উঠে এসেছে।

র‌্যাবের হাতে গ্রেফতার চার জন

আলোচিত এই ঘটনার রহস্য উদ্ঘাটনে নেতৃত্ব দেওয়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহিদুর রহমান রিপন বলেন, ‘মূল শুটার গ্রেফতার হয়েছে। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমরা তার সহযোগীসহ অন্যদের গ্রেফতার করতে অভিযান চালিয়ে যাচ্ছি।’

আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মাসুম ওরফে আকাশ বলেছেন, ‘গত ১৫ বা ১৬ মার্চ সন্ধ্যার পর শামীম আমার মোবাইল নম্বরে ফোন করে বেশ কিছুক্ষণ কথা বলে। কথোপকথনে সে আমাকে জানায়, যদি একটা কাজ করে দিতে পারি তাহলে আমি সব মামলার ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবো। আমি মামলার কারণে বাড়ি যেতে পারি না, বাবার সামনে দাঁড়াতে পারি না, আমার এই দুর্বলতার বিষয়টি শামীম জানতো। তার সঙ্গে আমার ৯-১০ বছরের সম্পর্ক। শামীমের এই প্রস্তাব পাওয়ার পর তাকে জিজ্ঞেস করি, কী কাজ করতে হবে? তখন সে আমাকে বলে, একজন মানুষকে গুলি করতে হবে। আমি তখন জানতে চাই কাকে গুলি করতে হবে। সে তখন বলে নামটা পরে জানাবে।’

গ্রাফিক্স ডিজাইনে ডিপ্লোমা সম্পন্ন করা মাসুম উল্লেখ করেছে, ‘কয়েক দিন পর সন্ধ্যার দিকে শামীমের সঙ্গে কমলাপুরে তাদের বাসার সামনে আমার দেখা হয়। তখন সে তার ফোন থেকে মুসা নামের একজনকে কল করে আমার সঙ্গে কথা বলিয়ে দেয়। মুসা আমাকে জিজ্ঞেস করে, শামীম আমাকে সবকিছু বুঝিয়ে দিয়েছে কিনা। শামীমের সঙ্গে প্রথম দিন কথা বলার পর এবং মুসার সঙ্গে কথা বলার আগে আরেকবার শামীমের সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। সে সময় শামীম আমাকে বিস্তারিত বলেছিল। শামীম আমাকে বলেছিল, কমলাপুরে রূপালী ক্লাবে মুসা, মানিক, দামাল, শামীমসহ আরও চার-পাঁচ জন মিলে একটি বৈঠক করেছে। সেই বৈঠকে শামীমকে দায়িত্ব দিয়েছে মুসা। শামীম সেই দায়িত্ব থেকে আমার সঙ্গে কথা বলেছে। শামীম আমাকে বলেছিল, টিপুকে গুলি করতে হবে। সে টিপুর পরিচয় বলেছিল। আমার সঙ্গে টিপুর ব্যক্তিগত পরিচয় ছিল না। তবে টিপু বৃহত্তর মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল। আমি টিপুকে চিনতে পারি। আমি গুলি করলে আমার পুরনো মামলা-মোকাদ্দমা সংক্রান্ত সব ঝামেলা দূর করে দেওয়ার নিশ্চয়তা দেয় শামীম। তার ফোনের মাধ্যমে মুসার সঙ্গে কথা বলার সময় জানাই, শামীম আমাকে কাজের কথা বলেছে। মুসা আমাকে জানায়, আমাদের যা লাগে তা আমরা সময়মতো পেয়ে যাবো।’

পলাতক মুসা ও শামীম

কিলিং মিশন বাস্তবায়ন প্রসঙ্গে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মাসুম বলে, ‘গত ২৩ মার্চ সন্ধ্যার দিকে কমলাপুর আইসিডির ওখানে একটি কালো করে অপরিচিত ছেলে বয়স অনুমান ৩০, উচ্চতায় খাটো এমন একজন এসে একটা বাইক,  একটা ব্যাগ এনে শামীমকে দিয়ে যায়। সে সময় আমি শামীমের পাশে ছিলাম। ব্যাগের মধ্যে একটা পিস্তল ছিল। ব্যাগটি ছিল ব্লু কালারের একটা ট্রালেভল ব্যাগ। সে ছেলের কাছ থেকে মোটরসাইকেল ও ব্যাগ নেওয়ার পর শামীম মোটারসাইকেলে উঠে চালু করে এবং আমি ব্যাগ নিয়ে পেছনে বসি। তারপর আমরা মোটরসাইকেল চালিয়ে টিপু সাহেব মতিঝিলে যেখানটায় সাধারণত বসে অর্থাৎ এজিবি কলোনী বাজারের গ্র্যান্ড সুলতান হোটেলের সামনে আসি। আমরা সেখানে আসার পরেই শামীমের মোবাইলে একটি মেসেজ আসে যে, টিপুকে সেখানে সেসময় পাওয়া যাবে না। এই মেসেজ পাওয়ার পর আমরা সেখানে দেরি না করে মোটরসাইকেল চালিয়ে গোড়ান ছাপড়া মসজিদের উল্টেপাশের গলিতে গিয়ে যে ছেলে আমাদের বাইক ও ব্যাগ দিয়েছিল তাকে বাইক ও ব্যাগ দুটোই দিয়ে দেই এবং  যে যার মতো চলে যাই।’

আদালতে দেওয়া মাসুমের ভাষ্য, ‘পরদিন অর্থাৎ ২৪ মার্চ সন্ধ্যার দিকে একই সময়ে একই জায়গায় গিয়ে একই ছেলের কাছ থেকে আমি ও শামীম মোটরসাইকেল ও ব্যাগ নেই। সেই ব্যাগে পিস্তল ছিল। তার কাছ থেকে মোটরসাইকেল ও ব্যাগ নিয়ে গত দিনের ন্যায় একইভাবে মেটারসাইকেল চালিয়ে আমরা দুইজন মতিঝিল এজিবি কলোনির একই জায়গায় যাই। আমি মোটরসাইকেলে পেছনে ব্যাগ হাতে নিয়ে বসা ছিলাম। শামীম মোটরসাইকেল চালাচ্ছিল। আমরা এবার মতিঝিল এজিবি কলোনির গ্র্যান্ড সুলতান হোটেলের পাশে যেতেই দেখি টিপু সাহেব তার সাদা রঙের মাইক্রোবাসের ড্রাইভারের পাশের সিটে উঠে বসেছে। টিপু সাহেব উঠে বসার পরপরই তার গাড়ি স্টার্ট নেয়। আমরা পেছন পেছন তার গাড়ি অনুসরণ করতে থাকি। তার গাড়ি শাহজাহানপুর আমতলা রেল লাইনের সিগন্যালের একটু সামনে এসে দাঁড়ায়। যেখানে তার গাড়ি দাঁড়িয়েছিল তার একটু আগেই আমরা দেখতে পাই, সামনে জ্যাম আছে এবং তার গাড়ি সামনে গিয়ে দাঁড়াবে। এই বিষয়টি লক্ষ্য করে শামীম একটু দূরেই রাস্তার রঙ সাইড দিয়ে মোটরসাইকেল চালিয়ে তার গাড়ির সোজা রোড ডিভাইডারের অপজিটে গিয়ে দাঁড়ায়। আমি তখন মোটরসাইকেল থেকে নেমে যাই।’

হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়ে মাসুম আদালতকে বলে, ‘আমি ব্যাগ হাতে নিয়ে রোড ডিভাইডার পার হয়ে হেঁটে এসে টিপু সাহেবের গাড়িতে টিপু সাহেব যে আসনে বসা ছিল সে সিটের পাশে তার গাড়ির জানালার কাঁচের পাশে এসে দাঁড়িয়ে আমার ব্যাগ থেকে পিস্তল বের করে নিয়ে তার খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে পিস্তলের ট্রিগার চেপে গুলি চালাই। আমি ট্রিগার চেপে ছিলাম এবং গুলি বের হচ্ছিল। কত রাউন্ড গুলি বের হয়েছে জানি না। গুলি শেষ হয়ে গেলে আমি পিস্তল হাতে নিয়ে যেভাবে এসেছিলাম সেভাবে গিয়ে শামীমের মোটরসাইকেলে উঠি। শামীম এবং আমি এরপর মোটরসাইকেল চালিয়ে গোড়ান ছাপড়া মসজিদের বিপরীত পাশের গলিতে গিয়ে অপরিচিত সেই ছেলেকে মোটরসাইকেল ও পিস্তলসহ ব্যাগটা ফেরত দেই। সেই ছেলে সেখানে আগে থেকেই আমাদের অপেক্ষায় ছিল। সেখানে শামীম ৫-৬ মিনিট থাকার পর চলে যায়।’

মাসুম ওরফে আকাশ জানায়, ‘শামীম চলে যাওয়ার পর আমার এক বন্ধু বাবুকে পাশেই পেয়ে বলি যে, আমি ঢাকার বাইরে একটু বেড়াতে যাবো। বাবুর বাড়ি ওই এলাকাতেই। তারপর বাবু তার বন্ধু সোহেলকে ফোন করে গাড়িসহ আসতে বলে। কারণ সোহেলের গাড়ি ছিল। সোহেলকে চিনতাম না। আমরা তিন জন মিলে সোহেলের গাড়ি নিয়ে সে রাতেই বগুড়ায় যাই। তারা এই ঘটনা জানতো না। তারা আমাকে বগুড়ায় নামিয়ে দিয়ে চলে আসে। আমি বগুড়ায় খাজা হোটেলে উঠি। খাজা হোটেলে থাকা অবস্থায় পুলিশ আমাকে গ্রেফতার করে নিয়ে আসে।’

গুলিতে নিহত জাহিদুল ইসলাম টিপু এবং সামিয়া আফনানগুলিতে নিহত জাহিদুল ইসলাম টিপু এবং সামিয়া আফনান

মাসুমের দাবি, ২০০৭ সালে রাজনৈতিক কারণে সে বেশ কিছু মামলায় জড়িয়ে পড়ে। বর্তমানে তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। একটি মামলায় দুই মাস হাজতে ছিল সে। জামিনে ছাড়া পাওয়ার পর সে এলাকা ছেড়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকতো। সে আগেও মামলা থেকে রেহাই পেতে এমন ঝুঁকি নিয়েছিল।

স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মাসুম বলেছে, ‘এই কাজের জন্য আমি কোনও টাকা দাবি করিনি। তারা আমাকে কোনও টাকা দিতেও চায়নি। তবে আমার মামলা শেষ করতে যা করার বা যত টাকা খরচ করার প্রয়োজন হবে তা তারা করতে রাজী ছিল। টিপু সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা ছিল না। শুধু আমার মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য এই কাজ করে নতুন মামলায় জড়িয়ে গেলাম।’

টিপু হত্যার কারণ প্রসঙ্গে মাসুম বলেছে, ‘টিপু সাহেবকে কেন গুলি করতে হবে এই বিষয়টি শামীমকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম। সে সময় শামীম বলেছিল যে, বোচা বাবু হত্যা মামলার বাদিকে টিপু যথেষ্টভাবে আর্থিকসহ অন্যান্যভাবে সাপোর্ট করছিল। বোচা বাবু হত্যা মামলায় মাসু সাহে আসামী আছে। এছাড়া মতিঝিল কেন্দ্রীক অর্থ উপার্জন অর্থাৎ ঠিকাদারি, চাঁদাবাজি ইত্যাদি কাজে মুসাসাহেব নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিল। তার সাথে বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসী জিসান, ফ্রিডম মানিকদের ভালো সম্পর্ক রয়েছে। তারা মুসা সাহেবকে সাপোর্ট করে। মতিঝিল কেন্দ্রিক ঠিকাদারি, চাঁদাবাজি কাজে টিপু সাহেব একটা বড় বাধা ছিল। এসব কারণে মুসা সাহেব টিপু সাহেবের ওপর রাগান্বিত ছিল।’

Views: 475

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ইসলামী সংস্কৃতির আলো ছড়াতে ঈদগাঁওয়ে শিশু-কিশোরদের প্রতিযোগিতা

ইসলামী সংস্কৃতির আলো ছড়াতে ঈদগাঁওয়ে শিশু-কিশোরদের প্রতিযোগিতা

by admin
November 12, 2026
0
1

কক্সবাজার প্রতিনিধি। ঈদগাঁওতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬- ২৭। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন এর কক্সবাজার...

এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

by admin
November 12, 2026
0
10

২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ফলাফল নিয়ে হতাশা ও মানসিক চাপে দেশের বিভিন্ন স্থানে ২০ শিক্ষার্থী...

ভাড়ায় খাটছে বাইরের ক্যাডাররা, টাকা ঢালছেন পলাতক নেতারা

ভাড়ায় খাটছে বাইরের ক্যাডাররা, টাকা ঢালছেন পলাতক নেতারা

by admin
November 12, 2026
0
10

রাজধানী ঢাকায় নতুন আতঙ্ক ককটেল বিস্ফোরণ। সন্ধ্যা হতেই নগরীর বিভিন্ন স্থানে এসবের বিস্ফোরণ ঘটিয়ে জনজীবনে আতঙ্ক ছড়াচ্ছে পতিত ফ্যাসিস্ট চক্র।...

গাড়ির জানালা দিয়ে ছোঁ মেরে আসিফ নজরুলের ফোন নিয়ে গেল ছিনতাইকারী

গাড়ির জানালা দিয়ে ছোঁ মেরে আসিফ নজরুলের ফোন নিয়ে গেল ছিনতাইকারী

by admin
November 12, 2026
0
52

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ...

যুক্তরাজ্য বিএনপি লিভারপুল মার্সিসাইড শাখার ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন

যুক্তরাজ্য বিএনপি লিভারপুল মার্সিসাইড শাখার ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন

by admin
November 12, 2026
0
22

ফখরুল আলম, লিভারপুল থেকে :- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে লিভারপুল মার্সিসাইড শাখার প্রায় অর্ধ শতাধিক নেতা কর্মীদের উপস্থিতিতে ৭১...

শেরপুরে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার, কারাগারে পাঠাল পুলিশ

শেরপুরে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার, কারাগারে পাঠাল পুলিশ

by admin
November 12, 2026
0
12

স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে পৃথক মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জিকরুল হক জিকু (৩২) ও সরকারি শেরপুর কলেজ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ইসলামী সংস্কৃতির আলো ছড়াতে ঈদগাঁওয়ে শিশু-কিশোরদের প্রতিযোগিতা November 12, 2026
  • এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা November 12, 2026
  • ভাড়ায় খাটছে বাইরের ক্যাডাররা, টাকা ঢালছেন পলাতক নেতারা November 12, 2026
  • গাড়ির জানালা দিয়ে ছোঁ মেরে আসিফ নজরুলের ফোন নিয়ে গেল ছিনতাইকারী November 12, 2026
  • যুক্তরাজ্য বিএনপি লিভারপুল মার্সিসাইড শাখার ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন November 12, 2026
  • কুড়িগ্রামে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরী স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত November 12, 2026
  • পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন রোধে উপজেলা প্রশাসনের অভিযান, মুচলেকায় রক্ষা November 12, 2026
  • শেরপুরে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার, কারাগারে পাঠাল পুলিশ November 12, 2026
  • মিরসরাইয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি November 12, 2026
  • আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী খায়রুল ইসলাম। November 12, 2026
  • হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা আলতু চৌধুরী সহ ৩জন গ্রেফতার।। November 12, 2026
  • ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি November 12, 2026
  • আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও November 12, 2026
  • হঠাৎ ককটেল বা বাসে আগুনের মুখে পড়লে কী করবেন? November 12, 2026
  • শুধু টাকা ফেরত না দিলেই প্রতারণা নয়, তবে ঋণের লেনদেনের আড়ালে শুরু থেকেই প্রতারণার উদ্দেশ্য থাকলে তা ফৌজদারি অপরাধ হতে পারে। November 12, 2026
  • নিউ সোনা ইভাটায় আদালতের নির্দেশ কপি ছিঁড়ে আস্ফালন জবর দখলকারীদের November 12, 2026
  • যশোরে বিএনপি নেতা খুন, ঘাতক শফিয়ার আটক November 12, 2026
  • হাসিবের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে স্বেচ্ছাসেবক শক্তির মশাল মিছিল November 12, 2026
  • ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি November 12, 2026
  • প্রথমবারের মতো এক সপ্তাহের সফরে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম November 12, 2026
  • নাশকতা ঠেকাতে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য সম্ভব? November 12, 2026
  • সংসদ সদস্য এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা November 12, 2026
  • নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ-দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত November 12, 2026
  • রামচন্দ্রপুর -২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মিজানুর রহমান November 11, 2026
  • পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই November 11, 2026
  • রিয়াদে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত November 11, 2026
  • ডাচেস অফ এডিনবরার উপস্থিতিতে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর উদযাপন November 11, 2026
  • রমজানে ১১ পণ্য আমদানিতে বিশেষ ছাড় November 11, 2026
  • রংপুরে কোচের ধাক্কায় এক শিক্ষকের মৃত্যু November 11, 2026
  • চট্টগ্রামে ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার নিশ্চিতের আহ্বান নাগরিক সংলাপ অনুষ্টিত November 11, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ইসলামী সংস্কৃতির আলো ছড়াতে ঈদগাঁওয়ে শিশু-কিশোরদের প্রতিযোগিতা

      ইসলামী সংস্কৃতির আলো ছড়াতে ঈদগাঁওয়ে শিশু-কিশোরদের প্রতিযোগিতা

      November 12, 2026
      এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

      এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

      November 12, 2026
      ভাড়ায় খাটছে বাইরের ক্যাডাররা, টাকা ঢালছেন পলাতক নেতারা

      ভাড়ায় খাটছে বাইরের ক্যাডাররা, টাকা ঢালছেন পলাতক নেতারা

      November 12, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d