আয়শা (রাঃ) মহিলা কামিল মাদ্রাসার তাক লাগানো ফলাফল
নূর মোহাম্মদঃ হামর্দদ ল্যাবরেটরীজ( ওয়াকফ) মোতোয়াল্লী হাকিম ডঃ ইউসুফ হারুন প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর সদর উপজেলাধীন আয়েশা রাঃ মহিলা কামিল মাদ্রাসা ২০২৩ সালের দাখিল পরীক্ষায় তাক লাগানো ফলাফল করেছে।
১০৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১০ জন A+ সহ ( ১ জনের ফলাফল অমিমাংসিত) শতভাগ কৃতকার্য হয়।২০২৩ সালে মাদ্রাসাটি দ্বিতীয় বারের মত জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হওয়ার গৌরব অর্জন করেছে।
ভালো ফলাফলের জন্য মাদ্রসার অধ্যক্ষ মাওলানা আহমদ উল্যা সরকারি কারিকুলাম অনুযায়ী পাঠদান এবং শিক্ষক ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফসল বলে বিবেচনা করেন।
মাদ্রসাটি প্রতিষ্ঠালগ্ন থেকে এ অঞ্চলের নারীদের দ্বীনী শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিক্ষার ও ব্যাপক আলো ছড়িয়েছে।
এছাড়াও বিভিন্ন জাতীয় দিবসে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জেলা ও জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও পুরস্কার অর্জনে লক্ষ্মীপুরসহ বৃহত্তর নোয়াখালী জেলায় ব্যপক সুনাম অর্জন করেছে।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








