Friday, October 16, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

admin by admin
October 16, 2026
in জাতীয়, বাংলাদেশ, মতামত
Reading Time: 1 min read
0 0
A A
0
আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

বিশ্ব রাজনীতি ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি বর্তমানে এক অত্যন্ত নাজুক ও সংকটময় মোড়ে এসে দাঁড়িয়েছে। অতি সম্প্রতি সৌদি আরব কর্তৃক ইয়েমেনে সামরিক হামলা এবং তার জবাবে হুতি বিদ্রোহীদের প্রতিআক্রমণ পুরো আরব উপদ্বীপকে এক অগ্নেয়গিরির মুখে ঠেলে দিয়েছে। ইয়েমেনের একটি বিশেষ বিমানকে কেন্দ্র করে সংঘাতের যে সূচনা, তা আজ কেবল দুটি প্রতিবেশী দেশের সীমান্ত সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই। যে বিমানে করে হুতি শীর্ষ নেতৃত্ব ইরানের ধর্মীয় নেতার জানাজায় অংশগ্রহণ শেষে ফিরছিলেন, সেটির ওপর হামলার ঘটনা কেবল একটি সামরিক পদক্ষেপ ছিল না, বরং তা মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের অক্ষ এবং ভারসাম্যকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে। প্রশ্ন উঠেছে—এই অনভিপ্রেত ও হঠকারী যুদ্ধ কি সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী গোত্রীয় রাজতান্ত্রিক শাসনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিচ্ছে?

সংঘাতের পটভূমি ও পরাশক্তির ছায়াযুদ্ধ:

ইয়েমেন ও সৌদি আরবের মধ্যবর্তী সংঘাতের শেকড় বহু গভীরে প্রোথিত হলেও সাম্প্রতিক উত্তেজনার পেছনে রয়েছে বহুমাত্রিক রাজনৈতিক হিসাব-নিকাশ। মধ্যপ্রাচ্যের রাজনীতি পর্যবেক্ষণ করলে স্পষ্ট বোঝা যায় যে, এ সংঘাত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তথাকথিত এই আঞ্চলিক অস্থিতিশীলতার নেপথ্যে ইন্ধন জোগাচ্ছে ইসরায়েল এবং পশ্চিমা পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। হুতিদের নিয়ন্ত্রণ ও দমন করার অজুহাতে সৌদি আরবকে এই রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে ফেলা হয়েছে, যা কার্যত একটি ভূরাজনৈতিক ফাঁদ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিক বক্তব্য এই সত্যকেই আরও শক্তভাবে তুলে ধরে। ইরানের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে—সৌদি আরব ও হুতিদের এই আত্মঘাতী সংঘাত থেকে মধ্যপ্রাচ্যের অন্য কোনো মুসলিম দেশের লাভ তো দূরের কথা, বরং একমাত্র ভূরাজনৈতিক ও সামরিক লাভবান হচ্ছে ইসরায়েল। বছরের পর বছর ধরে ইসরায়েল চেয়ে এসেছে আরব ও মুসলিম বিশ্ব যেন নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্বে লিপ্ত থেকে নিজেদের সামরিক ও অর্থনৈতিক শক্তি ক্ষয় করে। আজকের পরিস্থিতি ঠিক সেই ছকটিরই যেন হুবহু প্রতিফলন।

মক্কা চুক্তি ও বৃহত্তর আঞ্চলিক অস্থিতিশীলতা:

এই সংঘাতের সবচেয়ে বিপজ্জনক দিকটি হলো এর সম্ভাব্য ব্যাপ্তি। বহুপক্ষীয় নিরাপত্তা সম্পর্কিত ‘মক্কা চুক্তি’ বা আঞ্চলিক প্রতিরক্ষা বিন্যাসের সমীকরণে তুর্কি ও পাকিস্তানের মতো পারমাণবিক ও সামরিকভাবে শক্তিশালী দেশগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে কিংবা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির বাধ্যবাধকতায় যদি পাকিস্তান ও তুরস্ক সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে, তবে তার পরিণতি হবে অকল্পনীয়। এটি কেবল ইয়েমেন বা সৌদি আরবের মধ্যকার সংকট থাকবে না; বরং তা এক প্রলয়ঙ্করী আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। এর প্রত্যক্ষ প্রভাব হিসেবে:
মুসলিম বিশ্বের পরাশক্তিগুলোর একযোগে অস্থিতিশীল হওয়া: তুরস্ক-যা ন্যাটোর সদস্য ও শক্তিশালী অর্থনীতি,পাকিস্তান- যা একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ, ইরান-যা আঞ্চলিক সামরিক শক্তি এবং সৌদি আরব-যা মুসলিম বিশ্বের অর্থনৈতিক কেন্দ্র এবং মুসলমানদের ধর্মীয় কেন্দ্র একই সাথে সামরিক ও অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়বে।
অর্থনৈতিক বিপর্যয়: তেল সমৃদ্ধ এই অঞ্চল যুদ্ধে জড়িয়ে পড়লে বৈশ্বিক জ্বালানি বাজারে চরম ধস নামবে, যা পুরো অঞ্চলের অবকাঠামো ও অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেবে।
এটিই তেল আবিব তথা ইসরায়েলের দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক বা সামরিক ব্লুপ্রিন্ট। মুসলিম বিশ্বের শীর্ষশক্তিগুলোকে একই সূত্রে অস্থিতিশীল ও দুর্বল করে রাখতে পারলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একক আধিপত্য প্রতিষ্ঠা পাওয়া কেবল সময়ের ব্যাপার মাত্র।

ফিলিস্তিন মুক্তিকামী আন্দোলনের চরম ক্ষতি:
ইয়েমেন সংঘাতের ফলে সবচেয়ে ভয়াবহ যে ধাক্কাটি আসবে, তা হলো ফিলিস্তিনের স্বাধিকার ও মুক্তির আন্দোলন। গত কয়েক দশক ধরে ফিলিস্তিনি জনগোষ্ঠী যে অমানবিক নিপীড়ন ও ভূমি দখলের শিকার হচ্ছে, তার বিরুদ্ধে বিশ্ব মুসলিম জনমত ও আঞ্চলিক শক্তিসমূহের ঐক্যবদ্ধ অবস্থানই ছিল মূল শক্তি।
কিন্তু যখন মুসলিম বিশ্বের দৃষ্টি ও রসদ ফিলিস্তিন থেকে সরিয়ে ইয়েমেন, রিয়াদ, তেহরান বা আঙ্কারার দিকে ঘুরিয়ে দেওয়া হবে, তখন ফিলিস্তিন ইস্যু আন্তর্জাতিক রাজনীতির পিছনের সারিতে চলে যাবে। আন্তর্জাতিক সম্প্রদায় ও আরব রাজতন্ত্রগুলো যখন নিজেদের অস্তিত্ব রক্ষায় ব্যস্ত থাকবে, তখন ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসন আরও বেপরোয়া রূপ নেবে। ফলে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র গঠনের আন্দোলন হয়তো চিরতরে নিষ্ক্রিয় হয়ে পড়বে, অথবা এতটাই শক্তিহীন হয়ে পড়বে যে সেখান থেকে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে উঠবে।
গোত্রীয় রাজতন্ত্রের অভ্যন্তরীণ সংকট ও পতন-সংকেত।
ঐতিহাসিকভাবে সৌদি আরবসহ গাল্ফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) ভুক্ত দেশগুলোর শাসনের মূল ভিত্তি ছিল—গোত্রীয় আনুগত্য, তেল থেকে অর্জিত বিপুল সম্পদ এবং পশ্চিমা সামরিক সুরক্ষা।
কিন্তু ইয়েমেন যুদ্ধ প্রমাণ করে দিয়েছে যে, আধুনিক যুগের ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং অপ্রথাগত যুদ্ধের সামনে ঐতিহ্যবাহী রাজতান্ত্রিক সামরিক সক্ষমতা কতটা ভঙ্গুর। হুতিদের মতো একটি অনিয়মিত বাহিনীর বিরুদ্ধে বছরের পর বছর যুদ্ধ চালিয়েও বিজয় লাভ করতে না পারা এবং উল্টো নিজেদের ভূখণ্ড ও তেল স্থাপনাকেন্দ্রকে ঝুঁকিতে ফেলা—রাজতান্ত্রিক ব্যবস্থার চরম ব্যর্থতাকেই সামনে আনে।
১. জনগণের অসন্তোষ ও সামাজিক বিন্যাস: যুদ্ধ পরিচালনার বিপুল অর্থনৈতিক ব্যয় মেটাতে গিয়ে রাজতন্ত্রগুলোকে জনগণের ওপর করের বোঝা চাপাতে হচ্ছে, যা গোত্রীয় রাজতন্ত্রগুলোর “তেল-ভিত্তিক কল্যাণ রাষ্ট্র” এর মৌলিক প্রতিশ্রুতিকে ক্ষুণ্ণ করছে। সাধারণ মানুষের সামাজিক চুক্তি ভঙ্গ হলে রাজপরিবারগুলোর প্রতি ঐতিহ্যবাহী আনুগত্য দ্রুত ক্ষয়ে যাবে।
২. যুব সমাজের মানসিকতার পরিবর্তন: মধ্যপ্রাচ্যের সংখ্যাগরিষ্ঠ তরুণ সমাজ আজ আর কেবল গোত্রপতি বা রাজপরিবারের নির্দেশে পরিচালিত হতে রাজি নয়। অর্থনৈতিক মন্দা ও অপ্রয়োজনীয় যুদ্ধের ভয়াবহতা তাদেরকে রাজতন্ত্রের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করছে।
৩. নিরাপত্তা ব্যবস্থার পতন: যে রাজতন্ত্র এতদিন নিজেকে পুরো আরব বিশ্বের স্থিতিশীলতার প্রতীক বলে দাবি করত, তারাই আজ নিজেদের নিরাপত্তা রক্ষায় অক্ষম প্রমাণিত হচ্ছে।উপসংহার: ইতিহাসের শিক্ষা ও রাজতন্ত্রের ভবিষ্যৎ
ইতিহাস আমাদের শিক্ষা দেয়, বাহ্যিক সামরিক শক্তি বা রাজকীয় জাঁকজমক দিয়ে কোনো শাসন ব্যবস্থা চিরস্থায়ী করা যায় না, যদি তার ভিত্তি হয় অভ্যন্তরীণ বৈষম্য এবং হঠকারী বৈদেশিক নীতি।

সৌদি আরবের সাম্প্রতিক ইয়েমেন আক্রমণ এবং এর আনুষঙ্গিক ভূরাজনৈতিক পরিণতি আরব ভূখণ্ডের শতাব্দী প্রাচীন গোত্রীয় রাজতান্ত্রিক শাসনের জন্য এক চূড়ান্ত বিপদসংকেত। আঞ্চলিক প্রতিবেশীদের সাথে সংঘাত এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক গুটি হিসেবে ব্যবহৃত হওয়ার পরিণতি রাজতন্ত্রগুলোর টিকে থাকাকে নিশ্চিত করার বদলে তাদের পতনকেই ত্বরান্বিত করবে।

যদি এখনই মধ্যপ্রাচ্যের মুসলিম নেতৃত্ব প্রজ্ঞা, আত্মসংযম এবং দূরদর্শিতার পরিচয় না দেয়, যদি ইয়েমেন সংঘাতের মতো আত্মঘাতী পথ থেকে সরে এসে কূটনৈতিক সমাধানের পথ খোঁজা না হয়, তবে ইতিহাস সাক্ষ্য দেবে—ইয়েমেনের এই সংঘাতই ছিল আরব ভূখণ্ডের জীর্ণ গোত্রীয় রাজতন্ত্রগুলোর সমাধি রচনার প্রথম ও প্রধান অনুঘটক। আর এই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে জয়ের হাসি হাসবে কেবলই মধ্যপ্রাচ্যের একক আধিপত্যকামী শক্তি—ইসরায়েল।
মোঃ মহিউদ্দিন,
বিসিএস ( সাধারণ শিক্ষা),
মধ্যপ্রাচ্য ও শিক্ষা বিষয়ক কলাম লেখক।

Views: 10

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

by admin
October 16, 2026
0
1

সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে গরীব...

নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

by admin
October 16, 2026
0
1

নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে মোঃ সেলিম রেজা, নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।...

চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা

চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা

by admin
October 16, 2026
0
1

চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকসার-দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত

সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত

by admin
October 16, 2026
0
1

সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর সাপাহার উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬...

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_

by admin
October 16, 2026
0
8

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_ দীর্ঘ প্রায় ৪ বছর বন্ধ থাকার পর...

মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা.

মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা.

by admin
October 16, 2026
0
4

মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা. মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলায় নতুন সার ডিলারি পেলেন যারা যেসব...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন October 16, 2026
  • নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে October 16, 2026
  • আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা? October 16, 2026
  • চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা October 16, 2026
  • সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত October 16, 2026
  • মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_ October 16, 2026
  • মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা. October 16, 2026
  • মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন, October 16, 2026
  • হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ October 16, 2026
  • চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক October 16, 2026
  • ভোলাহাটে জৈবসার প্রয়োগের পর কৃষকের ২ বিঘা জমির শসার চারা নষ্ট, দিশেহারা সমির October 16, 2026
  • হাতিয়ার বুড়িরচরে চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক আল ফাহাদ দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশা October 16, 2026
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ October 16, 2026
  • বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ.কে. এম সাইফুল ইসলাম টিপু’র শারদীয় শুভেচ্ছা October 16, 2026
  • রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা October 16, 2026
  • যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন! October 16, 2026
  • ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে October 16, 2026
  • সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির October 16, 2026
  • মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন October 16, 2026
  • শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল October 15, 2026
  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

      সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

      October 16, 2026
      নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

      নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

      October 16, 2026
      আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

      আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

      October 16, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d