প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিনকে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ বদলি করা হয়েছে।
এ ছাড়া জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমানকে গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক হিসেবে বদলি করা হয়েছে।
সেই সঙ্গে, রংপুরের জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. মোস্তফা কামালকে বগুড়ার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।
বিচারকদের বদলির কারণ সম্পর্কে মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।







