আলীকদম(বান্দরবান) প্রতিনিধি : আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। আজ ২৫ আগস্ট শনিবার দুপুরে আলীকদম থানার এস.আই রেজাউল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযানে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেন। আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার তবিদুর রহমান জানান, উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী পাড়ার বাসিন্দা মোঃ আবু ছৈয়দের ছেলে তারেকুল ইসলাম (২৫) কে ১৯০ পিস ইয়াবা সহ আটক করা হয়। স্থানীয় সুত্রে জানা যায় ধৃত তারেকুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সাথে জড়িত। আলীকদম থানার অফিসার ইনচার্স (ওসি) জানান আকটকৃত তারেকের বিরুদ্দে আলীকদম থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে বাস সার্ভিস চালুসহ নানা প্রস্তাব
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে পর্যটন বাস সার্ভিস চালু, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, নিরাপত্তা জোরদার, প্রবেশ ফি কমানো...








