Thursday, October 15, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home অপরাধ

আলোচিত যত হত্যাকাণ্ড

admin by admin
December 25, 2023
in অপরাধ, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

কেবলই সামনে এগিয়ে যাওয়া, পেছনে ফেরার সুযোগ নেই। এভাবে দেখতে দেখতে মহাকালের গর্ভে হারিয়ে গেল আরো একটি বছর। ২০২৩ সালের একদম শেষ প্রান্তে আমরা।

ভালো-মন্দের মিলেই বছরটি পার করল বাংলাদেশ। তবে এরমধ্যে কিছু বিভৎস, নৃশংস হত্যার ঘটনা ঘটেছে যেগুলো সাধারণ মানুষকেও হতবাক করে দিয়েছিল। ঘটনার ভয়াবহতায় অনেক ক্ষেত্রেই চোখে পানি আটকে রাখা কঠিন ছিল।২৮ অক্টোবর পুলিশকে পিটিয়ে হত্যা

বছরের শেষদিকে ২৮ অক্টোবর রাজধানীতে বিরোধী দলীয় জোটের সমাবেশ চলাচলে পুলিশের সাথে তুমুল সংঘর্ষ শুরু হয় নেতাকর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস, রাবার বুলেট ছোড়ে। নয়াপল্টন, দুপক্ষের সংঘর্ষে কাকরাইল ও ফকিরাপুল এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। পুলিশের ও ফায়ার সার্ভিসের গাড়ি ছাড়াও সেদিন পুলিশ সদস্যদের বহনকারী রিকুইজিশন করা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একটি মিছিল থেকে প্রধান বিচারপতির বাসায় ঢুকে হামলা চালানো হয়। দফায় দফায় সংঘর্ষের মাঝেই কাকরাইল এলাকায় পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে (৩২) পিটিয়ে হত্যা করে লাঠিসোটা হাতে থাকা ব্যক্তিরা। এ ঘটনায় করা হত্যা মামলায় পুলিশ বিএনপি ও জামায়াতের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে। পুলিশের দাবি, বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশেই পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছিল। নৃশংস এই হত্যাকাণ্ডে স্তম্ভিত পুরো দেশবাসী।

2023--Killing--01

পেটে পাড়া দিয়ে গর্ভের সন্তানসহ মাকে হত্যা১৫ জুলাই রংপুরের পীরগঞ্জ থানাধীন খালাশপীর এলাকায় আখ ক্ষেতের ভেতর থেকে অজ্ঞাত এক নারী ও সদ্যপ্রসূত এক কন্যা শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। পরে মাসুদ মিয়া নামে একজনকে গ্রেফতার করে র‌্যাব। বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য, যা শুনে স্তব্ধ হয়ে যায় সাধারণ মানুষ।

বেরিয়ে আসে নারীর পরিচয়, তার নাম শান্তনা। শান্তনার সাথে ঢাকার গাজীপুরে গার্মেন্টেসে কাজের সুবাদে পরিচয় হয় মাসুদ মিয়ার। মাসুদ ছিল বিবাহিত। কিন্তু তিনি বিয়ের কথা গোপন রেখে শান্তনার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এতে শান্তনা গর্ভবতী হলে মাসুদ গ্রামের বাড়িতে যাওয়ার কথা বলে কৌশলে ঢাকা ছাড়েন। অনেকদিন ঢাকায় না আসায় শান্তনা মাসুদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জে গিয়ে হাজির হন। সেখানে তিনি তার গর্ভের সন্তানের পিতৃপরিচয় দাবি করেন। কিন্তু মাসুদের প্রথম স্ত্রী বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেনি। কিন্তু শান্তনাকে মাসুদ বিয়ে করবেন আশ্বাস দিয়ে ঢাকার বাসে তুলে দেন। পথিমধ্যে বাস থেকে আবার তাকে নামিয়েও আনেন। এরপর নিজ বাড়িতে নিয়ে যাবেন বলে একটি পাটক্ষেতে নিয়ে পেটে পাড়া দিয়ে শ্বাসরোধ করে শান্তনাকে হত্যা করেন মাসুদ। ওই সময় শান্তনার গর্ভের কন্যা ভূমিষ্ট হলেও সেখানেই মারা যায়। এরপর মাসুদ ঠাণ্ডা মাথায় চলে যান বাড়িতে। কিন্তু শেষরক্ষা হয়নি মাসুদের। তাকে অবশেষে গ্রেফতার করে র‌্যাব। আলোচিত এ ঘটনা ছিল রোমহর্ষক ও হৃদয়বিদারক।

জেপি নেতার ব্ল্যাকমেইল, অবশেষে লাশ হাসপাতাল চত্বরে

১৫ জুলাই রাজধানীর শেরেবাংলা নগর থানার কলেজ গেট এলাকার সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি লাশ পড়ে থাকতে দেখে সাধারণ লোকজন পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের পাওয়া যায় তার পরিচয়— জাতীয় পার্টির (জেপি) নেতা এবং ব্যবসায়ী ও ঠিকাদার সালাম বাহাদুর ওরফে আব্দুস সালাম মিয়া।

আলোচিত এ ঘটনায় দুই নারীকে গ্রেফতারের পর বেরিয়ে আসে আসল ঘটনা। পুলিশ জানায়, গ্রেফতার দুই নারীর মধ্যে একজনের সাথে পরিচয় হয় সালামের, এক সুপারশপে। পরে তা অনৈতিক সম্পর্কে রূপ নেয়। এই সম্পর্কের বিভিন্ন মুহূর্ত গোপনে ভিডিও করে রাখেন সালাম। এরপর শুরু হয় ব্ল্যাকমেইল। সালামের এমন কাজে দিশেহারা ওই নারী ঢাকা ছেড়ে মানিকগঞ্জের সিংগাইরে নিজ বাড়িতে চলে যান। কিন্তু তাতেও তার মুক্তি মেলে না। সালামের ব্ল্যাকমেইল চলতেই থাকে। ঘটনার দিন বিকেলে সালাম মেয়েটির বাড়িতে যান। এ সময় নির্যাতন চালানো হয় তার ওপর। স্থানীয় কয়েকজনের সহায়তায় সালামের কাছ থেকে টাকা আদায়ের জন্য বারবার নির্যাতন করা হয়। পরে সালাম গুরুতর অসুস্থ হয়ে গেলে তাকে চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে মৃত্যু হয়। সালামের মৃত্যু বিষয়টি টের পেয়ে অন্যরা সটকে পড়ে। ওই নারীর মা সালামের লাশ গাড়িতে করে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফেলে পালিয়ে যায়।

2023--Killing--02

স্কুলছাত্রকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা

রাজধানীর মোহাম্মদপুরে নির্মাণাধীন স্কুল ভবনের রড চুরির অভিযোগে আকাশ নামে এক স্কুলছাত্রকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনা অনেককে কাঁদিয়েছে। আকাশ স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ত। এমনকি আকাশকে পানিও খেতে দেয়নি হত্যাকারীরা। মোহাম্মদপুরের আজিজ মহল্লায় বরাবো মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে ৭ সেপ্টেম্বর নৃশংস এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আকাশকে নির্মাণাধীন ভবনের সামনে দেখে চোর চোর বলে ধাওয়া করেন হত্যাকারীরা। এসময় তাকে রড চোর সন্দেহে ধরে ফেলে এবং ছয় সাতজন মিলে বাঁশের সঙ্গে বেঁধে ঝুঁলিয়ে রাতভর বেধড়ক মারধর করে। পরদিন তার অবস্থা খারাপ দেখে আকাশের ফুপু মালতী বেগমকে ফোন করে তাকে নিয়ে যেতে বলে নির্যাতনকারীরা। বাসায় নেওয়ার পর আকাশ মারা যায়। আলোচিত এই হত্যাকাণ্ডের আগে আকাশকে নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন অনেকে। এ ঘটনায় র‌্যাব পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বাচ্চার খাবার খেয়ে ফেলায় গৃহকর্মীকে হত্যা

২৬ আগস্ট রাজধানীর কলাবাগানে হেনা নামে এক গৃহকর্মী হত্যার ঘটনা হইচই ফেলে দেয়। কারণ হেনাকে হত্যার পর বাসায় তালা দিয়ে পালিয়ে গিয়েছিল গৃহকর্ত্রী। পরে প্রতিবেশীরা লাশের গন্ধ পেয়ে পুলিশের খবর দেন। গৃহকর্ত্রীকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।

গৃহকর্ত্রী সাথী আকতার পারভীন ডলি একজন বিএসসি ইঞ্জিনিয়ার। তিনি নিজেকে সরকার দলীয় নেত্রী বলেও পরিচয় দিতেন। ডলির বাসায় কাজ করতেন হেনা। ঘটনার দিন বাচ্চার খাবার খেয়ে ফেলায় গৃহকর্মী হেনাকে মারধর করেন ডলি। এরপর শ্বাসরোধ করে হত্যা করেন। পরে গ্রেফতার এড়াতে লাশ ও মোবাইল ফোন বাসায় রেখে পালিয়ে ডলি তার সাবেক স্বামীর কাছে যান। সাবেক স্বামী বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দিয়ে তাকে ধরিয়ে দেন।

2023--Killing--03--Death_Househelp

মোবাইল ফোনে আসক্ত ছেলেকে হত্যা করেন মা

ষষ্ঠ শ্রেণির ছাত্র আমিরুল হাসান জয় (১২) মোবাইল ফোনে গেম খেলায় আসক্ত ছিল। বিষয়টি মা সুহেনা বেগম কিছুতেই মেনে নিতে পারেননি। আর এই মোবাইল গেম আসক্তিই কাল হয়েছিল জয়ের জন্য। মা জয়কে বারবার পড়তে বললেও শোনেনি সে। এতে ক্ষিপ্ত হয়ে গলায় ওড়না পেঁচিয়ে ছেলেকে হত্যা করেন তিনি। আলোচিত এই ঘটনার পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সেই মাকে গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটে মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দ্রানগর পানপুঞ্জি (জাদুরগুল) এলাকায়।

পুলিশের সোর্সের চোখ উপড়ে ফেলে হত্যা

জুলাই মাসের শেষের দিকে ঢাকার কেরানীগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে সাইফুল ইসলাম (২৬) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। কেরানীগঞ্জ থানার শুভাড্ড্যা ইউনিয়নের খেজুরবাগ সাতপাখি স্কুল রোড এলাকায় একটি মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে। হত্যার সময় কাঁটা চামচ দিয়ে সাইফুলের দুই চোখ উপড়ে ফেলা হয়।

এ ঘটনায় সাতজনকে গ্রেফতারের পর বেরিয়ে আসে আসল ঘটনা। গ্রেফতারকৃতরা জানায়, সাইফুল পুলিশের সোর্সের কাজ করতেন এবং এলাকার মাদক ব্যবসার খোঁজখবর পুলিশকে জানাতেন। আর এটাই কাল হয়ে দাঁড়ায় সাইফুলের জন্য। অথচ সাইফুলের আমেরিকা যাওয়ার ভিসাও হয়েছিল। তাকে একটি দোকানের সামনে একা পেয়ে রড, ব্যাট, হকস্টিক ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার দুই চোখ চামচ দিয়ে উপড়ে ফেলে তুলে নেয় খুনীরা। এলাকার অনেক মাদক ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দিয়েছিলেন সাইফুল। জানে আলম নামে একজনকেও ধরিয়ে দিয়েছিলেন। আলম জামিনে বেরিয়ে এসে তাকে দলবল নিয়ে সাইফুলকে হত্যা করে।

মডেল অভিনেত্রী হুমায়রা হিমুর করুণ মৃত্যু

জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর অনলাইন জুয়া আসক্ত হয়ে পড়েছিলেন। আর এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। জিয়াউদ্দিন ওরফে রুফি নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়ান এবং তার কাছ থেকে টাকা নিয়ে বিগো লাইভ নামক একটি অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলতেন। তিন বছরে জুয়ায় বিপুল পরিমাণ অর্থ খোয়ান তিনি। মৃত্যুর আগে অর্থসংকট পড়ে যান। এ নিয়ে কথিত প্রেমিক জিয়াউদ্দিন রুফি ওরফে উরফি জিয়ার সাথে তার নানা সময়ে ঝগড়া হয়। শেষদিন হিমুর বাসায় জিয়াউদ্দিন এলে এসব বিষয় নিয়ে আবারও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে গলায় ফাঁন তেন হিমু। তাকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করলে রুফি সেখান থেকে কৌশলে পালিয়ে যান। পরে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তবে হিমু আসলেই কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি।

2023--Killing--Himu

একই পরিবারের তিনজনকে হত্যা

১ অক্টোবর ঢাকার আশুলিয়ায় একই পরিবারের তিন সদস্যকে গলাকেটে হত্যার ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। আশুলিয়ার জামগড়া ফকির বাড়ির মোড় এলাকার ৬ তলা ভবনের ৪ তলার ফ্ল্যাট থেকে পোশাক শ্রমিক দম্পতি ও তাদের একমাত্র সন্তানসহ তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মুক্তারুল হোসেন বাবুল, তার স্ত্রী শাহিদা বেগম ও তাদের ছেলে মেহেদী হাসান জয়।

এ ঘটনায় সাগর আলী ও তার স্ত্রী ইশিতা বেগম নামে দুজনকে গ্রেফতার করে র‌্যাব। সাগর টাঙ্গাইলের মোবারক ওরফে মোগবর আলীর ছেলে। প্রতারণা করে টাকা হাতিয়ে নিতেই তিনজনকে গলা কেটে হত্যা করেছিলেন তারা। এই স্বামী ও স্ত্রী ছিলেন সিরিয়াল কিলার। সাগর র‌্যাবকে জানায়, তিনি কবিরাজি চিকিৎসার আড়ালে টার্গেট ঠিক করতেন। এরপর সেই পরিবারের ঘনিষ্ঠ হয়ে টাকা হাতিয়ে নিতে সেই ব্যক্তিতে হত্যা করতেন। ২০২০ সালে সাগর ও তার স্ত্রী টাঙ্গাইলের মধুপুরে ২০০ টাকার জন্য একই পরিবারের চারজনকে চেতনানাশক ওষুধ খাইয়ে একই কায়দায় গলা কেটে হত্যা করে।

তেজগাঁওয়ে দুর্বৃত্তের গুলি, আইনজীবীর মৃত্যু

১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সিটি পেট্রলপাম্প ও বিজি প্রেসের মাঝের সড়কে গোলাগুলির ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে চড়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন আইনজীবী ভূবন চন্দ্র শীল। তার মাথা ভেদ করে বেরিয়ে যায় গুলি। এছাড়া আরও দুই পথচারী আহত হন। গুলিবিদ্ধ ভূবনকে প্রথমে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে রাতেই ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ দিন পর মারা যান ভূবন। এ ঘটনায় পুলিশ মারুফ বিল্লাহ হিমেল নামে একজনকে গ্রেফতার করে। কিন্তু মূল হোতা থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে।

ঘটনার পর পুলিশ জানায়, তাদের ধারণা, শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়েছিলেন কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমনের লোকজন। সে সময় আইনজীবী ভুবন মাথায় গুলিবিদ্ধ হন।

কয়েক মাস আগে শীর্ষ সন্ত্রাসী মামুন জামিনে মুক্তি পান। শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ও তারিক সাঈদ মামুন একসময় ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকার আতঙ্ক ছিলেন। তাদের গড়ে তোলা বাহিনীর নাম ছিল ‘ইমন-মামুন’ বাহিনী।

2023--Killing--Lawyer

শাহজাহানপুরে যুবলীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

জুলাই মাসে রাজধানীর শাহজাহানপুরের মালিবাগ বাজার রোডের ১৫৬ নম্বর বাড়ির সামনে অলিউল্লাহ অলি ওরফে রুবেল নামে যুবলীগের এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন দুর্বৃত্তরা। তার বাসা থেকে মাত্র কয়েক ফুট দূরে ছিল ঘটনাটি। সেই দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। গুরুতর অবস্থায় অলিউল্লাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওই রাস্তা ধরে অলি মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। বাসার কাছে পৌঁছলে তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। ডিবি ও র‌্যাব ১০ জনকে গ্রেফতারের পর আসল ঘটনা বেরিয়ে আসে। গ্রেফতারকৃতরা জানায়, পানির ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হতে চেষ্টা করছিলেন যুবলীগ নেতা রুবেল। স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জের ধরে শাহজালাল নামের ব্যক্তির সঙ্গে তার শত্রুতা তৈরি হয়। এরপর তাকে উচিত শিক্ষা দিতে হত্যা করা হয়।

চোর সন্দেহে শিশু হাসপাতালের সামনে পিটিয়ে হত্যা

২৬ মার্চ রাজধানীর শেরেবাংলানগর থানার শিশু হাসপাতালের সামনে চোর সন্দেহে মামুন নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ, শিশু হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ও আনসার সদস্যরা তাকে পিটিয়ে হত্যা করে। পরে এ ঘটনায় চারজনকে গ্রেফতার করে পুলিশ।

মামুনের বড় ভাই জানান, সকালে মামুন মা ও তার স্ত্রী-সন্তানকে নিয়ে হাসপাতালে আসে। পরে পরিবারকে পাঠিয়ে দেয়। দুপুরের দিকে একজন ফোন দিয়ে জানান, আমার ভাইকে মেরে ফেলা হয়েছে। এরপর হাসপাতালে এসে জানলাম, আনসার সদস্য, হাসপাতালের অ্যাম্বুলেন্সের চালক ও হেলপাররা আমার ভাইকে চোর বলে প্রথমে ধাওয়া দেয়। পরে তাকে ধরে এনে গণপিটুনি দিয়ে মেরে ফেলে। মাসুদ রানা বলেন, আমার ভাই চুরি করলে সেটার জন্য দেশে আইন আছে। কেন তাকে পিটিয়ে মারা হলো? এখন তার বউ-বাচ্চার কি হবে?

এ ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান জানান, এখনও নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যায়নি। মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে। dhakamail.com

Views: 396

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

by admin
October 15, 2026
0
10

অধিকৃত ফিলিস্তিনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

by admin
October 15, 2026
0
85

দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হলেও আগামী শনিবার (১৭ অক্টোবর) সব শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা থাকবে। এদিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও...

পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা

পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা

by admin
October 15, 2026
0
101

বাংলা পঞ্জিকা অনুযায়ী পৌষ-মাঘে শীতের প্রকোপ বেশি থাকলেও এরই মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বইতে শুরু করেছে শীতের...

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

by admin
October 15, 2026
0
17

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার...

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

by admin
October 15, 2026
0
6

বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় টানা...

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

by admin
October 15, 2026
0
136

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম এবং চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন, যেখানে ভাই তাদের বাড়ির...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল October 15, 2026
  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026
  • পবিপ্রবির উপ-উপাচার্যসহ  জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা।  October 15, 2026
  • অনলাইনে তথ্য নেই, খানসামায় সেটেলমেন্ট সেবায় ভোগান্তি October 15, 2026
  • মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে বাস সার্ভিস চালুসহ নানা প্রস্তাব October 15, 2026
  • চীন থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪৫ লাখ টাকার প্লাস্টিকের কাঁচামাল জব্দ, গ্রেপ্তার ১ October 15, 2026
  • দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত October 15, 2026
  • ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন October 15, 2026
  • সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা October 15, 2026
  •  বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা October 15, 2026
  • সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক October 15, 2026
  • চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী October 15, 2026
  • বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ October 15, 2026
  • শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম. October 15, 2026
  • যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী October 15, 2026
  • ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 15, 2026
  • নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 14, 2026
  • স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড October 14, 2026
  • গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে October 14, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল

      শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল

      October 15, 2026
      ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

      ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

      October 15, 2026
      ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

      ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

      October 15, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d