Monday, October 12, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

আল-জাজিরা ড. ইউনূসের নেতৃত্বে কি ‘অন্ধকার যুগের’ সমাপ্তি ঘটবে

admin by admin
August 11, 2024
in জাতীয়, বিশেষ সংবাদ, সাংবাদিক/মিডিয়া
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

 শিক্ষার্থীদের নেতৃত্বে প্রবল আন্দোলনের মুখে দীর্ঘদিন ধরে রাষ্ট্রক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৯ বছর বয়সী শিক্ষার্থী মালিহা নামলাহ সোমবার (৫ আগস্ট) থেকে অস্থিরতা আর উদ্বেগে সময় পার করছিলেন।

সপ্তাহজুড়ে প্রাণঘাতী সহিংসতায় তিন শতাধিক মানুষের জীবনহানির পর ৫ আগস্ট যখন শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলেন, তখন থেকেই মালিহার উদ্বেগ বাড়ছিল কীভাবে একটি নতুন সরকার সাবেক স্বৈরাচারী সরকারের স্থলাভিষিক্ত হবে। তার উদ্বেগ ছিল, নতুন করে আবার সামরিক শাসন চলে আসে কিনা, কেননা ১৯৭১ সালে স্বাধীনতার পর বিভিন্ন সময়ে সেনা শাসনের বেশকিছু নজির রয়েছে বাংলাদেশে।

শেখ হাসিনা পালিয়ে যাবার পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অশান্ত ও টালমাটাল পরিস্থিতিতে দেশের দায়িত্ব গ্রহণ করে ঘোষণা দেন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।

শুক্রবার (৯ আগস্ট) মালিহা কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরাকে বলেন, ‘সামরিক সরকার গঠনের জন্য আমরা লড়াই করিনি, রক্ত দেইনি। আমরা একটি বেসামরিক সরকার চাই, যা সত্যিকারের সংস্কার নিয়ে আসবে। আর আমরা চিন্তামুক্ত হয়েছি, সেই প্রক্রিয়াটি খুব দ্রুতই শুরু হয়েছে।’

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে শান্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনতে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের ‘প্রধান উপদেষ্টা’ হিসেবে শপথ নেন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পদটি প্রধানমন্ত্রী পদের সমকক্ষ এবং অন্যান্য উপদেষ্টারা মন্ত্রী পদের মর্যাদা পেয়ে থাকেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের কথা অনুয়ায়ী ১৫ বছরের ‘অন্ধকার যুগ’ থেকে ১৭ কোটি জনসংখ্যা অধ্যুষিত দেশটি বের হয়ে আসেত পারবে কিনা, সেটিই এখন অনেকে ভাবছেন।

টেলিভিশনে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৬ সদস্যের উপদেষ্টা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার পর সাইফুল্লাহ সজীব নামের একজন ট্রাভেল এজেন্সির কর্মী রাজধানী ঢাকায় আলজাজিরাকে বলেন, ‘সেনাপ্রধান প্রতিশ্রুতি দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের। তবে, যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে সেই সরকার প্রতিষ্ঠিত হচ্ছিল, ততক্ষণ এ বিষয়ে জল্পনা-কল্পনা চলছিল, অনিশ্চয়তা থেকেই যাচ্ছিল।’

 

ড. মুহাম্মদ ইউনূসকে কেন বেছে নেওয়া হলো : গত মাসে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার প্রতিবাদে আন্দোলনের সূচনা হয় ১০ হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে। তাদের অভিযোগ এই কোটা ব্যবস্থার সুবিধা শুধু শেখ হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের লোকজনকে দেওয়ার জন্যই ব্যবহার করা হচ্ছিল।

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ আক্রান্ত হয় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের সমর্থকদের মাধ্যমে। সহিংস আক্রমণে তিন শতাধিক মানুষের প্রাণহানি হওয়ার পর সেই আন্দোলন থেকে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ডাক দেওয়া হয়।

আন্দোলনের মুখে একটি সামরিক হেলিকপ্টারে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যাবার কয়েক ঘণ্টার মধ্যে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ৮৪ বছর বয়সী ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করে। ড. মুহাম্মদ ইউনূস হলেন একজন ব্যাংকার ও অর্থনীতিবিদ, যিনি ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। বাংলাদেশের লাখ লাখ গরিব নাগরিককে ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্যের কষাঘাত থেকে বের করে আনতে তাঁর নেওয়া প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি। দীর্ঘদিন থেকে শেখ হাসিনার সরকারের সমালোচনা করে আসা ড. মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের এই আন্দোলনে সরকার পতনের দিনটিকে ‘দেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস’ হিসেবে অভিহিত করেছেন।

এ বিষয়ে আবদুল্লাহ আল মামুন নামে বাংলাদেশের একজন গার্মেন্টস শিল্প ব্যবসায়ী আলজাজিরাকে বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে শপথ নিতে দেখে আমি নিজেকে ভারমুক্ত মনে করছি।’ তিনি আরেও বলেন, ‘সংকটের এই মুহূর্তে তাঁর মতো যোগ্যতাসম্পন্ন লোকই দেশকে পথ দেখানে পারবে বলে আমি আশা করছি।’

প্রতিটি ঘরে স্বাধীনতা পৌঁছানোর প্রতিশ্রুতি : গত বৃহস্পতিবার শপথ নেওয়ার পর উচ্ছ্বসিত শিক্ষার্থী নেতাদের উপস্থিতিতে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বাংলাদেশ একটি পরিবার। আমাদের একতাবদ্ধ হতে হবে। এই দেশের রয়েছে প্রচুর সম্ভাবনা।’ তিনি বলেন, ‘সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হলো সবাই যেন স্বাধীনতার মুক্ত বাতাস উপভোগ করতে পারে।’

 

ড. ইউনূস আরও বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে স্বাধীনতার এই সুবিধা যেন দেশের প্রতিটি নাগরিদের কাছে পৌঁছায়। অন্যথায়, তা হবে অর্থহীন। আর এ জন্য আমরা প্রতিটি ঘরে স্বাধীনতা পৌঁছে দিতে প্রুতিশ্রুতিবদ্ধ।’ একইসঙ্গে শেখ হাসিনার সরকারের সময় যারা অন্যায় করেছে, তাদের দায়বদ্ধতার আওতায় আনার কথাও বলেন তিনি।

বিশ্লেষকরা বলছেন, ড. মুহাম্মদ ইউনূসের প্রধান চ্যালেঞ্জগুলোর একটি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা। কেননা, সরকার পরিবর্তনের এই সময়টিতে আওয়ামী লীগের নেতাদের ওপর হামলা চালানো হয়, বিচ্ছিন্নভাবে কিছু মন্দির ও সংখ্যলঘু সম্প্রদায়ের লোক হামলার শিকার হয়। এ অবস্থায় পুলিশের অনুপস্থিতিতে ঢাকার ব্যস্ত রাস্তায় শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে।

কে কে আছেন অন্তর্বর্তী সরকারে : বর্তমান অন্তর্বর্তী সরকারে অভিজ্ঞ ও তরুণদের সংমিশ্রণ ঘটেছে, যাতে রয়েছেন অধিকারকর্মী, অধ্যাপক, আইনজীবী, সাবেক সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের লোকজন। চমক হিসেবে আছে ২৬ বছর বয়সী দুজন উপদেষ্টা, যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

সামনের চ্যালেঞ্জ : শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগটি ছিল, তা হলো নিরাপত্তা বাহিনীকে বিশেষ করে পুলিশ ও আধাসামরিক বাহিনীকে অপব্যবহার করা। তিনি ক্ষমতায় টিকে থাকতে নির্বাচনি ব্যবস্থায় সেগুলোকে ব্যবহার করার পাশাপাশি বিরোধী দল ও মতকে দমনেও ব্যবহার করা হয়েছিল তাদের।

অন্যদিকে, সহিংসতা চলার সময় বেশকিছু পুলিশ সদস্য জনতার হামলায় নিহত হওয়ার ফলেই বোঝা যায় তারা কতটা ক্ষুব্ধ এই বাহিনীটির প্রতি। শেখ হাসিনার পতনের পর পুলিশ বাহিনীর অনুপস্থিতিতে ছাত্র-জনতা একতাবদ্ধ হয়ে এখন রাস্তায় টহল দিচ্ছে, প্রতিবেশী ও সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তা প্রদানে কাজ করে যাচ্ছে।

 

পরিস্থিতির বিশ্লেষণ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের বিশিষ্ট অধ্যাপক আলী রিয়াজ বলেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ কথায় ‘শক্তিশালী ও দুর্বল’ দুটোই হয়ে থাকে। তিনি আশা করেন, প্রয়োজন অনুসারে উপদেষ্টা পরিষদে আরও লোক নিয়োগ দেওয়া হবে। দুজন তরুণকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভূক্ত করার বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।

অধ্যাপক আলী রিয়াজের মতে, সরকারের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ দুটি। তাৎক্ষণিক যে চ্যালেঞ্জ সেটি হলো ভবিষ্যতের জন্য একটি পরিষ্কার দিক নির্দেশনা প্রদানের বিষয়টিকে প্রতিষ্ঠিত করা। দ্বিতীয় যে চ্যালেঞ্জটির কথা তিনি বলেছেন, তা হলো দেশের অর্থনীতি প্রসঙ্গে। তিনি মনে করেন, সাধারণ মানুষকে সাহায্য করবে এমন কিছু পদক্ষেপ সরকারকে নিতে হবে, যাতে জনগণ মনে করে এই সরকার আগের সরকারের চেয়ে আলাদা। তবে যাই হোক না কেন এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।

Post Views: 200

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ

ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ

by admin
October 12, 2026
0
34

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এই হামলায় আহত চার...

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে

by admin
October 12, 2026
0
24

রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ জোরদার হয়েছে। সে লক্ষ্যে একটি প্রকল্প তৈরি করা হয়েছে। ওই...

দলীয় এমপিদের কঠোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

দলীয় এমপিদের কঠোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

by admin
October 12, 2026
0
23

মাঠ পর্যায়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে কথা বলেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী...

ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠক আজ

ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠক আজ

by admin
October 12, 2026
0
17

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ও সার্বিক দিক নির্ধারণ করতে আজ সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসবে...

সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলা, দুইদিনে নিহত ১৮

সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলা, দুইদিনে নিহত ১৮

by admin
October 12, 2026
0
22

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে চালানো এক ক্ষেপণাস্ত্র হামলায় ১ জন নিহত এবং ১১ জন আহত...

মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবিতে মানববন্ধন

মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবিতে মানববন্ধন

by admin
October 12, 2026
0
10

  মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও মেঘনা উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো....

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত October 12, 2026
  • ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ October 12, 2026
  • সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে October 12, 2026
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী October 12, 2026
  • হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে: আদালতে পলক October 12, 2026
  • দলীয় এমপিদের কঠোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী October 12, 2026
  • ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠক আজ October 12, 2026
  • সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলা, দুইদিনে নিহত ১৮ October 12, 2026
  • সাংবাদিক আবু সালেহ আকন ও আবু সায়েম আকন’র বাবার ৮ম মৃত্যুবার্ষিকী October 12, 2026
  • সুনামগঞ্জের ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত October 12, 2026
  • সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই October 12, 2026
  • সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান October 12, 2026
  • এক পা হারিয়ে থমকে গেছে নন্দীগ্রামের কুমার অজিত পালের জীবন, ভাঙা ঘরে অনাহারে কাটছে পরিবার October 12, 2026
  • মাদ্রাসায় পড়াশোনা শেষে ছাদের ওপর মিশ্র খামার, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন মাহমুদুল্লাহ October 12, 2026
  • গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা, গুরুতর আহত আরও একজন October 12, 2026
  • ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক -২ October 12, 2026
  • সুনামগঞ্জ জেলার ৪৪৪ পূজামণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তার মাঠে পুলিশ October 12, 2026
  • মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবিতে মানববন্ধন October 12, 2026
  • রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। October 12, 2026
  • সাঘাটায় পরিত্যক্ত ইটভাটায় নিয়ে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ October 12, 2026
  • সরিষাবাড়িতেে ফ্যামিলি কার্ড কর্মসূচী বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপার ভাইজাদের প্রশিক্ষণ সমাপ্ত October 12, 2026
  • নকলায় দলিল লেখক সমিতির কমিটি গঠন: সভাপতি আলাল, সম্পাদক হাসমত October 12, 2026
  • ৭৫ লাখ টাকা কাবিনে বিয়ে না করায় ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসালো মেয়ের বাবা October 12, 2026
  • চিহ্নিত ভূমিদস্যু ইয়াসিন আলী চুন্না কামরুলের ছত্রছায়ায় নিউ সোনা ভাটা বেদখল October 12, 2026
  • নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দিনব্যাপী পুলিশের যৌথ অভিযান: October 12, 2026
  • অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাজেক পর্যটন কেন্দ্র October 12, 2026
  • খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার October 12, 2026
  • মানব পাচার হতে ফিরে আসা সারভাইভারে ব্যবসায়ী পণ্য-সামগ্রী বিতরণ October 12, 2026
  • রনি ইকরামূলের নেতৃত্বে রূপদিয়া নরেন্দ্রপুরে নগ্ন ভিডিও ফেসবুকে প্রচার, চাঁদা দাবিসহ নানা অপকর্ম October 12, 2026
  • বদলকোট ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী-উজ্জ্বল সুমন পাটোয়ারী October 12, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত

      ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত

      October 12, 2026
      ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ

      ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ

      October 12, 2026
      সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে

      সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে

      October 12, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d