Thursday, October 15, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home আইন/আদালত

আসিফ নজরুলের নেতৃত্বে কমিটিও পূর্বের পথেই হাঁটছে

admin by admin
July 3, 2025
in আইন/আদালত, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারিগুলোর একটি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। আওয়ামী লীগ সরকারের টানা দ্বিতীয় মেয়াদে ২০১৬ সালে সংঘটিত এ সাইবার চুরির ঘটনা গোটা বিশ্বকেই নাড়িয়ে দিয়েছিল। বহুল আলোচিত এ ঘটনার আট বছরেও তদন্ত শেষ করতে পারেনি শেখ হাসিনা সরকার। উল্টো প্রকৃত অপরাধীদের আড়াল করতে তদন্তের গতিপথ বদলে দেয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান-পরবর্তী দেশের মানুষের প্রত্যাশা ছিল রিজার্ভ চুরির ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে। তদন্ত ও বিচারের আওতায় আসবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও বাংলাদেশ ব্যাংকের অপরাধীরা। কিন্তু গণ-অভ্যুত্থানের এক বছর পার হতে চললেও এ বিষয়ে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। চলতি বছরের ৩ মার্চ এ বিষয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বাধীন একটি কমিটি গঠন হলেও সেটি কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। ছয় সদস্যের উচ্চ পর্যায়ের ওই কমিটির দায়িত্ব ছিল তিন মাসের মধ্যে সুপারিশ দেয়ার। চার মাস পেরোলেও রিজার্ভ চুরির রহস্য উদ্ঘাটনে দৃশ্যমান কোনো অগ্রগতিই হয়নি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০০ কোটি ডলার চুরির চেষ্টা চালানো হয় ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি। এর মধ্যে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করতে সক্ষমও হয় অপরাধীরা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এ আর্থিক কেলেঙ্কারির ঘটনা তদন্তে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে একটি কমিটি করা হয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটি ওই বছরেরই ২০ মার্চ কাজ শুরু করে। পরবর্তী সময়ে একই বছরের ৩০ মে তিনি তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। দ্রুততম সময়ের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন দিলেও সেটি আর জনসম্মুখে প্রকাশ করা হয়নি। এমনকি এক দশক হতে চললেও রিজার্ভ চুরির মামলার তদন্ত শেষ করতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরই মধ্যে ৮৬তম বারের মতো আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে সংস্থাটি। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার আট মাস পর গত ৩ মার্চ আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে সভাপতি করে উচ্চপর্যায়ের একটি কমিটি করা হয়। এ কমিটির অন্য সদস্যরা হলেন সড়ক পরিবহন ও সেতু এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব; বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর; বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক আলী আশফাক এবং রূপালী ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা। তিন মাসের মধ্যে কমিটিকে সুপারিশ দিতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো উচ্চপর্যায়ের ওই কমিটির কাছ থেকে কোনো সুপারিশ পায়নি সরকার।

আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয় সূত্র বলছে, আসিফ নজরুলের নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি গঠনের পর এখন পর্যন্ত দুটি সভা হয়েছে। এর মধ্যে সর্বশেষ সভা অনুষ্ঠিত হয় গত ২৯ মে। ওই সভার ২৭ দিন পর ২৫ জুন চূড়ান্ত হয় সভার কার্যবিবরণী। সেটি পর্যালোচনা করে দেখা যায়, অন্তর্বর্তী সরকার গঠিত উচ্চ পর্যায়ের এ কমিটিও শেখ হাসিনার দেখানো পথেই ঘুরপাক খাচ্ছে। আবার যুক্তরাষ্ট্রের আদালতে চলমান মামলা পরিচালনার আইনজীবীও পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। আজমালুল হক কিউসির পরিবর্তে আইনজীবী নওশাদ জামিলকে নিয়োগ দেয়ার বিষয়ে কমিটির সবাই একমত হন। আর চুরির ঘটনার এক দশক পর এসে বাংলাদেশ ব্যাংকের আইটি ও সুইফট সিস্টেম পরিদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আদালতের মাধ্যমে অর্থ উদ্ধার প্রক্রিয়া জটিল ও দীর্ঘমেয়াদি হওয়ায় কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের সুপারিশও এসেছে কমিটির বৈঠকে।

এসব উদ্যোগের বাইরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযোগপত্র দাখিলের বিষয়েও পর্যালোচনা করেছে আসিফ নজরুলের নেতৃত্বাধীন কমিটি। ২০১৬ সালে দায়ের করা রিজার্ভ চুরির মামলার চার্জশিট এখনো আদালতে দাখিল করতে পারেনি সিআইডি। শেখ হাসিনার সরকারের সময়ে আদালতে এ প্রতিবেদন দাখিলের সময় পেছানো হয়েছে অন্তত ৭৫ বার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রতিবেদন দিতে আরো নয়বার সময় নেয় সিআইডি। তদন্ত প্রতিবেদন জমার দিন ছিল গতকাল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান তা দাখিল করতে পারেননি। তাই আদালতের কাছে সময় আবেদন করা হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাকির হোসাইন সিআইডিকে রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমা দিতে আগামী ২৪ জুলাই পর্যন্ত সময় দিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে তদন্তকারী সংস্থা সিআইডি আরো তিন সপ্তাহ সময় পেয়েছে বলে মতিঝিল থানার সাব-ইন্সপেক্টর রুকনুজ্জামান জানান। এ বিষয়ে আদালতে তিনি বলেন, ‘ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর জাকির হোসাইন প্রতিবেদন জমা দিতে আগামী ২৪ জুলাই নতুন দিন ঠিক করে দেন।’

এদিকে পর্যালোচনা কমিটির সভার কার্যবিবরণীতে দেখা যায়, রিজার্ভ চুরির ঘটনার সঙ্গে জড়িত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা এবং অন্যদের বিষয়ে তদন্তকারী সংস্থা চার্জশিট দাখিল করলে একই বিষয়ে যুক্তরাষ্ট্রের আদালতে দায়েরকৃত মামলার ফলাফলে কোনো প্রভাব পড়বে কিনা, সে বিষয়ে মতামতের জন্য গ্লাডিয়ার্স অ্যান্ড কোং-এর আইনজীবী কারিশমা জাহানকে দায়িত্ব দেয়া হয়েছিল। এরই মধ্যে নিযুক্ত আইনজীবী তার মতামত দিয়েছেন বলে কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে দায়েরকৃত মামলা পরিচালনার দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান “কোজেন ও’কনর”-এর পক্ষ থেকে ড. ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন চাওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রথমবারের মতো এ প্রতিবেদন চাওয়া হচ্ছে, নাকি আগেও চাওয়া হয়েছিল সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তথ্য নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকসংশ্লিষ্টরা বলছেন, ড. ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন কমিটির পাশাপাশি সিআইডির তদন্তেও রিজার্ভ চুরির ঘটনায় সাবেক গভর্নর আতিউর রহমানসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। এর বাইরে সরকারের শীর্ষ মহলের কেউ জড়িত ছিল কিনা, সেটির বিষয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় কোনো তদন্ত হয়নি। এ কারণে রিজার্ভ চুরির মতো এত বড় আর্থিক অপরাধের পরিকল্পনাকারী, সহায়তাকারী ও নেপথ্য নায়করা নিজেদের আড়াল করতে পেরেছেন।

শেখ হাসিনার সময়ে অর্থ মন্ত্রণালয় ও সিআইডির যুক্তি ছিল, ড. ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন কমিটির তদন্ত প্রতিবেদন কিংবা সিআইডির চার্জশিট আদালতে দাখিল হলে চুরি হওয়া রিজার্ভের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আর থাকবে না। তখন ফিলিপাইনের সরকারসহ বিবাদীরা দাবি করবে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ কর্মকর্তারাই চুরির সঙ্গে সম্পৃক্ত। এতে মামলার ভিত্তি দুর্বল হয়ে যাবে। এখন আসিফ নজরুলের নেতৃত্বাধীন কমিটিও একই পথে হাঁটছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মানবাধিকারকর্মী এবং পুলিশ সংস্কার কমিশনের সদস্য এএসএম নাসির উদ্দিন এলান যদিও মনে করেন, রিজার্ভ চুরির টাকা ফেরত আসুক বা না আসুক, আগে অপরাধীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা দরকার। এটি না হলে ব্যাংক খাত সংস্কারে যেসব উদ্যোগ নেয়া হচ্ছে সেগুলো আলোর মুখ দেখবে না। ব্যাংক খাতে সুশাসনও ফিরবে না। নাসির উদ্দিন এলান বণিক বার্তাকে বলেন, ‘রিজার্ভ চুরির ঘটনাটি ছিল দেশের আর্থিক খাতের সবচেয়ে বড় কেলেঙ্কারি। এ ঘটনাটির পর দেশের পুরো ব্যাংক খাতে অনিয়ম-দুর্নীতি ও লুণ্ঠন বেড়ে গিয়েছিল। শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট অলিগার্করা একের পর এক সরকারি-বেসরকারি ব্যাংকে লুটপাট চালিয়েছে। একদিকে চুরির টাকা ফেরত আসবে বলে কালক্ষেপণ করা হয়েছে, অন্যদিকে নতুন করে চুরির পথ তৈরি করা হয়েছে। আমি মনে করি, টাকা ফেরত আসুক বা না আসুক সবার আগে রিজার্ভ চুরির সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে দেশের আর্থিক খাতের অপরাধীদের কাছে একটি কঠোর বার্তা যাবে যে চুরি করে পার পাওয়ার দিন শেষ হয়ে গেছে।’

হ্যাকাররা ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার হাতিয়ে নেয়। এর মধ্যে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের চারটি অ্যাকাউন্টে পাঠানো হয়, আর ২০ মিলিয়ন ডলার পাঠানো হয় শ্রীলংকার একটি ব্যাংকে। তবে হ্যাকারদের বানান ভুলের কারণে শ্রীলংকার ব্যাংকে অর্থ স্থানান্তর আটকে যায়। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংক ফিলিপাইন থেকে প্রায় ১৫ মিলিয়ন ডলার পুনরুদ্ধার করতে সক্ষম হয়। অবশিষ্ট ৬৬ মিলিয়ন ডলার উদ্ধারের বিষয়টি বর্তমানে ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের আদালতে আইনি প্রক্রিয়ায় রয়েছে।

ঘটনার পর ওই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের তৎকালীন উপপরিচালক (হিসাব ও বাজেটিং) জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ আট বছরেও তদন্ত শেষ না হওয়ায় মামলাটির অগ্রগতি নিয়ে উঠছে প্রশ্ন।

তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে না পারার বিষয়ে জানতে গতকাল কমিটির প্রধান ড. আসিফ নজরুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকায় কমিটির অন্য সদস্যরাও এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে গত ২৯ মে পর্যালোচনা কমিটির দ্বিতীয় সভায় সভাপতির বক্তব্যে আসিফ নজরুল বলেন, ‘প্রায় এক দশক ধরে এ মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান থাকলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ফলাফল পাওয়া যায়নি।’

Views: 218

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

by admin
October 15, 2026
0
0

১৪ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ রোজ মঙ্গলবার জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, দিনাজপুর এর যৌথ আয়োজনে ‘বিশ্ব মান দিবস...

বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ

বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ

by admin
October 15, 2026
0
9

  গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের সাহাডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আসন্ন শারদীয়...

ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

by admin
October 15, 2026
0
9

  গীতি গমন চন্দ্র রায় গীতি।। ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃত্রয়োদশ জাতীয় সংসদের ০৩ নং ঠাকুরগাঁও-১ শূন্য আসনের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ...

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার

by admin
October 15, 2026
0
11

  উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার।...

স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

by admin
October 14, 2026
0
60

ভারতের উত্তর প্রদেশের মিরাটে মার্চেন্ট নেভির কর্মকর্তা সৌরভ রাজপুতকে হত্যার দায়ে তার স্ত্রী মুসকান রাস্তোগি ও স্ত্রীর প্রেমিক সাহিল শুক্লাকে...

গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে

by admin
October 14, 2026
0
21

গাজীপুর: ফায়ার সার্ভিসের ২১ ইউনিট, সেনাবাহিনীর দমকলকর্মী, বিজিবি ও গাজীপুর সিটি করপোরেশনের সহায়তায় গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানার আগুন...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত October 15, 2026
  • ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন October 15, 2026
  • সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা October 15, 2026
  •  বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা October 15, 2026
  • সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক October 15, 2026
  • চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী October 15, 2026
  • বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ October 15, 2026
  • শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম. October 15, 2026
  • যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী October 15, 2026
  • ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 15, 2026
  • নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 14, 2026
  • স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড October 14, 2026
  • গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে October 14, 2026
  • শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা October 14, 2026
  • রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা October 14, 2026
  • চৌদ্দগ্রামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে পূজা মন্ডপে অনুদান হস্তান্তর October 14, 2026
  • ঈমানের আলো ও মুক্তির ঠিকানা October 14, 2026
  • গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ October 14, 2026
  • কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত October 14, 2026
  • নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • সরিষাবাড়িতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র ্যালি মহহড়া ও আলোচনা সভা October 14, 2026
  • বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ October 14, 2026
  • সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন October 14, 2026
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি October 14, 2026
  • অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন? October 14, 2026
  • জিততে পারল না বাংলাদেশ October 14, 2026
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

      দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

      October 15, 2026
      ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

      ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

      October 15, 2026
      সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা

      সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা

      October 15, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d