স্টাফ রিপোর্টার ॥“যাদের কিছু নেই-যাদের কেউ নেই-তাদের সাথে আমরা” এই স্লোগানকে সামনে রেখে সোমবার দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের জামালপুর হাজীপাড়ায় জামালপুর জনসংগঠন সদর দিনজপুরের আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)’র সহযোগিতায় জামালপুর জনসংগঠনের ঘোষণা সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠিত হয়েছে।
জনসংগঠনের সদস্যরা নাচ, গান, কবিতা আবৃত্তি, আলোচনাসভাসহ নানা ধরণের বিনোদনমূলক পরিবেশে আস্করপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনের সাথে জনসংগঠনের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়। সমঝোতা স্মারক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জনসংগঠনের সভা প্রধান বাবুল সিং। ইউনিয়ন পরিষদের পক্ষে স্বাক্ষর করেন প্যানেল চেয়ারম্যান মাজেদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ, ইউপি সদস্যা মোছাঃ রুমানা পারভীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, শিক্ষক আব্দুল মতিন মণ্ডল, জনসংগঠনের নির্বাহী সদস্য রবিউল ইসলাম সুমন ও সহ সভা প্রধান সুর্বনা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন সিডিএর মাঠ সমন্বয়ক মোঃ জাহেদুর রহমান। সূচনা বক্তব্য রাখেন সিডিএর আঞ্চলিক সমন্¦য়কারী মোঃ মনা বাবু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাঠ সহায়ক মোঃ আহসান হাবিব। সমঝোতা স্মারক পত্রের মাধ্যমে জানা যায়, জামালপুর গ্রামের দরিদ্র অসহায় নারী পুরুষরা একত্রিত হয়ে দরিদ্র বিমোচন, দরিদ্র মানুষের ক্ষমতায়ন, পরিবেশ উন্নয়ন, সু-শাসন, ন্যায় বিচার নিশ্চিত করার উদ্দেশ্যে এই চুক্তি স্বাক্ষর। তারি প্রেক্ষিতে এখন থেকে জনসংগঠন তাদের গ্রামউন্নয়নে স্বাধীনভাবে সিদ্বান্ত গ্রহণ করবে এবং ইউনিয়ন পরিষদ তাদের সব রকম সহযোগিতা করে যাবে।








