মোঃ রবিউল ইসলাম মিনাল: রাজশাহী জেলা প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে গোদাগাড়ীতে আহত শিক্ষার্থী ও জনতাকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন । আজ রবিবার (১১ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থী ও জনতার সাথে হাসপাতালে দেখা করে তাদের শারিরীক অবস্থার খোঁজখবর নেন এবং আহতদের পাশে সব সময় থাকবেন বলে জানান তিনি। এসময় মো. শরীফ উদ্দিন কর্তব্যরত চিকিৎসকদের ধন্যবাদ জানান এবং আহত শিক্ষার্থী ও জনতার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি মিনাল ইসলাম
দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রæপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি তুহিন ও সাধারণ সম্পাদক সাদেকুল নির্বাচিত
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুর জেলা ধান চাউল...






