Saturday, October 24, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home মতামত

আহারে নিঠুর কারবালা!

admin by admin
July 2, 2025
in মতামত, রাজনীতি
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

।। মোহাম্মদ গোলাম মোস্তফা ভুইয়া।।
কারবালার ঘটনা সমগ্র বিশ্ব মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারবালার প্রান্তরে উম্মতের কান্ডারী, দয়াল নবী রাসুল (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হুসাইন (আ.)=এর মর্মান্তিক শাহাদতবরণ বিশ্ব ইতিহাসে এক মর্মান্তিক কালো অধ্যায়। ৬১ হিজরির এ মর্মান্তিক শাহাদতবরণ দুনিয়ার আশেকে রাসুল (সা.) ও উম্মতে মোহাম্মদী (সা.) এর হৃদয়কে আজও ভারাক্রান্ত করে।

হিজরি ৬১ সালের ১০ই মহররম কারবালার ময়দানে ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা ঘটেছিলো। কারবালার মরুপ্রান্তরে মাওলা ইমাম হুসাইন (আ.) ও তার ৭২ জন সাথী যে বীরত্বের ইতিহাস সৃষ্টি করেছিলেন, তা ইতিহাসের একটি কালজয়ি অধ্যায় হিসাবে বিবেচিত হয়ে আসছে। কারবালা নির্দিষ্ট ক্ষণে শুধুমাত্র একটি যুদ্ধ ছিলো না। ঐ বীরত্বগাঁথার ব্যাপ্তি এতটাই বিস্তৃত ছিলো যে, তা স্থান ও কালকে অতিক্রম করতে সক্ষম হয়েছে। যে সব কারণে ইমাম হুসাইন (আ.) এর আন্দোলন এত বিশাল প্রভাব বিস্তার করেছে তার মধ্যে এর মহান লক্ষ্য ও উদ্দেশ্য এবং এর নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ অন্যতম। বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সা.) এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.) অত্যাচারী, চরিত্রহীন, ক্ষমতালোভি শাসক এজিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, “আমি সৎকাজের আদেশ দান ও অসৎ কাজে বাধা প্রদানের উদ্দেশ্যে সংগ্রামে নেমেছি”।

কারবালা্র ইতিহাস পর্যালোচনা করলে বলা যায়, ইমাম হুসাইন (আ.) নৈতিক ও মানবীয় মূল্যবোধ সমুন্নত রাখার লক্ষ্যে আন্দোলনের ডাক দিয়েছিলেন। কারবালার ময়দানে ইমাম হুসাইন বিন আলী (আ.) এর সাথে যেসব মহান শহীদ আত্মত্যাগ করেছিলেন, তাদের সবার প্রতিটি পদক্ষেপে এসব মূল্যবোধ অক্ষুন্ন রাখার প্রচেষ্টা ছিলো লক্ষ্যণীয়। নৈতিকতা ও আধ্যাত্মিকতার পাশাপাশি সাহসিকতা ও বীরত্ব ছিলো কারবালা আন্দোলনের প্রধান আকর্ষণ।

কারবালার শহীদ হয়েছিলেন যারা : কারবালায় হযরত আবা আবদুল্লাহ আল-হুসাইন (আ.)-এর বিপ্লবে যারা  সহযোগিতা করেছেন, তাদেরকে ইতিহাসে সাতটি দলে চিহ্নিত করেছে। প্রথম দল হল সেই সকল শহীদ যারা ইমাম হুসাইন (আ.) কারবালায় আসার পূর্বে শহীদ হয়েছিলেন। আর এই দলের নেতা সুলাইমান বিন রাজিন। তিনি বসরায় শহীদ হয়েছিলেন। তিনি ইমামের বার্তা বাহক ছিলেন এবং তিনি হযরত আবা আবদুল্লাহর পক্ষে ছিলেন বলে জানার পর উবায়দুল্লাহ বিন যিয়াদ তাকে গ্রেফতার করে শহীদ করে এবং তারপর কুফার দিকে চলে যায়। মুসলিম বিন আকিল, কায়স বিন মাসহার এবং আবদুল্লাহ বিন ইয়াকতারের মতো ব্যক্তিরাও এই দলের অন্তর্ভুক্ত, যারা ইমাম হুসাইনের (আ.) আন্দোলন এবং কারবালায় তার আগমনের আগে শহীদ হয়েছিলেন। এই দলের অন্যতম নেতা কুফার মেইসামে তাম্মার।

দ্বিতীয় দল হলেন যারা আশুরার সকালে তীরের বৃষ্টিতে শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। আশুরার সকাল শুরু হয়েছিল তীর নিক্ষেপের মধ্য দিয়ে এবং উমর সাদই সর্বপ্রথম তীর নিক্ষেপ করা শুরু করেছিল এবং তীর নিক্ষেপের ফলে ইমাম হুসাইনের (আ.) ৫২জন সঙ্গী শাহাদের পেয়ালা পান করেছিলেন।

কারবালায় যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর রাসূল (সা.) এর সাহাবী ছিলেন এবং নবী করিম (সা.)-এর সময়ে সংঘটিত যুদ্ধে তারা অংশগ্রহণ করেছেন। শৈশবে ইমাম হুসাইন (আ.)-কে নবীর (সা.) সাথে দেখেছেন এবং তাঁর সম্পর্কে রাসূলুল্লাহ (সা.)-এর নিকট হতে অনেক হাদিস শুনেছেন। তাদের মধ্যে ছিলেন কারবালার শহীদ হাবিব বিন মাযাহের (রা.) এবং মুসলিম বিন আউসজা (রা.)।

শহীদদের তৃতীয় দল হল যারা আশুরার দিনে কারবালার ময়দানে এক এক করে অথবা কয়েক জন মিলে যুদ্ধে গিয়েছিলেন। যেমন, যারা বসরা থেকে ইমাম হুসাইন (আ.)-এর খেদমতে এসেছেন, তারা দলবদ্ধ হয়ে যুদ্ধে গিয়েছিলেন। মাঝে মধ্যে শত্রুপক্ষ তাদেরকে ঘিরে ফেলতো এবং হযরত আব্বাস (আ.) ময়দানে যেয়ে অবরোধ ভেঙ্গে তাদেরকে ফিরিয়ে আনতেন। পুনরায় তারা ময়দানে ফিরে যেতেন এবং আহত হতেন ও শাহাদাত বরণ করতেন। তাদের মধ্যে একজন হলেন আব্দুল বিন উমাইর কালবী (রা.)। একা একা সরাসরি যুদ্ধে সর্বশেষে যে শাহাদাত বরণ করেন তিনি হলেন হাবিব বিন মাজাহের আসাদী (রা.)। তিনি ইমাম হুসাইন (আ.)-এর বাম শাখার কমান্ডার ছিলেন।

শহীদদের পরবর্তী দল হচ্ছেন কারবালার শহীদদের চতুর্থ দল। এই দলের শহীদগণ আশুরার দিনে জোহরের নামাজের সময় শাহাদাত বরণ করেন। ইমাম হুসাইন (আ.) জোহরের আযানের সময় শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের জন্য এবং যুদ্ধ বিরতির জন্য হযরত আবুল ফজল আব্বাস (আ.)-কে শত্রুদের কাছে পাঠিয়েছিলেন। যুদ্ধের ময়দানে সালাতুল খাউফ আদায় করা হয়। আর এজন্য ইমাম হুসাইন (আ.) দুই রাকাত খাউফের নামাজ আদায় করেন। এই দুই রাকাত নামাজ আদায় করার সময় ইমামের দলের দুই জন সেনা শহীদ হন।

শহীদদের পরবর্তী দল হচ্ছেন যারা নামাজের পর শহীদ হয়েছেন। ইমামের এসকল সাথীগণ এক এক করে রণক্ষেত্রে গিয়েছেন এবং শাহাদাত বরণ করেছেন। আশুরার দিনে জোহরের নামাযের পর সবচেয়ে উল্লেখযোগ্য শহীদদের একজন হলেন জুহাইর বিন কাইন (রা.), যিনি একজন মহান ব্যক্তিত্ব ছিলেন। তিনি হযরত আবা আবদুল্লাহ আল হুসাইন (আ.)এর সৈন্যবাহিনীর ডান শাখার দায়িত্বে ছিলেন এবং পথে তাঁর সাথে যোগ দেন।

এই কয়েকজন লোক শহীদ হওয়ার পর, বনি হাশিমের পালা, অর্থাৎ হযরত আবা আবদুল্লাহ আল-হুসাইনের পরিবার, যেমন আকিলের সন্তান, ইমাম হাসান মুজতবা (আ.)-এর সন্তান, আমিরুল মু’মিনিনেরর (আ.) সন্তান; অর্থাৎ ইমাম হুসাইন (আ.)-এর ভাইয়েরা আবুল ফজল আল-আব্বাস, জাফর, উসমান এবং আবদুল্লাহ। এর পর ইমাম হুসাইন (আ.) শহীদ হন এবং কারবালার ঘটনার পর এই মহা ট্রাজেডিকে কেন্দ্র করে অনেকে শহীদ হন।

সর্বশেষ যে ব্যক্তি কারবালায় উপস্থিত ছিলেন এবং শহীদ হয়েছেন, তিনি বসরা থেকে কারবালায় পৌঁছেছিলেন। কিন্তু তিনি দেরিতে পৌঁছেছিলেন এবং তিনি যখন পৌঁছেছিলেন তখন শত্রুপক্ষের সৈন্যরা আনন্দ ও উল্লাস করছিল। তিনি বুঝতে পারেন যে হযরত আবা আবদুল্লাহ শহীদ হয়েছেন, তাই তিনি তরবারি নিয়ে কারবালা চত্বরে যুদ্ধ করেন এবং শহীদ হন। তার নাম হাফহাফ বিন মোহান্দ রাসবি বসরী। আর এই শহীদকে কারবালার শেষ শহীদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

# কারবালায় শহীদগণের তালিকা আহলে বাইত ও হাশেমী বংশের সদস্যগণ: ১ । ইমাম আলী মোকাম হযরত ইমাম হোসাইন (আ.), ২। হযরত আব্বাস ইবনে আলী (আ.) কারবালার সেনাপতি, ৩। হযরত জাফর ইবনে আলী (আ.), ৪ । হযরত আবদুল্লাহ ইবনে আলী (আ.), ৫। হযরত আবু ওসমান ইবনে আলী (আ.), ৬। হযরত আবুবকর ইবনে আলী (আ.), ৭। হযরত মুহাম্মদ ইবনে আলী (আ.), ৮। হযরত কাসেম ইবনে ইমাম হাসান (আ.), ৯ । হযরত আবদুল্লাহ ইবনে ইমাম হাসান (আ.), ১০। হযরত আবু বকর ইবনে ইমাম হাসান (আ.), ১১। হযরত আলী আকবর ইবনে ইমাম হোসাইন (আ.), ১২। হযরত আলী আসগর ইবনে ইমাম হোসাইন (আ.), ১৩। হযরত জাফর ইবনে আকিল (আ.) ইমাম হোসাইনের (আ.) চাচাতো ভাই, ১৪ । হযরত আবদুল্লাহ ইবনে মুসলিম (আ.), ১৫। হযরত আওন ইবনে আবদুল্লাহ ইবনে জাফর (আ.) হযরত জয়নব ( আ.) এর পুত্র, ১৬। হযরত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে জাফর (আ.) হযরত জয়নব (আ.) পুত্র, ১৭। হযরত আবদুল রহমান ইবনে আকীল (আ.), ১৯। হযরত আলী ইবনে আব্বাস (আ.), ১৮। হযরত মুহাম্মদ ইবনে আবি সাঈদ , বনে আকীল (আ.)। # রাসুলাল্লাহ (আ) এঁর সাহাবাগণ : ২০। হযরত হাবীব ইবনে মুজাহের (রা.), ২১। হযরত মুসলিম ইবনে আউসাজা আল আসাদী (রা.), ২২। হযরত আবদুল্লাহ ইবনে আমের আল্ কালবী (রা.), ২৩। হযরত আনাস ইবনে হারেস (রা.), ২৪। হযরত বারির ইবনে হোযাইর হামাদানী (রা.), ২৫। হযরত জুহাইর ইবনে কাইন বাজালী (রা.), ২৬। হযরত হাজ্জাজ ইবনে মাসরুক আল জু’ফী (রা.), # ইমাম হোসাইন (আ)-এঁর সঙ্গী সাথীগণ : ২৭। হযরত আবদুল্লাহ ইবনে উমাইর আল কালবী (রা.), ২৮। হযরত আবদুল্লাহ ইবনে আযরা আল গেফারী (রা.), ২৯। হযরত আবদুর রহমান ইবনে আযরা আল গেফারী (রা.), ৩০। হযরত নাফে ইবনে হেলাল আল জামালী (রা.), ৩১। হযরত জাবের ইবনে হাজ্জাজ আত তামীমী (রা.).
৩২। হযরত জাবেলা ইবনে আলী আশ্ শায়বানী (রা.), ৩৩। হযরত জুনাদা ইবনে হারেস ইবনে সুলায়মান (রা.), ৩৪ । হযরত জুনাদা ইবনে কা’ব আনসারী (রা.), ৩৫। হযরত হানযালা ইবনে আসয়াদ আশ শাবামী (রা.), ৩৬। হযরত হাবাশ ইবনে কাইস নাহসী (রা.), ৩৭। হযরত যাইন ইবনে মালেক আত তাইমী (রা.), ৩৮। হযরত আবদুর রহমান ইবনে আবদে রাব্বীহ আল্ আনসারী (রা.), ৩৯। হযরত ওমর ইবনে জুনাইদা (রা.), ৪০। হযরত আমর ইবনে কারজাতাল আনসারী (রা.), ৪১। হযরত ওহাব ইবনে আবদুল্লাহ আল কালবী (রা.), ৪২। হযরত আবদুল্লাহ ইবনে বাসার খেলমী (রা.), ৪৩। হযরত ওয়াকিয়াহ ইবনে সাঈদ ইবনে আল হাতেম আতায়ী (রা.), ৪৪। হযরত আসমার ইবনে হেশাম ইবনে আল হাতেম আততায়ী (রা.), ৪৫ । হযরত মুসলিম ইবনে কুজাইর ইবনে আল হাতেম আত্তায়ী (রা.), ৪৬। হযরত আসলাম আত তুরকী (রা.), ৪৭। হযরত সাইফ ইবনে হারেস ইবনে সুরাই (রা.), ৪৮। হযরত হারেস ইবনে সুরাই (রা.), ৪৯। হযরত কাসেম ইবনে হাবীব (রা.), ৫০ । হযরত মাসউদ ইবনে হাজ্জাজ আত্তাইমী (রা.), ৫১। হযরত যিয়াদ ইবনে গরিয আল সায়দাবী (রা.), ৫২। হযরত জাহের ইবনে আমর আল কিন্দী (রা.), ৫৩। হযরত সাঈদ ইবনে আবদুল্লাহ আল্ হানাফী (রা.), ৫৪ । হযরত সালমান ইবনে নাজ্জার আল্ বাজালী (রা.), ৫৫। হযরত সুয়ায়েদ ইবনে আমর ইবনে আবিল মুতা (রা.), ৫৬। হযরত সাইফ ইবনে মালেক আবদী (রা.), ৫৭। হযরত জারসাগা ইবনে মালেক তাবলাগী (রা.), ৫৮ । হযরত শোওয়াব ইবনে আবদুল্লাহ আশ্ শাকেরী (রা.), ৫৯ । হযরত ইয়াহিয়া ইবনে সালেম আদী (রা.), ৬০। হযরত আবেস ইবনে আবি শাবীব শাকেরী (রা.), ৬১ । হযরত ওমর ইবনে আবদুল্লাহ জুন্দী (রা.), ৬২। হযরত মওকা ইবনে সামানা (রা.), ৬৩। হযরত নোমান ইবনে আমর আররাসি (রা.), ৬৪ । হযরত আয়েদ ইবনে যিয়াদ কাবাদী (রা.), ৬৫। হযরত আয়েদ ইবনে মিগভিল খাওকী (রা.), ৬৬। হযরত হুর ইবনে ইয়াজিদ আর রিয়াহী (রা.), ৬৭। হযরত মাআছ ইবনে ইয়াজিদ আর রিয়াহী (রা.), ৬৮ । হযরত আবদুল্লাহ ইবনে ইয়াজিদ আর রিয়াহী (রা.), ৬৯। হযরত আবদুল আলা ইবনে ইয়াজিদ আর রিয়াহী (রা.), ৭০ । হযরত মুনজেহ (রা.) {ইমাম হুসাইন (আ.) খাদেম), ৭১। হযরত আবদুল্লাহ ইবনে বুকতুর (রা.), ৭২। হযরত আবু যব (রা.) ( ইমাম হুসাইন (আ.) গোলাম)। এছাড়াও কুফায় ইমামের (আ.) পত্র নিয়ে আসা দূত হযরত কায়েস ইবনে মুসাহ্হার (রা.)-এবং ইমামের (আ.) চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিল (রা) কুফায় ইবনে যিয়াদ কর্তৃক শাহাদাত বরণ করেন। ( সূত্র: তারিখে তাবারী, নেহায়াতুল আরব, বেদায়া ওয়ান নেহায়া, আঞ্জুমানে সিরাজাম মুনিরা)।

কারবালার ময়দানে ইমাম হুসাইন (আ.) ও তাঁর সঙ্গী-সাথীগণ ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন, যার উদাহর পৃথিবীতে বিরল। কারবালায় শাহাদাতের কয়েকদিন আগে থেকে তিনি বিভিন্নভাবে সাথীদের ধৈর্যধারণের বিষয়টি শিক্ষা দিয়ে আসছিলেন। পাপাত্মা এজিদের বাহিনী কারবালায় যে নারকীয় হত্যাযঙ্গে মেতে উঠেছিলো তা দেখে সহ্য করা কোন মানুষের পক্ষেই হয়তো সম্ভব নয়। কিন্তু আল্লাহর ওপর নির্ভরতা ও তার প্রতিশ্রুত পুরস্কার প্রাপ্তির আশায় ইমামের সাথীগণ এ ব্যাপারে ছিলেন নির্বিকার ও দৃঢ়চিত্ত। শত্রুবাহিনী যখন ইমামের দুধের শিশু থেকে শুরু করে তরুণ ও যুবক সন্তানদের এবং তার প্রাণপ্রিয় ভাইকে হত্যা করে চলছিলো, তখন আশুরার মহান বিপ্লব সফল করার জন্য ইমামের আকাঙ্খা ও শপথ আরো কঠিন হচ্ছিলো। প্রিয় নবীজির বংশধরদের শাহাদাৎ তাকে বিন্দুমাত্র তাঁর অবস্থান থেকে টলাতে পারে নি।

কারবালায় মাওলা ইমাম হুসাইন (আ.) এর দেহ পদদলিত করেছিলো : ইতিহাস পর্যালোচনা করলে পাওয়া যায়, নিষ্ঠুর ইয়াজিদ যে ঘোড়াগুলো ইমাম হুসাইন (আ.) এর দেহ পদদলিত করিয়েছিলো সেগুলো অন্য ঘোড়াগুলো থেকে আলাদা ছিলো। যা “আওয়াজ্জিয়া” নামে পরিচিত। এক গবেষক মাস পর মাস এটা নিয়ে গবেষণা করেছে। এর মধ্যে সে একটি জার্মানি বইয়ে পেয়েছে যার নাম World Strongest Stallion or In Stallions (মদ্দা ঘোড়া) এই ঘোড়াগুলো কোন কিছু বাটা বা পদদলিত করার কাজে ব্যবহার করা হয়। যার শুধু পায়ের ওজনই ৬৫ কেজির বেশি হয়ে থাকে।

যখন ইবনে যিয়াদের এক সৈন্য থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে, তুমি কারবালায় সবচাইতে বেশি এমন কোন অত্যাচারটি দেখেছ যা কখনোই দেখনি? সে বলেছে আমি ইমাম হুসাইন (আ.) এর পাঁজরের হাড় ভাঙার শব্দ শুনেছি। যখন আমরা ইমাম হুসাইন (আ.) এর দেহ’র উপর দিয়ে আমাদের ঘোড়া দৌড়াতাম তখন উনার পাঁজরের হাড় ভাঙার শব্দ সারা কারবালায় গর্জে উঠত।

অনেকেই প্রশ্ন করেন যে আমরা ইমাম হুসাইন (আঃ) এর উপর এত কান্না করি কেন? তারা একটু চিন্তা করে দেখুক না কেন, ইতিহাসে পাওয়া যায় ইমাম হুসাইন (আঃ) কে ১০টি ঘোড়া দ্বারা পদদলিত করা হয়েছিলো যার একটি পায়ের ওজন ছিলো ৬৫ কেজি একটি ঘোড়ার ৪টি পা ১০টি ঘোড়া। ৪x১০=৪০, ৪০x৬৫ = ২৬০০ কেজি। আনুমানিক ২৬০০ কেজি দারা পদদলিত হয়েছেন মাযলুম ইমাম হুসাইন (আ.)। তার জন্য চোখের পানি কি ফেলা যাবে না, যাবে না কান্না করা ? এরাই এজিদের উত্তরসূরী। ইমাম যায়নুল আবেদ্বীন (আ.) বলেছেন : আমার বাবার পাঁজরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আমি যখন আমার বাবাকে দাফন করার জন্য তার জানাযা হাতে তুলেছিলাম দেখেছি উনার হাড় গুলো টুকরো টুকরো হয়ে গিয়েছে। আমি আমার বাবাকে টুকরো টুকরো অবস্থায় দাফন করেছি।

ইয়াজিদের অনুসারী, অত্যাচারী ও অত্যাচারীদের উত্তরসূরি ব্যতিরেকে সবাই এই অসীম আত্মত্যাগকে স্বরণ করে। এই আত্মত্যাগকে স্বরণ করলেই চোখ অশ্রুজলে নিমজ্জিত হয়ে যায়। যদি আজ ইসলাম জীবিত রয়েছে সেটা একমাত্র ইমাম হুসাইন (আ.) এর এই ত্যাগের বিনিময়।

হে আল্লাহ ! আপনি তাদের প্রতি অভিশাপ বর্ষণ করুন যারা মুহাম্মদ (সা.) ও তাঁর আহলে বাইতগন (আ.)’এর প্রতি প্রথম জুলুম করেছে এবং সর্বশেষ জালিম যে, প্রথম জালিমকে তার জুলুমের ক্ষেত্রে অনুসরণ করেছে। হে আল্লাহ যে লোকেরা ইমাম হুসাইন (আ.) এর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল, তাদের উপর লানত বর্ষণ করুন। আর তাদের অনুসারী অনুগামী ও তাদের আনুগত্য স্বীকারকারীদের প্রত্যেকের উপর লানত বর্ষণ করুন।

হে আবা আবদিল্লাহ! আপনার প্রতি ও আপনার পবিত্র সত্তার প্রতি সালাম, যে সত্তা সমাধিত হয়েছে। আমার পক্ষ থেকে আল্লাহর সালাম অনন্তকাল ব্যাপী, যতদিন এই দিবা-নিশি অবিচল আছে। আল্লাহ যেন এ যিয়ারতকেই আমার জীবনের শেষ যিয়ারতে পরিণত করে না দেন। ইমাম হুসাইন (আ.)’র সন্তানগণ ও ইমাম হুসাইন (আ.)’র সাথীদের প্রতি সালাম।

শেষে ইরানের বিশিষ্ট কবি ফুয়াদ কেরমানীর ভাষায় বলতে চাই, শত্রুরা তোমাকে মেরেছে,কিন্তু নেভে নি তো নূর তোমার
হ্যাঁ,ওই নূর তো নেভার নয়, কেননা সে নূর যে খোদার ।
গরীবে নেওয়াজ হযরত খাজা মাইনউদ্দিন চিশতী (রহ.)’র সাথে উচ্চারন করতে চাই, হুসাইন -ই শাহানশাহ, হুসাইন -ই বাদশাহ দ্বীন (ধর্ম) হুসাইন, দ্বীনের(ধর্মের) আশ্রয়(স্থল) হুসাইন। শির দিয়েছেন, দেননি এজিদের হাতে হাত, লা ইলাহা কালেমার বুনিয়াদ হুসাইন ।।

[ লেখক : মৌলভী মোহাম্মদ গোলাম মোস্তফা ভুইয়া শিবপুরী, কলাম লেখক, রাজনীতিক কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক]
E-mail : gmbhuiyan@gmail.com

Views: 280

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়নে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়নে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

by admin
October 24, 2026
0
34

হাকিকুল ইসলাম খোকন, আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়নে বিশেষ আলোচনা সভা গত বুধবার,২১ অক্টোবর...

জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা

জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা

by admin
October 24, 2026
0
17

  মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্যপদসহ দলটির প্রাথমিক সদস্যপদ ও সব সাংগঠনিক পদ থেকে...

মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায়

মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায়

by admin
October 24, 2026
0
19

    সমস্যাটি এখন ভিন্ন দিকে গড়াচ্ছে। স্যোশাল মিডিয়ায় গোটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেই দোষারোপ করা আরম্ভ হয়েছে। এতে যেমন রাজনৈতিক...

সমাজ ও সংসার পরিবর্তনে অবিনাশী কলম এবং লেখকের দায়বদ্ধতা

মৌসুমি রাজনীতির আগ্রাসন ও হাতছাড়া হওয়া গণ-অভ্যুত্থান: বাংলাদেশ ও সাধারণ মানুষের ভাগ্য কোন পথে?

by admin
October 24, 2026
0
12

  অর্থের জোর, চটকদার প্রতিশ্রুতি আর চতুর প্রচারণার ভিড়ে আধুনিক নির্বাচনী রাজনীতিতে বারবার মার খাচ্ছেন নীতি ও আদর্শের প্রতীক প্রকৃত...

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যারা

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যারা

by admin
October 24, 2026
0
33

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হয়েছেন মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব...

এনসিপির নতুন কমিটিকে জামায়াতের প্রক্সি পার্টির অভিযোগ রাশেদ খাঁনের

এনসিপির নতুন কমিটিকে জামায়াতের প্রক্সি পার্টির অভিযোগ রাশেদ খাঁনের

by admin
October 24, 2026
0
10

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কমিটিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব শাখার সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যে কথা কখনোই স্ত্রীকে বলবেন না October 24, 2026
  • বিয়ের পর যেসব কারনে বাচ্চা হয় না, রইল ১১ টি প্রতিকার October 24, 2026
  • সকালের চু’ম্বনে চূড়ান্ত রোমান্টিক হয়ে জমে উঠুক প্রেম October 24, 2026
  • পরপর কয়েকটা রাতে শা’রীরিক সম্পর্কে অনীহা, কেন জানেন? October 24, 2026
  • হবিগঞ্জের বানিয়াচংয়ে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার। মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ।। October 24, 2026
  • মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দেড় শতাধিক মানুষ October 24, 2026
  • মা,বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক October 24, 2026
  • চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত October 24, 2026
  • চৌদ্দগ্রামে মাদক, চুরি ও ডাকাতির বিরুদ্ধে আলোচনা সভা October 24, 2026
  • বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু October 24, 2026
  • ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই October 24, 2026
  • বুড়িচংয়ে পুলিশের অভিযান, গাঁজাসহ আটক ৫ October 24, 2026
  • আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়নে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত October 24, 2026
  • কাশিয়ানীর বিভিন্ন বাজার ও রাস্তাঘাট পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান October 24, 2026
  • সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা October 24, 2026
  • মধুপুরে আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের বৃত্তি পরীক্ষার পুরস্কার ও চারা বিতরণ October 24, 2026
  • জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা October 24, 2026
  • মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায় October 24, 2026
  • মৌসুমি রাজনীতির আগ্রাসন ও হাতছাড়া হওয়া গণ-অভ্যুত্থান: বাংলাদেশ ও সাধারণ মানুষের ভাগ্য কোন পথে? October 24, 2026
  • কিছুদিন আগেও বলেছিলাম, পার্বত্য এলাকায় বড় সামরিক অভিযান প্রয়োজন। October 24, 2026
  • খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক ও নৌপথ অবরোধ চলছে, দুর্ভোগে যাত্রীরা October 24, 2026
  • আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ইহতিশামূলের বিশ্বজয় October 24, 2026
  • ইসলামে ৪ ধরনের উপহার দেয়া-নেয়া নিষিদ্ধ October 24, 2026
  • বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট বিনামূল্যে দেখা যাবে October 24, 2026
  • বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাইবার হামলার আশঙ্কা: October 24, 2026
  • আজ সোনার ভরি কত October 24, 2026
  • জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ, আবেদনের খুঁটিনাটি জেনে নিন October 24, 2026
  • আগের নিয়মেই রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল October 24, 2026
  • ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম October 24, 2026
  • কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক October 24, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যে কথা কখনোই স্ত্রীকে বলবেন না

      দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যে কথা কখনোই স্ত্রীকে বলবেন না

      October 24, 2026
      বিয়ের পর যেসব কারনে বাচ্চা হয় না, রইল ১১ টি প্রতিকার

      বিয়ের পর যেসব কারনে বাচ্চা হয় না, রইল ১১ টি প্রতিকার

      October 24, 2026
      সকালের চু’ম্বনে চূড়ান্ত রোমান্টিক হয়ে জমে উঠুক প্রেম

      সকালের চু’ম্বনে চূড়ান্ত রোমান্টিক হয়ে জমে উঠুক প্রেম

      October 24, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d