আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা হয়েছিল মুমিনুল হকের হতাশার আউটে। পরে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম গড়েন বড় জুটি।
সাকিব আউট হয়ে যান সেঞ্চুরির আগেই, তবে মুশফিক পান সেঞ্চুরির দেখা। তাতে ভর করে বড় লিড পায় বাংলাদেশ।
১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা আয়ারল্যান্ড খুব একটা ভালো অবস্থায় নেই। দিন শেষ করেছে ৪ উইকেটে ২৭ রান তুলে। আইরিশদের বিপক্ষে জিততে এখন বাংলাদেশের দরকার ৬ উইকেট।
এর আগে টস জিতে প্রথম ইনিংসে প্রথমে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। তাইজুল ইসলামের পাঁচ উইকেটের পর আইরিশদের সংগ্রহ ছিল ২১৪ রান।








