Thursday, November 12, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

আ.লীগের ওপর নির্ভরতা কমাতে চান শেখ হাসিনা শরিকদের যা দেবে তাই মানতে হবে

admin by admin
December 12, 2023
in বাংলাদেশ, বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা : ১৫ বছর ক্ষমতার সঙ্গে থেকেও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলো নিজেদের সংগঠন সংহত করতে না পারায় জোটের নেতাদের ওপর ভীষণ ক্ষুব্ধ হয়েছেন বঙ্গবন্ধুকন্যা ও টানা তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জোটবদ্ধ থেকেও আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগের পাশে দাঁড়াতে না পারার ক্ষোভও তাদের ওপর রয়েছে শেখ হাসিনার। এজন্য তিনি জোটসঙ্গী নেতাদের সর্বশেষ বৈঠকে ভর্ৎসনাও করেছেন।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা এ কথা জানিয়ে আরও বলেন, শরিক দলগুলোর নির্ভরতা কমাতে চান আওয়ামী লীগ সভানেত্রী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা ও জোটনেতাদের নৌকা প্রতীকে ভোট করার প্রবণতায় শেখ হাসিনা অনীহা প্রকাশ করেছেন। অন্য তিনবারের মতো এবার নৌকা প্রতীক না দিতে কঠোর অবস্থানে তিনি। শেখ হাসিনার নৌকা কম বরাদ্দের অবস্থানে শরিক দলের প্রার্থীরা নিরাশ হলেও মুখবুঝে সইতে হচ্ছে তাদের। উচ্চবাচ্য ছাড়াই এ সিদ্ধান্ত মেনে নিতে হচ্ছে তাদের।

নেতারা আরও বলেন, দফায় দফায় বৈঠক করেও প্রধানমন্ত্রীর মনে জমাট বাঁধা বরফ গলাতে পারছেন না শরিক দলের কোনো নেতা। ১৪ দলীয় জোটের শরিক দলের প্রতি এতই ক্ষোভ শেখ হাসিনার যে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ঢাকার একটি আসনে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও এ আসনটি দেওয়া হয়নি। তাকে এখন বরিশালে গিয়ে নির্বাচন করতে হচ্ছে।

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ বলেন, সবসময় সব চাওয়া পূরণ করা যায় না।

এ প্রসঙ্গে শরিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, নৌকা প্রতীক কম বা বেশি দেওয়ার বিষয়টি এখনো সুরাহা হয়নি। তিনি বলেন, এটুকু আমরা নিশ্চিত হয়েছি, ১৪ দলীয় জোট নির্বাচন একসঙ্গে করবে। জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করবে। আসন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে দুয়েক দিন সময় লাগবে।

 

একই প্রসঙ্গে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ১৪ দল জোটগতভাবে নির্বাচন করবে। কে কত আসন পাবে, কারা নৌকা প্রতীকে নির্বাচন করবে তা চূড়ান্ত হয়নি। কাক্সিক্ষত আসন না পেলে কী করবেন সে প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন কীভাবে বলব? তবে ১৪ দল আছে, থাকবে এবং একসঙ্গে নির্বাচন করবে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেন, শরিক দলগুলোর নেতাদের নৌকা নিয়ে ভোট করার আশা যতই থাকুক, সংখ্যা আগের মতো থাকবে না। এবার তাদের নৌকা খুব কমই দেওয়া হবে। তিনি আরও বলেন, জোটের প্রার্থীদের নৌকা যা দেওয়া হবে তা-ই মানতে হবে। স্বতন্ত্র প্রার্থীর লাগাম টানছেন না প্রধানমন্ত্রী, শরিক দলের আশা পূরণ করার সুযোগ কমই দেখা যাচ্ছে।

আওয়ামী লীগ ও জোটের একাধিক নেতা বলেন, ১৪ দলীয় জোটের সঙ্গে এখনো আসন সমন্বয় করেনি আওয়ামী লীগ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর পর্যন্ত তারা টেনে নিয়ে যেতে চায় আসন সমন্বয়ের ব্যাপারটি।

১৪ দল জোটগতভাবে ও নৌকা প্রতীকে নির্বাচন করতে চাইলেও জোটের প্রধান আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সবার হাতে এবার নৌকা দিতে রাজি হচ্ছেন না। ফলে আসন সমন্বয়ও চূড়ান্ত হচ্ছে না।

 

সূত্র জানিয়েছে, বিএনপির সরকারবিরোধী আন্দোলন মোকাবিলায় মাঠে থেকেছে আওয়ামী লীগ। ২৫ বছরের বেশি সময় ধরে ১৪ দলীয় জোট আওয়ামী লীগের সঙ্গে থাকলেও লড়াই-সংগ্রামে আওয়ামী লীগের একা মাঠে থাকার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার ভীষণ ভাবিয়েছে।

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, শরিক দলের নেতাদের মন্ত্রী বানানো হয়েছে, একসঙ্গে রাখা হয়েছে। তবু তাদের বিকশিত হতে না পারা দুঃখজনক।

ওই সূত্র আরও জানায়, নৌকার প্রার্থীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করার বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। শরিক দলের নেতাদের কেন রাস্তা তাকে করে দিতে হবে? প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসুক সবাই।

আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এক নেতা এ প্রসঙ্গে বলেন, ১৪ দলীয় জোটের খুব সীমিতসংখ্যক নেতা নৌকা পাবেন। বাকি প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে তিনি আরও বলেন, ‘স্বতন্ত্র দাঁড়িয়ে নৌকাকে প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলে দিয়েছে। তাহলে ১৪ দলীয় জোটের প্রার্থীদের কেন জেতার সুযোগ আমাকে করে দিতে হবে। গত তিনটি নির্বাচনে শরিক দলগুলোকে সঙ্গে রেখেছি। আর কত?’

বিদেশি চাপ ও বিএনপিবিহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেকোনো মূল্যে জমিয়ে তুলতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোটার উপস্থিতিও স্বাভাবিক পর্যায়ে ঘটুক চান তিনি। তাই এবার শরিক দলগুলো নৌকা প্রতীকে নির্বাচন করুক তা চান না জোটের প্রধান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আবার শরিক দলগুলোর শীর্ষ নেতারা তা মানছেন না।

আওয়ামী লীগের সম্পাদকম-লীর এক সদস্য বলেন, ১৪ দলীয় জোট শরিকরা যতই অনুনয়-বিনয় করুক তারা নৌকা পাবে খুব কম। জোটের প্রার্থী বা নেতা কারও আপত্তি গ্রহণ করবেন না প্রধানমন্ত্রী।

গত রবিবার রাতে সংসদ ভবনের এমপি হোস্টেলে ১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধিদলের এক ঘণ্টা বৈঠক হলেও আসন-সুরাহা ও প্রতীক বরাদ্দ বিষয়ে সমাধান হয়নি।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা বলেন, ১৪ দলের নেতারা সময় অল্প দাবি করে আসন সমন্বয়ের সমাধান চাইলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সময় আছে দাবি করে মীমাংসায় পৌঁছতে পারেননি।

বৈঠকে ওবায়দুল কাদের বলেন, ‘প্রতীক আওয়ামী লীগের প্রার্থীরাই এখনো পাননি।’

বৈঠকসূত্র জানায়, এবার ১৪ দলীয় জোটের নেতাদের নৌকা প্রতীকে নির্বাচন করার সুবিধা দিতে চান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাই প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসুক, এ কারণে আসন সমন্বয়ে ধীরগতি অনুসরণ করছে ক্ষমতাসীনরা।

১৭ ডিসেম্বর আসন সমন্বয় করে ১৪ দলীয় জোট নেতাদের জটিলতা সৃষ্টির সুযোগ দিতে আওয়ামী লীগ চায় না বলেই মিটিং-সিটিং করেও সমাধান হচ্ছে না ইস্যুটির। ১৪ দলীয় জোটের একাধিক নেতা বলেছেন, মনে হচ্ছে একটা জটিলতার সৃষ্টি হবে। জোটের নেতাদের আশা পূরণ হবে না বলেই মনে হচ্ছে। সূত্র : দেশ রূপান্তর

Views: 441

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ইসলামী সংস্কৃতির আলো ছড়াতে ঈদগাঁওয়ে শিশু-কিশোরদের প্রতিযোগিতা

ইসলামী সংস্কৃতির আলো ছড়াতে ঈদগাঁওয়ে শিশু-কিশোরদের প্রতিযোগিতা

by admin
November 12, 2026
0
1

কক্সবাজার প্রতিনিধি। ঈদগাঁওতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬- ২৭। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন এর কক্সবাজার...

ভাড়ায় খাটছে বাইরের ক্যাডাররা, টাকা ঢালছেন পলাতক নেতারা

ভাড়ায় খাটছে বাইরের ক্যাডাররা, টাকা ঢালছেন পলাতক নেতারা

by admin
November 12, 2026
0
10

রাজধানী ঢাকায় নতুন আতঙ্ক ককটেল বিস্ফোরণ। সন্ধ্যা হতেই নগরীর বিভিন্ন স্থানে এসবের বিস্ফোরণ ঘটিয়ে জনজীবনে আতঙ্ক ছড়াচ্ছে পতিত ফ্যাসিস্ট চক্র।...

গাড়ির জানালা দিয়ে ছোঁ মেরে আসিফ নজরুলের ফোন নিয়ে গেল ছিনতাইকারী

গাড়ির জানালা দিয়ে ছোঁ মেরে আসিফ নজরুলের ফোন নিয়ে গেল ছিনতাইকারী

by admin
November 12, 2026
0
52

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ...

যুক্তরাজ্য বিএনপি লিভারপুল মার্সিসাইড শাখার ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন

যুক্তরাজ্য বিএনপি লিভারপুল মার্সিসাইড শাখার ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন

by admin
November 12, 2026
0
22

ফখরুল আলম, লিভারপুল থেকে :- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে লিভারপুল মার্সিসাইড শাখার প্রায় অর্ধ শতাধিক নেতা কর্মীদের উপস্থিতিতে ৭১...

শেরপুরে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার, কারাগারে পাঠাল পুলিশ

শেরপুরে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার, কারাগারে পাঠাল পুলিশ

by admin
November 12, 2026
0
12

স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে পৃথক মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জিকরুল হক জিকু (৩২) ও সরকারি শেরপুর কলেজ...

হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা আলতু চৌধুরী সহ ৩জন গ্রেফতার।।

হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা আলতু চৌধুরী সহ ৩জন গ্রেফতার।।

by admin
November 12, 2026
0
5

আকিকুর রহমান রুমন:-হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগ নেতা ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান আলতাবুর চৌধুরী আলতু মিয়া সহ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ইসলামী সংস্কৃতির আলো ছড়াতে ঈদগাঁওয়ে শিশু-কিশোরদের প্রতিযোগিতা November 12, 2026
  • এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা November 12, 2026
  • ভাড়ায় খাটছে বাইরের ক্যাডাররা, টাকা ঢালছেন পলাতক নেতারা November 12, 2026
  • গাড়ির জানালা দিয়ে ছোঁ মেরে আসিফ নজরুলের ফোন নিয়ে গেল ছিনতাইকারী November 12, 2026
  • যুক্তরাজ্য বিএনপি লিভারপুল মার্সিসাইড শাখার ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন November 12, 2026
  • কুড়িগ্রামে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরী স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত November 12, 2026
  • পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন রোধে উপজেলা প্রশাসনের অভিযান, মুচলেকায় রক্ষা November 12, 2026
  • শেরপুরে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার, কারাগারে পাঠাল পুলিশ November 12, 2026
  • মিরসরাইয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি November 12, 2026
  • আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী খায়রুল ইসলাম। November 12, 2026
  • হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা আলতু চৌধুরী সহ ৩জন গ্রেফতার।। November 12, 2026
  • ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি November 12, 2026
  • আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও November 12, 2026
  • হঠাৎ ককটেল বা বাসে আগুনের মুখে পড়লে কী করবেন? November 12, 2026
  • শুধু টাকা ফেরত না দিলেই প্রতারণা নয়, তবে ঋণের লেনদেনের আড়ালে শুরু থেকেই প্রতারণার উদ্দেশ্য থাকলে তা ফৌজদারি অপরাধ হতে পারে। November 12, 2026
  • নিউ সোনা ইভাটায় আদালতের নির্দেশ কপি ছিঁড়ে আস্ফালন জবর দখলকারীদের November 12, 2026
  • যশোরে বিএনপি নেতা খুন, ঘাতক শফিয়ার আটক November 12, 2026
  • হাসিবের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে স্বেচ্ছাসেবক শক্তির মশাল মিছিল November 12, 2026
  • ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি November 12, 2026
  • প্রথমবারের মতো এক সপ্তাহের সফরে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম November 12, 2026
  • নাশকতা ঠেকাতে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য সম্ভব? November 12, 2026
  • সংসদ সদস্য এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা November 12, 2026
  • নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ-দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত November 12, 2026
  • রামচন্দ্রপুর -২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মিজানুর রহমান November 11, 2026
  • পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই November 11, 2026
  • রিয়াদে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত November 11, 2026
  • ডাচেস অফ এডিনবরার উপস্থিতিতে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর উদযাপন November 11, 2026
  • রমজানে ১১ পণ্য আমদানিতে বিশেষ ছাড় November 11, 2026
  • রংপুরে কোচের ধাক্কায় এক শিক্ষকের মৃত্যু November 11, 2026
  • চট্টগ্রামে ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার নিশ্চিতের আহ্বান নাগরিক সংলাপ অনুষ্টিত November 11, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ইসলামী সংস্কৃতির আলো ছড়াতে ঈদগাঁওয়ে শিশু-কিশোরদের প্রতিযোগিতা

      ইসলামী সংস্কৃতির আলো ছড়াতে ঈদগাঁওয়ে শিশু-কিশোরদের প্রতিযোগিতা

      November 12, 2026
      এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

      এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

      November 12, 2026
      ভাড়ায় খাটছে বাইরের ক্যাডাররা, টাকা ঢালছেন পলাতক নেতারা

      ভাড়ায় খাটছে বাইরের ক্যাডাররা, টাকা ঢালছেন পলাতক নেতারা

      November 12, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d