Monday, November 2, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home আইন/আদালত

আ.লীগ নেতাদের ১০ হাজার অস্ত্র কোথায়

admin by admin
July 22, 2026
in আইন/আদালত, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
আ.লীগ নেতাদের ১০ হাজার অস্ত্র কোথায়
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সব বৈধ আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু জমা পড়েনি ১০ হাজারের বেশি। সব হয়ে গেছে অবৈধ। এগুলো শেখ হাসিনা এবং তার আত্মীয়স্বজন, তিন মেয়াদের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও এমপি থেকে শুরু করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতাদের নামে ইস্যু করা হয়েছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সবাই পালিয়ে যান। এসব অস্ত্রের সন্ধানে এরই মধ্যে সরকারের বিভিন্ন সংস্থা নানা অনুসন্ধান চালিয়েছে। কিন্তু পায়নি কূলকিনারা। এ নিয়ে বেশ দুশ্চিন্তায় সংশ্লিষ্টরা। তাদের শঙ্কা— ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে অস্ত্রগুলো ব্যবহার হতে পারে। তাই যত দ্রুত সম্ভব উদ্ধারে সব ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি।

গত ২৩ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকের পর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, ‘নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিলেও ১০ হাজারের বেশি জমা পড়েনি। এসব অস্ত্র আইনানুগভাবে অবৈধ হয়ে গেছে। আওয়ামী লীগ আমলে যেসব লাইসেন্স দেওয়া হয়েছিল, সেগুলো পর্যালোচনার সিদ্ধান্ত হয়েছে। লাইসেন্সধারী কারা, যথাযথ প্রক্রিয়ায় লাইসেন্স দেওয়া হয়েছে কি না, আইন অনুসারে তারা লাইসেন্স পাওয়ার উপযুক্ত কি না— সেগুলো যাচাই-বাছাই করা হবে।’

এরপরই গত ১ মার্চ সব জেলার ডিসিদের (জেলা প্রশাসক) কাছে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে ২০০৯-এর জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ১৬ বছরে কতগুলো অস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে— তা জানতে চাওয়া হয়েছিল। পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় ও নীতিমালাবহির্ভূত লাইসেন্স ইস্যু করা হয়েছে কি না— তা খতিয়ে দেখতে ডিসিকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। সম্প্রতি সব জেলার প্রতিবেদন পেয়েছে মন্ত্রণালয়।

রাজনীতি সংবাদ

ডিসিদের পাঠানো তথ্য বলছে, ওই সময়ের মধ্যে ১৯ হাজার ৭১৯টি অস্ত্র ইস্যু করা হয়েছিল। এর মধ্যে শটগান ৭ হাজার ২৭৫টি, বন্দুক ৫ হাজার ৫৩৩, পিস্তল ৫ হাজার ৩১৪, রিভলবার ৬১৪ ও রাইফেল ৯৮৩টি। এরই মধ্যে ৬২২টি অস্ত্রের লাইসেন্স বাতিল হয়েছে। মামলা হয়েছে ৫৭টি এবং অস্ত্র উদ্ধার হয়েছে ৩৮টি। সিংহভাগই ইস্যু হয়েছিল ওই সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে।

এ প্রসঙ্গে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল কাইয়ুম আগামীর সময়কে বলেছেন, ‘আগে এসব অস্ত্রের লাইসেন্স বাতিল করতে হবে। যদি লাইসেন্সধারীরা পলাতক থাকেন, তাহলে তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে অস্ত্র উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালানো জরুরি। অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত তা অপব্যবহার হতেই পারে। যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অস্ত্রগুলো ব্যবহার হওয়ার যথেষ্ট শঙ্কা রয়েছে। সরকারের উচিত অস্ত্র উদ্ধারে গোয়েন্দাসহ সব ধরনের জনবলকে কাজে লাগানো। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক রাখা।’

Legal Jobs

ঢাকায় উল্লেখযোগ্য লাইসেন্সধারী: প্রধানমন্ত্রী হওয়ার মাত্র আট মাসের মাথায় ২০০৯ সালের ৮ নভেম্বর অস্ত্রের (শটগান) লাইসেন্স নেন শেখ হাসিনা। এরপর ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর ফের আরও একটি রিভলবারের লাইসেন্স নেন। এর আগে লাইসেন্স পান তার ছেলে সজীব ওয়াজেদ জয়। একে একে অস্ত্রের লাইসেন্স নেন শেখ ফজলে শামস ও তার ভাই ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, তার বাবা শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলালসহ শেখ পরিবারের অধিকাংশ সদস্য। এ ছাড়া অস্ত্রের লাইসেন্স নিয়েছিলেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান, সৈয়দ কামরুল ইসলাম, আনিসুল হক, জাহিদ মালেক, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ, শাহরিয়ার আলম, খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক উপমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক এমপি গোলাম মওলা রনি, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ, ডা. প্রাণ গোপাল দত্ত, আবদুস সালাম মুর্শেদী, নুরুন্নবী চৌধুরী শাওন, মোরশেদ আলম, তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ, এইচ টি ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমাম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, সাংবাদিক ফারজানা রুপা, শেখ হাসিনার সাবেক পিএস-১ নজরুল ইসলাম খান (এনআই খান), বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ ও এপিএস সাইফুজ্জামান শিখর, সুভাষ চন্দ্র সিংহ রায়, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের জামাতা ও সরকারি কর্মকর্তা আবু নাসের বেগ, ধানমন্ডি থানা আওয়ামী লীগের নেতা এস এম কামাল হোসেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, সাবেক এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, সাবেক সচিব কে এম আলী আজম, ড. মোহাম্মদ সাদিক, মোহাম্মদ জয়নুল বারী, মেজবাহ উদ্দিন, এম এ কাদের সরকার, খাজা মিয়া, শহিদুজ্জামান, নব বিক্রম কিশোর ত্রিপুরা, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, চৌধুরী নাফিজ শরাফত, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন প্রমুখ।

নোয়াখালী: নোয়াখালী থেকে লাইসেন্স নিয়েছেন সাবেক এমপি একরামুল করিম চৌধুরী। শটগানের লাইসেন্স নিয়েছিলেন তারই ভাই আওয়ামী লীগ সমর্থক শহিদ উদ্দিনও। অস্ত্র নিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি মামুনুর রশীদ কিরণ। তার প্রভাব দেখিয়ে অস্ত্র নেন তার ভাই সিরাজুল ইসলাম, শহীদ উদ্দিন আলমগীর ও হারুনুর রশিদ। এ ছাড়া অস্ত্র নেন নোয়াখালী পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হানিফের ছেলে খালেদ মো. ইব্রাহিম, চরমটুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বাবলু, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজ আলম, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা ইস্কান্দার মির্জা শামীম, চৌমুহনী পৌর আওয়ামী লীগ সভাপতি আক্তার হোসেন ফয়সাল, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাহেদ হোসেন, মুসাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আইয়ুব আলী ও আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান।

ঝালকাঠি: অস্ত্রের লাইসেন্স নিয়েছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ রাজ্জাক আলী ও তার ভাই জেলা যুবলীগের সদস্য সৈয়দ জহুরুল হক স্বপন, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জাকির হোসেন ও কামাল শরীফ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম জাকির, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি ইয়াসমিন রাব্বী পপি, যুব মহিলা লীগের নেত্রী নারগীস আক্তার, রাজাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারেক (শাহীন মৃধা), উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রহিম মিয়া (বাবুল), আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম খান লিটন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান আরিফুর রহমান ও মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, মজিবুল হক আকন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম লিটন ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ।

Legislative Branch

জামালপুর: এ জেলায় অস্ত্র নিয়েছিলেন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেলান্দহ উপজেলার সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সহসভাপতি জি এস এম মিজানুর রহমান, সহসভাপতি সোহরাব হোসেন বাবুল, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক নাঈম রহমান এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম লাঞ্জু। লাইসেন্স নিয়েছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, শাহরিয়ার উজ্জ্বল, সদস্য ও মাদারগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মির্জা আজমের ছোট ভাই মির্জা গোলাম কিবরিয়া কবির, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, সদর উপজেলা তাঁতী লীগ সভাপতি খালেদুজ্জামান প্রদীপ, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সরিষাবাড়ী পৌরসভার সাবেক কমিশনার সাখাওয়াত আলম মুকুল, জামালপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এম খলিলুর রহমান প্রমুখ।

ঠাকুরগাঁও: জেলায় অস্ত্র নিয়েছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক পানিসম্পদ মন্ত্রী প্রয়াত রমেশ চন্দ্র সেন, সাবেক সংসদ সদস্য প্রয়াত দবিরুল ইসলাম, তার বড় ছেলে সাবেক সংসদ সদস্য কারাবন্দি মাজহারুল ইসলাম সুজন, দবিরুল ইসলামের ছোট ভাই ও বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম, দবিরুল ইসলামের ভাতিজা বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো এবং কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা ও হরিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম শামীম ফেরদৌস টগর প্রমুখ।

শুধু ঢাকা, নোয়াখালী, জামালপুর, ঠাকুরগাঁও বা ঝালকাঠিই নয়, সারা দেশের জেলাগুলোর চিত্রও অভিন্ন। লাইসেন্স পাওয়া ব্যক্তিদের অধিকাংশই ছিলেন কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের নেতা, আওয়ামীপন্থী ব্যবসায়ী ও ঠিকাদার। পুলিশের এসবি ও সংশ্লিষ্ট সূত্রমতে, গত ১৬ বছরের সময়ে শুধু রাজনৈতিক বিবেচনায় অনেককে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারাও এই সুযোগে লাইসেন্স নিয়েছেন। কেউ কেউ এসব বৈধ আগ্নেয়াস্ত্র বিভিন্ন সময় বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি ও প্রতিপক্ষকে ভয় দেখাতেও প্রদর্শন করেন।

পুলিশের বিশেষ শাখার (এসবি) তথ্য অনুযায়ী, দেশে বৈধ আগ্নেয়াস্ত্রের ৪৯ হাজার ৬৭১টি লাইসেন্স রয়েছে। এগুলোর মধ্যে সাড়ে ৪৬ হাজার লাইসেন্স ব্যক্তির নামে। বাকিগুলো প্রতিষ্ঠানের নামে। ব্যক্তির নামে থাকা লাইসেন্সগুলোর মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে আছে ১০ হাজারের বেশি। বিএনপি নেতাকর্মীদের নামে লাইসেন্স আছে প্রায় আড়াই হাজার। অন্যান্য দলের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নামেও আছে শতাধিক লাইসেন্স। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। আগস্টেই সরকার আগ্নেয়াস্ত্রের সব লাইসেন্স স্থগিত করে অস্ত্রগুলো ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেয়। নির্দেশনায় বলা হয়, যারা নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা দেননি, তাদের লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে অবৈধ হিসেবে বিবেচিত হবে।

Views: 113

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

মাদ্রাসায় শিশু নির্যাতন ও অনিয়মের তদন্ত দাবি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের

মাদ্রাসায় শিশু নির্যাতন ও অনিয়মের তদন্ত দাবি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের

by admin
November 1, 2026
0
10

মাদ্রাসায় শিশু নির্যাতন ও অনিয়মের তদন্ত দাবি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের - মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি মাদ্রাসায় শিশুদের ভর্তি করানোর...

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী

by admin
October 30, 2026
0
33

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত এ উপনির্বাচনে ১৫৪টি ভোটকেন্দ্রের...

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, মানুষের জীবন নাজেহাল: নাহিদ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, মানুষের জীবন নাজেহাল: নাহিদ

by admin
October 30, 2026
0
5

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, গত এক সপ্তাহ ধরে আমাদের নেতাকর্মীরা ঢাকা...

ক্ষমতায় যেতে জামায়াত ভারতের সঙ্গে লিয়াজোঁ করছে: রাশেদ খাঁন

ক্ষমতায় যেতে জামায়াত ভারতের সঙ্গে লিয়াজোঁ করছে: রাশেদ খাঁন

by admin
October 30, 2026
0
17

ঝিনাইদহ: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী আধিপত্যবাদী ভারতের সাথে লিয়াজোঁ শুরু করেছে। শুক্রবার (৩০...

সরকারি বাসা ভাড়া দিলেই বরাদ্দ বাতিল

সরকারি বাসা ভাড়া দিলেই বরাদ্দ বাতিল

by admin
October 30, 2026
0
7

সরকারি আবাসন পরিদপ্তরের অধীনে বরাদ্দ পাওয়া বাসার কোনো অংশ কিংবা সম্পূর্ণ বাসা অন্যের কাছে সাবলেট বা ভাড়া দেওয়া যাবে না।...

পুলিশের ২৮ সদস্যকে প্রত্যাহার

পুলিশের ২৮ সদস্যকে প্রত্যাহার

by admin
October 30, 2026
0
13

বেতন ভাতার বাইরে অনৈতিক সুবিধা নিয়ে থানাসহ বিভিন্ন ইউনিটের ক্যাশিয়ার হিসেবে পরিচিত ২৮ জনকে একযোগে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। এরমধ্যে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মধু মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত November 2, 2026
  • তালেবান প্রশাসনের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে জাকির নায়েকঃ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে জাকির নায়েক। November 2, 2026
  • সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন November 2, 2026
  • যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত November 2, 2026
  • মাদ্রাসায় শিশু নির্যাতন ও অনিয়মের তদন্ত দাবি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের November 1, 2026
  • প্রবাসী বাঙালি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিকাশ পরিষদের নিরঙ্কুশ বিজয়, November 1, 2026
  • ১৭ ডিসেম্বর উভয় পক্ষের তথ্য-উপাত্ত সাবমিটের নির্দেশ November 1, 2026
  • পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তার শুভেচ্ছা বিনিময় November 1, 2026
  • চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি November 1, 2026
  • এইচএসসিত এবারও রংপুরর প্রতিষ্ঠানগুলা শীর্ষ November 1, 2026
  • চৌদ্দগ্রামে তাফসিরুল কোরআন মাহফিলে শায়েখ আহমেদ আলী মোল্লা ইসলামী আইনের বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি আসবে না November 1, 2026
  • মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান November 1, 2026
  • ভোলাহাটে বাড়ীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ! হত্যার চেষ্টায় গুরুতর আহত যুবক! November 1, 2026
  • ‘আমার পাবনা, আমার ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত November 1, 2026
  • হৃদয়ে পাবনার আয়োজনে নৃত্য ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত November 1, 2026
  • দিনাজপুরে এবারের এইচএসসি পরীক্ষায় ল্যান্ডমার্ক কলেজের শিক্ষার্থীরা দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ১৫ তম এবং জেলা পর্যায়ে তৃতীয়তম স্থান অর্জন করেছে November 1, 2026
  • সেরা ও স্বাস্থ্যকর স্থান কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকদের; তবে প্রশ্নের মুখে সার্বিক নিরাপত্তা November 1, 2026
  • মদন- ঢাকা দিবারাত্রি রুটে যাত্রী সেবায় নতুন মাত্রা: নিয়মিত ট্রিপ দিচ্ছে ‘স্নেহা পরিবহন’ November 1, 2026
  • ৬নং তিয়শ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা মাওলানা সাইফুল ইসলাম, November 1, 2026
  • চাটখিল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন: আহবায়ক মুরাদ সিঃযুগ্ম আহ্বায়ক মিলন সদস্য সচিব রাকিব November 1, 2026
  • জিপিএ-গ্লোবাল বাংলাদেশী এলায়েন্স মধ্যবর্তী নির্বাচনে সবাইকে ভোটে অংশগ্রহণের আহবান November 1, 2026
  • ইউএস সিনেটের ৩৫ আসনে নির্বাচন কোন রাজ্যে কার লড়াই জরিপে এগিয়ে কে? November 1, 2026
  • বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক ৩ ভুয়া ডিবি পুলিশ! October 31, 2026
  • বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী বুড়িচং ক্রীড়া সংসদ October 31, 2026
  • রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে October 31, 2026
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী October 30, 2026
  • দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, মানুষের জীবন নাজেহাল: নাহিদ October 30, 2026
  • মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন October 30, 2026
  • ‘এশিয়া রিসার্চ নিউজ’-এ স্থান পাওয়া বাংলাদেশি স্বাধীন গবেষকের অনন্য উদ্ভাবন October 30, 2026
  • পার্বতীপুরে কিশোরকণ্ঠের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, পুরস্কার ২ লাখ টাকার ও ল্যাপটপ October 30, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী  মধু মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

      বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মধু মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

      November 2, 2026
      তালেবান প্রশাসনের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে জাকির নায়েকঃ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে জাকির নায়েক।

      তালেবান প্রশাসনের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে জাকির নায়েকঃ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে জাকির নায়েক।

      November 2, 2026
      সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন

      সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন

      November 2, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d