Friday, October 23, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home তথ্যপ্রযুএি

ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে

admin by admin
November 9, 2024
in তথ্যপ্রযুএি, বাংলাদেশ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

 

ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৪: বাংলাদেশ সৌরশক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে দেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এই চাহিদা বিবেচনা করে হুয়াওয়ে এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর সেন্টার ফর এনার্জি রিসার্চ (সিইআর) যৌথভাবে ইউআইইউ-তে দেশের প্রথম এনার্জি স্টোরেজ সিস্টেম (ইএসএস)-যুক্ত সোলার এনার্জি ল্যাব উদ্ভোধন করেছে। অত্যাধুনিক এই ল্যাব নবায়নযোগ্য ও টেকসই জ্বালানি খাতে উন্নত প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ তৈরি করবে।

আজ ইউআইইউ-এর মাল্টিপারপাজ হলে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনের পর ‘দ্যা রোল অফ স্মার্ট গ্রিড ইন দ্যা ফিউচার পাওয়ার সিস্টেম’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন ইউআইইউ-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। এছাড়া প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. ফাওজুল কবির খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী চীনের মাননীয় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান প্রফেসর মো. রেজওয়ান খান ও হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড-এর সিইও প্যান জুনফেং। বাংলাদেশ সরকার, ইউআইইউ, হুয়াওয়ে এবং সিইআর-এর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও সেমিনারে উপস্থিত ছিলেন।

হুয়াওয়ে-সিইআর, ইউআইইউ সোলার ল্যাবটির অর্থায়ন করেছে হুয়াওয়ে। এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য হলো সৌরশক্তি খাতে সক্ষমতা বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়ন করা। হুয়াওয়ে, সিইআর ও ইউআইইউ সম্মিলিতভাবে এই খাতের লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের পাঠক্রম তৈরি করবে। এই পাঠক্রমে নবায়নযোগ্য শক্তির উপর গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. ফাওজুল কবির খান বলেন, “আমি স্মার্ট গ্রিড নিয়ে কথা বলতে চাই। আমরা বছরের পর বছর ধরে দেখছি যে, বিদ্যুৎ ব্যবহারে  আমূল পরিবর্তন এসেছে।  তাই, আমরা সৌর ও বায়ু বিদ্যুতের মতো নবায়নযোগ্য উৎসের প্রতি গুরুত্ব আরোপ করছি। এখন আমাদের স্মার্ট গ্রিডের দিকে যেতে হবে, এবং  আমরা সে-লক্ষ্যেই কাজ করছি। এছাড়াও আমরা ব্যাটারি স্টোরেজ সিস্টেমকেও অগ্রাধিকার দিচ্ছি।”

ইয়াও ওয়েন বলেন, “ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইএসএস সিস্টেমযুক্ত প্রথম সোলার ল্যাব উদ্বোধনের মাধ্যমে আমরা নবায়নযোগ্য শক্তি খাতে তরুণদের ক্ষমতায়নের জন্য বিশেষ এক পদক্ষেপ গ্রহণ করছি। আজকের এই উদ্বোধন বাংলাদেশ-চীন সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক মাইলফলক। এই যৌথ উদ্যোগ চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগের মাধ্যমে স্থানীয় প্রতিভা বিকাশের পাশাপাশি ইউআইইউ-এর সেন্টার ফর এনার্জি রিসার্চ-এর সাথে আমাদের দীর্ঘস্থায়ী সহযোগিতার সম্পর্ক স্থাপনের একটি প্রতিফলন।”

প্যান জুনফেং বলেন, “আমরা লক্ষ্য করছি যে, সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে অদূর ভবিষ্যতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে বাংলাদেশ ইতোমধ্যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছে। এই প্রেক্ষাপটে বলা যায়, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হুয়াওয়ে ডিজিটাল পাওয়ার বাংলাদেশের গ্রাহকদের জন্য ৬০০ মেগাওয়াটের বেশি ক্ষমতাসম্পন্ন ডিজিটাল পাওয়ার প্ল্যান্ট নির্মাণে সহায়তা করেছে। এর মাধ্যমে ৪৩৭.৫ মিলিয়ন কিলোওয়াট-আওয়ার নবায়নযোগ্য শক্তি উৎপাদিত হয়েছে এবং ২০৭,৮৬৭ টন কার্বন নিঃসরণ হ্রাস হয়েছে, যা ২৮৪,৪৫০টি গাছ লাগানোর সমতুল্য। আমরা বিশ্বাস করি, হুয়াওয়ে ও ইউআইইউ-এর সেন্টার ফর এনার্জি রিসার্চ-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই সোলার ল্যাবে শিক্ষার্থী ও পেশাজীবীদের নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে শেখার, নিজেদেরকে প্রস্তুত করার ও এই খাতে অবদান রাখার বিশেষ সুযোগ তৈরি করবে।”

ইউআইইউ–এর সেন্টার ফর এনার্জি রিসার্চ (সিইআর)-এর ডিরেক্টর শাহরিয়ার আহমেদ চৌধুরী বলেন, “বাংলাদেশে নবায়নযোগ্য শক্তির খাত দ্রুত বিকশিত হচ্ছে। আমরা পূর্বাভাস পাচ্ছি যে, সৌর শক্তি ক্রমশঃ সাশ্রয়ী হয়ে উঠার ফলে আগামী বছরগুলোতে ৩,০০০ থেকে ৪,০০০ পরিবেশবান্ধব নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। বর্তমানে এই খাতে দেশে উল্লেখযোগ্য সাফল্য দেখা যাচ্ছে। ২০২৩ সালে শুধু নতুন রুফটপ সোলারের সক্ষমতা ৪২ মেগাওয়াট বৃদ্ধি পাওয়ার রেকর্ড অর্জিত হয়েছে। তবে পেশাজীবী ও শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের জন্য হাতে-কলমে প্রশিক্ষণের প্রয়োজন। এই ক্ষেত্রে ল্যাবটি আমাদের শিক্ষার্থী ও পেশাজীবীদের সংশ্লিষ্ট খাতে ব্যবহারিক জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”

হুয়াওয়ে-সিইআর, ইউআইইউ সোলার ল্যাব তরুণ প্রকৌশলী ও পেশাজীবীদের তিন মাসের সার্টিফিকেট কোর্স গ্রহণের সুযোগ প্রদান করবে। আবেদন প্রক্রিয়া শুরু হলে আগ্রহীরা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। পাঠ্যক্রম ও কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য সিইআর-এর ওয়েবসাইটে পাওয়া যাবে।

নবায়নযোগ্য ও টেকসই জ্বালানির ক্ষেত্রে গবেষণা বৃদ্ধি, দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি গবেষণা ও উন্নয়নের নীতি প্রণয়নের লক্ষ্যে ২০১০ সালে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেন্টার ফর এনার্জি রিসার্চ (সিইআর) প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের পল্লী বিদ্যুতায়নের জন্য প্রায় সব সোলার ডিজেল হাইব্রিড মিনি-গ্রিড ডিজাইন করেছে সিইআর, ইউআইইউ। এছাড়াও ইডকল(IDCOL) স্ট্যান্ডার্ড অনুযায়ী সোলার পিভি যন্ত্রপাতির সার্টিফিকেশনের জন্য সিইআর বাংলাদেশে সোলার হোম সিস্টেম (এসএইচএস) যন্ত্রপাতির অন্যতম পরীক্ষামূলক প্রতিষ্ঠান। এখন পর্যন্ত এই ল্যাবে ৭৫০টিরও বেশি সোলার পিভি সরঞ্জাম পরীক্ষা করা হয়েছে। এর উদ্ভাবনী গবেষণা কাজের জন্য ইউয়াইইউ-এর সেন্টার ফর এনার্জি রিসার্চ ২০১৬ সালে জাতিসংঘের মোমেন্টাম ফর চেঞ্জ অ্যাওয়ার্ডসহ ৮টি আন্তর্জাতিক পুরস্কার এবং ৪টি জাতীয় পুরস্কারও পেয়েছে। সিইআর-এর অধীনে অত্যাধুনিক গবেষণাগারটি নবায়নযোগ্য জ্বালানি খাতে পরীক্ষা ও গবেষণা চালিয়ে যাবে। উল্লেখ্য যে, এই ল্যাব সোলার সিস্টেমের পাশাপাশি এনার্জি স্টোরেজ সিস্টেম (ইএসএস) সরবরাহ করতে সক্ষম, যা শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার সুযোগ বাড়িয়ে তুলবে।

হুয়াওয়ে বাংলাদেশে বিভিন্ন প্রতিভা বিকাশ কর্মসূচি পরিচালনা করে আসছে। এগুলি শিক্ষার্থী ও পেশাজীবীদেরকে
তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি বুয়েটে ফাইভজি ল্যাবসহ হুয়াওয়ে আইসিটি একাডেমিও স্থাপন করেছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফিজিক্যাল ল্যাব নির্মাণে এটি হুয়াওয়ের দ্বিতীয় উদ্যোগ। এছাড়া প্রতিষ্ঠানটি একাধিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন আইসিটি একাডেমিও স্থাপন করেছে।

Views: 269

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, ৪৫তম বাংলাদেশ

বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, ৪৫তম বাংলাদেশ

by admin
October 23, 2026
0
6

বিশ্বজুড়ে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিপর্যায়ের ঋণ বেড়ে ৩৬৫ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসেই বৈশ্বিক ঋণ...

মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার

মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার

by admin
October 23, 2026
0
25

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি নিরাপদ সমাজ গঠন, মানবিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক সমস্যা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বেচ্ছাসেবী...

নোয়াখালীতে জাতীয় পার্টির মতবিনিময় সভা ও প্রার্থীতা ঘোষণা

নোয়াখালীতে জাতীয় পার্টির মতবিনিময় সভা ও প্রার্থীতা ঘোষণা

by admin
October 23, 2026
0
4

স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর সুধারামে উপজেলা দিবস উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২৩ অক্টোবর ২০২৬ইং) শুক্রবার ৯নং কালাদরাপ ইউনিয়ন...

প্রধানমন্ত্রীর সফরে অংশ নিতে নিষেধাজ্ঞা, কে এই রাষ্ট্রদূত দাউদ আলী

প্রধানমন্ত্রীর সফরে অংশ নিতে নিষেধাজ্ঞা, কে এই রাষ্ট্রদূত দাউদ আলী

by admin
October 23, 2026
0
64

জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত টোকিও সফরের ঠিক আগমুহূর্তে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে সরকার। জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত থাকার...

ভয়েস লাগিয়ে দিবেন স্যার ​প্রবাসীর অনুপস্থিতিতে প্রতারণা ও ব্ল্যাকমেইল: স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিচারের দাবি

ভয়েস লাগিয়ে দিবেন স্যার ​প্রবাসীর অনুপস্থিতিতে প্রতারণা ও ব্ল্যাকমেইল: স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিচারের দাবি

by admin
October 23, 2026
0
8

  জয়পুরহাট প্রতিনিধি:শ্রী মোহন জয়পুরহাটের কালাই উপজেলার পশ্চিম কুজাইল নয়া পাড়া এলাকায় এক প্রবাসী চালকের সাথে প্রতারণা, পরকীয়ায় লিপ্ত হওয়া...

আমিরাত” মিলিপোল কাতার আন্তর্জাতিক সম্মেলন’এর ১৬তম সংস্করণ।

আমিরাত” মিলিপোল কাতার আন্তর্জাতিক সম্মেলন’এর ১৬তম সংস্করণ।

by admin
October 23, 2026
0
13

  আরব আমিরাতে প্রতিনিধি কাতারে শুরু হয়েছে ‘মিলিপোল কাতার ২০২৬’ (স্বদেশ নিরাপত্তা ও সুরক্ষার বৈশ্বিক প্রদর্শনী) এবং ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জামায়াত ছেড়ে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে মামুনুল হকের দল? October 23, 2026
  • ফারুকী-তিশার ২০ বছরের সম্পর্ক এবং ১৬ বছরের দাম্পত্যে ভাঙনের সুর October 23, 2026
  • বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, ৪৫তম বাংলাদেশ October 23, 2026
  • ইউরোপে ঘড়ির কাটা পেছাচ্ছে এক ঘণ্টা October 23, 2026
  • ঋণ থেকে মুক্তি পেতে জরায়ু কাটছেন ভারতের নারী শ্রমিকেরা October 23, 2026
  • আল-আকসা মসজিদের খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী October 23, 2026
  • মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার October 23, 2026
  • নোয়াখালীতে জাতীয় পার্টির মতবিনিময় সভা ও প্রার্থীতা ঘোষণা October 23, 2026
  • কথিত বাংলাদেশ প্রেস ক্লাবের রায়পুর উপজেলার সাইনবোর্ডে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইল: দম্পতিকে আটকে মারধর-লুটপাটের অভিযোগে মামলা October 23, 2026
  • রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা October 23, 2026
  • প্রধানমন্ত্রীর সফরে অংশ নিতে নিষেধাজ্ঞা, কে এই রাষ্ট্রদূত দাউদ আলী October 23, 2026
  • মধুপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ October 23, 2026
  • শাল্লায় একই পরিবারে তিন প্রতিবন্ধী সন্তানদের নিয়ে চরম কষ্টে জীবনযাপন করেছেন পিতামাতা October 23, 2026
  • ভয়েস লাগিয়ে দিবেন স্যার ​প্রবাসীর অনুপস্থিতিতে প্রতারণা ও ব্ল্যাকমেইল: স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিচারের দাবি October 23, 2026
  • ছেলের বাসায় যাওয়া হলো না মমতাময়ী মায়ের ছিনতাইকারীর হ্যাঁচকা টানে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু October 23, 2026
  • আমিরাত” মিলিপোল কাতার আন্তর্জাতিক সম্মেলন’এর ১৬তম সংস্করণ। October 23, 2026
  • বাদিয়াখালীতে চিকিৎসকের বাড়িতে সেচপাম্পের তার চুরির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী October 23, 2026
  • ভূমিমন্ত্রী মিজানুর রহমান (মিনুর) সুস্থতা কামনা করে সাপাহারে দোয়া মাহফিল October 23, 2026
  • শ্রীপুরে শান্তির বাগ জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা দিলেন যুবদল নেতা আবু তাহের প্রধান October 23, 2026
  • পঞ্চগড়ে মামলার বেড়াজালে অতিষ্ঠ গ্রামবাসী পুলিশ সুপারের কাছে গণঅভিযোগ October 23, 2026
  • গাজীপুরে গাড়িচাপায় এসআইসহ নিহত ২ October 23, 2026
  • চট্টগ্রামে পনের শহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত October 23, 2026
  • ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ আটক ১ October 23, 2026
  • অস্ত্র নয়, ভাত চাই; যুদ্ধ নয়, কাজ চাই; ধ্বংস নয়, শান্তি চাই : বজলুর রহমান বাবলু October 23, 2026
  • বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে হরিণ শিকারিদের ফেলে যাওয়া মাংস-চামড়া-মাথা-পা জব্দ October 23, 2026
  • মোরেলগঞ্জে আগুনে পুড়ল ৫ দোকান, ক্ষতি ২৫ লাখ টাকা October 23, 2026
  • দুমকিতে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে জমি দখলের চেষ্টা, সংঘর্ষে আহত ১: ৯৯৯-এ কলে রক্ষা, থানায় অভিযোগ October 23, 2026
  • জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন October 23, 2026
  • ৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাস October 23, 2026
  • সুযোগ পেলেই মহানবী (সা.) যে দোয়া বেশি পড়তেন October 23, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জামায়াত ছেড়ে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে মামুনুল হকের দল?

      জামায়াত ছেড়ে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে মামুনুল হকের দল?

      October 23, 2026
      ফারুকী-তিশার ২০ বছরের সম্পর্ক এবং ১৬ বছরের দাম্পত্যে ভাঙনের সুর

      ফারুকী-তিশার ২০ বছরের সম্পর্ক এবং ১৬ বছরের দাম্পত্যে ভাঙনের সুর

      October 23, 2026
      বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, ৪৫তম বাংলাদেশ

      বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, ৪৫তম বাংলাদেশ

      October 23, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d