Thursday, October 15, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

ইতিহাস- জিয়াউর রহমান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী হতে চেয়েছিলেন –

admin by admin
April 25, 2026
in বিশেষ সংবাদ, মতামত, রাজনীতি
Reading Time: 2 mins read
1 0
A A
0
0
SHARES
80
VIEWS
Share on FacebookShare on Twitter
সৈয়দা জোহরা তাজউদ্দিন (বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের স্ত্রী) তখন আওয়ামী লীগের কনভেনর। অন্যদিকে চিফ মার্শাল ল’ অ্যাডমিনিস্ট্রেটর ও রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান তখনও রাজনৈতিক দল করেননি।
এ সময়ে একদিন রাতে জোহরা তাজউদ্দিনের ধানমন্ডির বাসায় যান জিয়াউর রহমান। এবং জিয়াউর রহমান সেদিন জোহরা তাজউদ্দিনকে যা বলেন তা ছিল এমনই, আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছি। আমি আওয়ামী লীগের বাইরে যেতে চাই না। বরং আপনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট থাকুন আমি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হই। এবং দেশে নির্বাচন দিয়ে দেই। আওয়ামী লীগই তো নির্বাচনে জিতে আসবে। আপনি দেশের প্রধানমন্ত্রী থাকবেন। আমি দেশের প্রেসিডেন্ট থাকব।
জোহরা তাজউদ্দিন তার উত্তরে বলেছিলেন, দেখুন জিয়া আওয়ামী লীগ এইভাবে সরকারে যাবে না, এই পথে রাজনীতিও করবে না। বরং আপনি আপনার পথে যান, আমরা আমাদের পথে হাঁটি।
জিয়াউর রহমান তার উত্তরে বলেছিলেন, ভাবী আপনি তো জানেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে এ দেশে রাজনৈতিক দল করতে হলে রাজাকার, আলবদরদের নিয়ে করতে হবে। এবং আপনারা না এলে আমাকে তাই করতে হবে। আপনি একটু চিন্তা করেন। আমি আগামী সপ্তাহে আবার আসব।
পরের সপ্তাহেও এক রাতে জিয়াউর রহমান গিয়েছিলেন, এবং জোহরা তাজউদ্দিন তাঁকে একই উত্তর দিয়েছিলেন।
জোহরা তাজউদ্দিনের কাছে তাঁর ধানমন্ডির বাসায় বসে এই ঘটনা শোনার পরে কৌতূহল বশত তাঁকে জিজ্ঞেস করেছিলাম, কেন তিনি জিয়াউর রহমানকে ওভাবে মুখের ওপর না বলে দিয়েছিলেন। এবং জিয়াউর রহমানের প্রস্তাব শুনলে কি, দেশে রাজাকার আলবদরদের উত্থান কমত না?
জোহরা তাজউদ্দিনকে যারা কাছের থেকে জানেন— সকলেই জানেন অত্যন্ত রাশভারী মানুষ ছিলেন। আবার খুবই স্নেহপ্রবণ মানুষও ছিলেন। তিনি অত্যন্ত স্নেহের কণ্ঠে উত্তর দেন, দেখ আওয়ামী লীগকে কখনও কনভেনশনাল মুসলিম লীগ (মুসলিম লীগের একটি অংশ যারা দলের সঙ্গে বেঈমানি করে কনভেনশন ডেকে একটি মুসলিম লীগ বানিয়ে আইয়ুব খানের সঙ্গে গিয়েছিল । তাই ওই মুসলিম লীগকে বলা হতো কনভেনশনাল মুসলিম লীগ) বানানো যায় না। আওয়ামী লীগ জন-মানুষের দল। এটা কর্মীদের দল। এই দল কখনও সামরিক শাসনের অংশ হয় না। তাছাড়া বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা হত্যা সহ অসংখ্য হত্যার ভেতর দিয়ে যারা রাজনৈতিক পট পরিবর্তন ঘটিয়েছে, তাদের সঙ্গে আওয়ামী লীগ যোগ দিলে আর বাংলাদেশ থাকে না। বাঙালি জাতিও থাকে না।
পরবর্তীতে বিষয়গুলো আরও উপলব্ধি করার অনেক সুযোগ ও তথ্য দীর্ঘ সময় ধরে পেয়েছি। সে অন্য প্রসঙ্গ। তবে জিয়াউর রহমান তাঁর প্রথম উদ্যোগে ব্যর্থ হলেও তিনি যে খুবই বুদ্ধিমান ও বাংলাদেশের রাজনৈতিক দল বুঝতেন— তা তাঁর পরবর্তী পদক্ষেপে বোঝা যায়। জিয়াউর রহমান সামরিক বাহিনীর মানুষ হলেও রাজনৈতিক দল বোঝার অবশ্য একটা যৌক্তিক কারণ ছিল। যেহেতু সার্ভিসে তাঁর দায়িত্বের মধ্যে ছিল রাজনৈতিক দলগুলোকে জানা।
যাহোক, আওয়ামী লীগকে সরকারি দল না বানাতে পারলেও তিনি এই সত্য বুঝেছিলেন, বাংলাদেশে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখলে ওই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে তা বেশিদিন টিকবে না। এবং প্রকৃত বৈধতাও পাবে না।
যে কারণে ১৯৭৯’র সংসদ নির্বাচনের আগে জিয়াউর রহমান যখন খবর পান— আওয়ামী লীগ নেতারা বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করে গোয়ালন্দের পথে মানিকগঞ্জ হয়ে ফেরার সময় সাভার জাতীয় স্মৃতি সৌধে যান। এবং সেখানে সৈয়দা জোহরা তাজউদ্দিন জাতীয় স্মৃতি সৌধ স্পর্শ করিয়ে আওয়ামী লীগ নেতাদের প্রতিজ্ঞা করান, তারা নির্বাচনে যাবার সিদ্ধান্ত নেবে না। ওই সময়ে সৈয়দা জোহরা তাজউদ্দিন আওয়ামী লীগের কনভেনর ছিলেন না, সহসভাপতি ছিলেন। কিন্তু দলে তাঁর প্রভাব ছিল অনেক বেশি। তিনি এই শপথ করিয়েছিলেন, সে কথাও তাঁর কাছ থেকে নিশ্চিত করার সুযোগ হয়েছিল।
সাংবাদিক এম আর আকতার মুকুল ও দাউদ খান মজলিশ সে সময়ে জিয়াউর রহমানের সরকারে কাজ করেন। এম আর আকতার মুকুল ব্যক্তিগত আলোচনায় বলেন, নির্বাচনে যাবার প্রশ্নে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিং শুরু হবার আগেই জিয়াউর রহমান ওই ওয়ার্কিং কমিটির মিটিং মনিটর করার দায়িত্ব দেন দাউদ খান মজলিশকে। এবং সেখানে প্রতিদিন কী সিদ্ধান্ত হয় তা প্রতিদিনই তাকে জানাতে নির্দেশ দেন। দাউদ খান মজলিশ ওইভাবে আওয়ামী লীগের সঙ্গে অতটা ঘনিষ্ঠ ছিলেন না যতটা ছিলেন এম আর আকতার মুকুল। তাই দাউদ খান মজলিশ তাঁর বন্ধু এম আর আকতার মুকুলের শরণাপন্ন হন।
আওয়ামী লীগের ওই ওয়ার্কিং কমিটির মিটিং-এ প্রথম দিকে সকলেই নির্বাচনে না যাবার পক্ষে ছিলেন। কিন্তু তখনকার আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী ও বিশেষ করে তরুণদের মধ্যে হঠাৎ জনপ্রিয় হয়ে ওঠা নেতা আব্দুর রাজ্জাক তৃতীয় দিনের সভায় দলকে নির্বাচনে যাবার পক্ষে সিদ্ধান্ত পাস করাতে সমর্থ হন।
কেন আব্দুর রাজ্জাক একাজ করেছিলেন, সে প্রসঙ্গ লিখতে গেলে ১৯৭৫ এর ১৫ আগস্টের পর কেরানীগঞ্জের এমপি বোরহান উদ্দিন গগনের বাসা থেকে আব্দুর রাজ্জাকের গ্রেফতার হওয়া থেকে শুরু করে ১৯৮৪-তে আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আওয়ামী লীগ ভাঙা অবধি যাবতীয় কর্মকাণ্ড লিখতে হয়। সে আরেক সপ্তকাণ্ড রামায়ণ।
যাহোক, এম আর আকতার মুকুল যখন দ্রুত বের হয়ে এসে দাউদ খান মজলিশকে এই খবর দেন। দাউদ খান মজলিশ তখন এম আর আকতার মুকুলকে গাড়িতে তুলে নিয়ে জিয়াউর রহমানের কাছে যান। তারা গিয়ে দেখেন জিয়াউর রহমান রুমের এ মাথা ও মাথা পায়চারি করছেন। এম আর আকতার মুকুলের ভাষায়, দাউদের মুখ থেকে ওই খবর শোনার পরে তিনি পায়চারি থামিয়ে স্থির হন। এর পরে তিনি তার চরমপত্রের ভাষায় বলেন, “ঘাম ছাইড়্যা তাঁর জ্বর গেল।”
তবে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসের দিকে তাকালে বলা যায়, রাজনৈতিক দূরদর্শিতায় জিয়াউর রহমান সঠিক ছিলেন। কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে ১৯৮৮ সালে রাষ্ট্রপতি জেনারেল এরশাদ নির্বাচন করেছিলেন, ওই নির্বাচনের পরে তিনি ক্ষমতায় থাকতে পেরেছিলেন মাত্র ১৭ মাস কয়েক দিন। খালেদা জিয়া ১৯৯৬-তে আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন করেছিলেন, ক্ষমতায় থাকতে পেরেছিলেন মাত্র ১২ দিন। ২০০৭ এর ২২ ফেব্রুয়ারিতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার চেষ্টা করতে গিয়ে বিএনপি দেশকে ভিন্ন যাত্রায় ঠেলে দেয়।
স্বদেশ রায়
সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক,
সম্পাদক, সারাক্ষণ
*** প্রকাশিত মতামত লেখকের নিজস্ব ভাবনার প্রতিফলন।  সম্পাদকীয় নীতির সঙ্গে লেখকের এই মতামতের অমিল থাকাটা স্বাভাবিক।  এর দায় সম্পূর্ণই লেখকের।
Views: 319

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

by admin
October 15, 2026
0
10

অধিকৃত ফিলিস্তিনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

by admin
October 15, 2026
0
6

বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় টানা...

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

by admin
October 15, 2026
0
107

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম এবং চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন, যেখানে ভাই তাদের বাড়ির...

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

by admin
October 15, 2026
0
12

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বর্তমান ক্ষমতাসীন সরকারের সঙ্গে বিরোধী দলগুলোর অবস্থান সম্পূর্ণ বিপরীত মেরুতে। সংবিধান সংস্কার...

যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী

যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী

by admin
October 15, 2026
0
14

    হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের জরুরি কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের সিনিয়র সহসভাপতি মঞ্জুর চৌধুরীকে রবিবার...

মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া,

মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া,

by admin
October 15, 2026
0
10

  মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দূর্গা পূজা মানেই ঢাকের আওয়াজ, প্যান্ডেলের হৈহুল্লোড়, নতুন জামা-কাপড়...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026
  • পবিপ্রবির উপ-উপাচার্যসহ  জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা।  October 15, 2026
  • অনলাইনে তথ্য নেই, খানসামায় সেটেলমেন্ট সেবায় ভোগান্তি October 15, 2026
  • মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে বাস সার্ভিস চালুসহ নানা প্রস্তাব October 15, 2026
  • চীন থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪৫ লাখ টাকার প্লাস্টিকের কাঁচামাল জব্দ, গ্রেপ্তার ১ October 15, 2026
  • দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত October 15, 2026
  • ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন October 15, 2026
  • সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা October 15, 2026
  •  বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা October 15, 2026
  • সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক October 15, 2026
  • চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী October 15, 2026
  • বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ October 15, 2026
  • শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম. October 15, 2026
  • যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী October 15, 2026
  • ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 15, 2026
  • নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 14, 2026
  • স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড October 14, 2026
  • গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে October 14, 2026
  • শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা October 14, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

      ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

      October 15, 2026
      ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

      ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

      October 15, 2026
      শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

      শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

      October 15, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d