Saturday, November 7, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

ইন্ডিয়ান এক্সপ্রেসে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের সাক্ষাতকারটা সেরা। আগের সবগুলোকে ছাড়িয়ে গেছে। কথায় যথেষ্ট যুক্তি ছিল।

admin by admin
November 13, 2025
in বিশেষ সংবাদ, রাজনীতি, সাংবাদিক/মিডিয়া
Reading Time: 2 mins read
1 0
A A
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter
ইন্ডিয়ান এক্সপ্রেসে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের সাক্ষাতকারটা সেরা। আগের সবগুলোকে ছাড়িয়ে গেছে। কথায় যথেষ্ট যুক্তি ছিল। পুরো সাক্ষাতকারটি পড়ুন 👇
ইন্ডিয়ান এক্সপ্রেস: আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে ইউনূস সরকার। আপনার দলের নেতারা কি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা ভাবছেন?
শেখ হাসিনা: আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটি সম্পূর্ণ অগণতান্ত্রিক। এটি বাংলাদেশের সংবিধান ও ভোটারদের মৌলিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন। এতে কোটি কোটি মানুষের ভোটের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। অতীতে দেখা গেছে, যখন কোনো বড় দল নির্বাচনে অংশ নেয়নি, তখন সাধারণ মানুষ অন্য দলে ভোট না দিয়ে ভোটদানে অনাগ্রহ দেখিয়েছে। তাই আমাদের মূল লক্ষ্য হচ্ছে—আমাদের ভোটারদের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাওয়া।
ইন্ডিয়ান এক্সপ্রেস: যদি আওয়ামী লীগ ও তার নেতৃবৃন্দ কোনোভাবেই নির্বাচনে অংশ না নেন, তাহলে এর প্রভাব বাংলাদেশে কী হতে পারে বলে আপনি মনে করেন?
শেখ হাসিনা: আমরা নির্বাচনে অংশ নিতে নিষেধ করছি না। বরং আমরা আন্তরিকভাবে অংশ নিতে চাই। কিন্তু একটি অনির্বাচিত প্রশাসন আমাদের নিষিদ্ধ করেছে—যারা গণতন্ত্রের প্রতি কোনো সম্মান দেখায় না। আমাদের এই চক্রটি ভাঙতে হবে—যেখানে কখনও কোনো দল নির্বাচন বর্জন করে, আবার কখনও নিষিদ্ধ হয়। এতে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়।
বাংলাদেশের এখন সবচেয়ে বেশি প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। এতে দেশ পুনরায় ঐক্য ও পুনর্মিলনের পথে এগোতে পারবে। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এটি অর্জন করা সম্ভব নয়। আমরা এই দেশের আধুনিক ইতিহাস ও স্বাধীনতার সঙ্গে গভীরভাবে জড়িত, আর কোটি মানুষ আমাদের সমর্থন করে।
ইন্ডিয়ান এক্সপ্রেস: হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত বছরের ১৫ই জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত সরকারবিরোধী আন্দোলনে প্রায় ১,৪০০ মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছিল। প্রতিবেদনের দাবি, নিহতদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেছে। আপনি তখন প্রধানমন্ত্রী ছিলেন—এই সহিংসতার দায় আপনি নেন কি?
শেখ হাসিনা: গত বছরের সেই দুঃখজনক সহিংসতায় নিহত প্রতিটি মানুষের মৃত্যু আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। দেশের নেতা হিসেবে আমি অবশ্যই নেতৃত্বের দায়িত্ব স্বীকার করি। তবে এটা বলা ভুল হবে যে- আমি নিরাপত্তা বাহিনীকে এমন কোনো নির্দেশ দিয়েছিলাম। মাঠপর্যায়ে যা কিছু করা হয়েছে, তা সৎ উদ্দেশ্যে এবং সহিংসতা কমানোর জন্যই করা হয়েছিল—যাতে আরও প্রাণহানি বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে।
জাতিসংঘের যে মৃত্যুর সংখ্যা উল্লেখ করা হয়েছে, আমরা সেটি মেনে নিতে চাই না। ওই সংখ্যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবের চেয়ে অনেক বেশি, এবং এটি অন্তর্বর্তী সরকারের সরবরাহ করা সীমিত ও যাচাইবিহীন তথ্যের ওপর ভিত্তি করে তৈরি।
প্রতিবেদনে নিরাপত্তা বাহিনীর সদস্য ও আওয়ামী লীগের কর্মীদের মৃত্যুর ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু তা স্পষ্ট করে বলা হয়নি। ইউনূস সরকার গত ১৫ মাসে সঠিক মৃত্যুর সংখ্যা নির্ধারণ করতে পারত, কিন্তু এখনো কোনো চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। আমার বিশ্বাস, এটি ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হয়েছে এবং জাতিসংঘের প্রাথমিক হিসাবকে রাজনৈতিক প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস: বাংলাদেশের বেশ কয়েকটি জাতীয় নির্বাচনের নিয়ে প্রশ্ন উঠেছে—এর মধ্যে আওয়ামী লীগ বিজয়ী হওয়া নির্বাচনগুলোও রয়েছে। ২০২৪ সালের নির্বাচনের আগে বিরোধী দলের বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়, ফলে তারা ভোট বর্জন করে। যুক্তরাষ্ট্র জানায়, তারা বিশ্বাস করে না যে ২০২৪ সালের নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল। বিএনপি আপনার সরকারের বিরুদ্ধে ফলাফল কারচুপির অভিযোগও তোলে। তাহলে কি আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রক্রিয়াকে বিকৃত করেছে?
শেখ হাসিনা: ২০২৪ সালের নির্বাচন স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে অবাধ ও সুষ্ঠু হয়েছিল। এ নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। আওয়ামী লীগ নয়বার জনগণের প্রত্যক্ষ ভোটে ক্ষমতায় এসেছে। দলটি কখনো সংবিধানবহির্ভূতভাবে ক্ষমতা দখল করেনি। কিন্তু বর্তমান তথাকথিত অন্তর্বর্তী সরকার জনগণের কোনো ভোট ছাড়াই ক্ষমতায় এসেছে।
এছাড়া আওয়ামী লীগ সরকারই স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সংস্কার এনেছিল—যেমন ছবি-ভিত্তিক ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স এবং আইন প্রণয়নের মাধ্যমে স্বাধীন নির্বাচন কমিশন গঠন। এসব সংস্কারের লক্ষ্য ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। ১৯৭০-এর দশক থেকে ২০০১ সাল পর্যন্ত নির্বাচনী জালিয়াতির ইতিহাসের তুলনায় ব্যবস্থা তখন অনেক উন্নত হয়েছিল—এ নিয়ে কারও সন্দেহ ছিল না।
তবে আমি স্বীকার করি, আমাদের কিছু নির্বাচন পুরোপুরি অংশগ্রহণমূলক ছিল না। কারণ, প্রধান কিছু রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়া বর্জন করেছিল, ফলে ভোটাররা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন। দীর্ঘমেয়াদে এটি দেশের রাজনীতির ক্ষতি করেছে—এটা স্পষ্ট।
এখন এই অংশগ্রহণহীনতার চক্র ভাঙা জরুরি। আওয়ামী লীগ সম্পর্কে যে কারও মত যেমনই হোক, সত্য হলো—স্বাধীনতার পর থেকেই দলটি বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তি, সংবিধান রক্ষার পক্ষে এবং কোটি কোটি মানুষের সমর্থনপুষ্ট। যদি আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকে, তাহলে জনগণের সম্মতিতে গঠিত বৈধ সরকার প্রতিষ্ঠার সম্ভাবনা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।
আর এটিই শুধু আমার ব্যক্তিগত মত নয়। জাতিসংঘ স্পষ্টভাবে বলেছে, বাংলাদেশের জন্য একটি অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। আমি নিশ্চিত, যুক্তরাষ্ট্রও একই মত পোষণ করে।
ইন্ডিয়ান এক্সপ্রেস: সাম্প্রতিক *ফাইন্যান্সিয়াল টাইমস*-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস দাবি করেছেন—আপনার ১৫ বছরের শাসনামলে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে। তিনি আরও বলেছেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এ অর্থ বিদেশে সরিয়ে নিতে সহায়তা করেছেন। দুর্নীতি দমন কমিশনও অভিযোগ তুলেছে, আপনি অবৈধভাবে সরকারি জমি বণ্টন করেছেন, যাতে আপনার পরিবারের ঘনিষ্ঠ বা রাজনৈতিকভাবে জড়িত ব্যক্তিরা লাভবান হন। এখন আপনার বিরুদ্ধে, আপনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও আদালতে মামলা চলছে। এসব দুর্নীতির অভিযোগে আপনার মত কী?
শেখ হাসিনা: এসব অভিযোগের কোনো প্রমাণ নেই। এগুলো এমন সব অভিযোগ, যা আমার রাজনৈতিক বিরোধীদের প্রভাবে কাজ করা প্রসিকিউটররা সাজিয়েছে। আমি এটা বলছি না যে দেশে দুর্নীতি নেই, কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি যে আমার পরিবার বা ঘনিষ্ঠ সহযোগীরা রাষ্ট্রের সম্পদ থেকে ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছেন বা কোনো সরকারি দুর্নীতিতে জড়িত ছিলেন।
২৩৪ বিলিয়ন ডলারের অভিযোগটি যেমন হাস্যকর, তেমনি ভিত্তিহীন। এই অঙ্ক বাংলাদেশের পুরো বাজেটের চেয়েও বেশি। বাস্তবে এত বিপুল অর্থ পাচার সম্ভবই নয়—যদি তা সত্যি ঘটত, আমাদের অর্থনীতি ধসে পড়ত। বরং আমার শাসনামলে বাংলাদেশের অর্থনীতি ১৫ বছরে ৪৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও অন্যান্য বৈশ্বিক সংস্থার স্বীকৃত সত্য। যারা এসব অভিযোগ করছে, তারা বাস্তব তথ্য নয়—গুজব আর কল্পকাহিনিতেই বিশ্বাস করে।
এখন আমি একটি প্রশ্ন রাখতে চাই। খবর অনুযায়ী, ড. ইউনূস পূর্বাচলে প্রায় ৪,০৮০ কাঠা জমি কিনে ‘নিসর্গ’ নামে একটি রিসোর্ট করেছেন। তিনি ঢাকার উত্তরাতেও প্রায় ৩০০ কাঠা জমি কিনেছেন। ড. ইউনূস ১৯৯০ সালে গ্রামীণ ব্যাংকে মাত্র ৬,০০০ টাকা বেতনে চাকরি শুরু করেছিলেন। তাহলে তিনি এত বিপুল সম্পদ কোথা থেকে পেলেন? এখন বলা হচ্ছে, তার নামে দেশের বিভিন্ন ব্যাংকে প্রায় ৫,০০০ কোটি টাকার স্থায়ী আমানত রয়েছে। তিনি কখনও জানাননি এই সম্পদ কীভাবে অর্জিত হয়েছে। অথচ তিনিই এখন ক্ষমতায় আছেন।
আমার মনে হয়, গণমাধ্যমের উচিত বাস্তবতা যাচাই করা—শুধু ক্লিনটন দম্পতির মতো বিখ্যাত বন্ধু থাকার কারণে ইউনূসকে প্রশ্নহীনভাবে ছাড় না দেওয়া।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
Views: 262

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

by admin
November 7, 2026
0
5

সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জ প্রতিনিধি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ...

বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের  অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি-ব্যারিস্টার খোকন এমপি

বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি-ব্যারিস্টার খোকন এমপি

by admin
November 6, 2026
0
19

বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি-ব্যারিস্টার খোকন এমপি মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ...

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান ক্ষতি প্রায় কোটি টাকা

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান ক্ষতি প্রায় কোটি টাকা

by admin
November 6, 2026
0
15

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান ক্ষতি প্রায় কোটি টাকা খাগড়াছড়ি প্রতিনিধি :  খাগড়াছড়ি পৌরসভার কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ফার্নিচারের...

বাংলাদেশি-আমেরিকান বংশোদ্ভূত প্রার্থীদের কে জিতেছেন, কে হারলেন

বাংলাদেশি-আমেরিকান বংশোদ্ভূত প্রার্থীদের কে জিতেছেন, কে হারলেন

by admin
November 6, 2026
0
25

ইসলাম খোকন,এমডি নাসির,হেলাল মাহমুদ,আরিফুর রহমান আরিফ,বাপসনিউজ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গত মংগলবার,৩ নভেম্বর ২০২৬,অনুষ্ঠিত জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর ডিস্ট্রিক্টে পুনর্নির্বাচিত...

পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন জেডি ভ্যান্স

পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন জেডি ভ্যান্স

by admin
November 6, 2026
0
7

পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন জেডি ভ্যান্স হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, হেলাল মাহমুদ,আরিফুর রহমান আরিফ, বাপসনিউজঃ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের...

” স্মরণে ৭১,হৃদয়ে বাংলাদেশ” টেলিগ্রাম গ্রুপের ভার্চুয়াল সভা শনিবার,৭ নভেম্বর

” স্মরণে ৭১,হৃদয়ে বাংলাদেশ” টেলিগ্রাম গ্রুপের ভার্চুয়াল সভা শনিবার,৭ নভেম্বর

by admin
November 6, 2026
0
27

" স্মরণে ৭১,হৃদয়ে বাংলাদেশ" টেলিগ্রাম গ্রুপের ভার্চুয়াল সভা শনিবার,৭ নভেম্বর হাকিকুল ইসলাম খোকন, এমডি নাসির,হেলাল মাহমুদ,আরিফুর রহমান আরিফ,বাপসনিউজঃ" স্মরণে ৭১,হৃদয়ে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • নতুন প্রজন্মের প্রযুক্তি দক্ষতায় প্রাণবন্ত ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান মেলা November 7, 2026
  • দিনাজপুর প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্য সচতনতামুলক কর্মসূচির উদ্বাধন November 7, 2026
  • ডোমারে শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেপ্তার November 7, 2026
  • সুদরগঞ্জ হত্যা মামলার আসামি গ্রফতার November 7, 2026
  • চাটখিলে “সোহাগ ল’ চেম্বার” এর শুভ উদ্বোধন করলেন-ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন November 7, 2026
  • সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত November 7, 2026
  • বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি November 7, 2026
  • নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক। November 7, 2026
  • মিরসরাইয়ে সাগরপথে মিয়ানমারে পাচারের আগেই ১৫ টন সার জব্দ, আটক ১ November 6, 2026
  • চৌদ্দগ্রামের ছাতিয়ানী ইয়াং স্টার ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে November 6, 2026
  • পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি November 6, 2026
  • কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা November 6, 2026
  • মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত November 6, 2026
  • বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি-ব্যারিস্টার খোকন এমপি November 6, 2026
  • খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান ক্ষতি প্রায় কোটি টাকা November 6, 2026
  • আমরা “অধিকারের” জন্য লড়তে শিখেছি, কিন্তু “দায়িত্ব পালন” করতে শিখিনি। এটাই আজকের সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি। November 6, 2026
  • গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা রোধে ইউএনও হাফিজুল হকের ঝটিকা অভিযান: ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা November 6, 2026
  • বাংলাদেশি-আমেরিকান বংশোদ্ভূত প্রার্থীদের কে জিতেছেন, কে হারলেন November 6, 2026
  • ডেমোক্র্যাটরা কি ইরান যুদ্ধ থামাতে পারবে? November 6, 2026
  • পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন জেডি ভ্যান্স November 6, 2026
  • ” স্মরণে ৭১,হৃদয়ে বাংলাদেশ” টেলিগ্রাম গ্রুপের ভার্চুয়াল সভা শনিবার,৭ নভেম্বর November 6, 2026
  • প্রথম আফ্রিকান-আমেরিকান স্পাীকার হওয়ার পথে নিউইয়র্কের হাকিম জেফ্রিস November 6, 2026
  • যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পুনর্নির্বাচিত হয়েছেন নিউইয়র্কের ডেমোক্র্যাট টিম কেনেডি November 6, 2026
  • বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয় চার নেতা: কারাগারের অন্ধকারেও যাঁরা মাথা নত করেননি November 6, 2026
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক November 6, 2026
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়, প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল রিপাবলিকানরা November 6, 2026
  • চাটখিলে রাষ্ট্রবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে জুয়েলের উদ্যোগে সমাবেশ ও মিছিল November 6, 2026
  • আরব আমিরাত দুবাই জমকালো আয়োজনে ‘এনআরবি সিআইপি সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। November 5, 2026
  • কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে দুই শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজিতপুর মন্দির প্রাঙ্গণে সচেতনতামূলক কর্মসূচি November 5, 2026
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে টানা পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির দুই মুসলিম নারী রশিদা তলাইব ও ইলহান ওমর। November 5, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      নতুন প্রজন্মের প্রযুক্তি দক্ষতায় প্রাণবন্ত ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান মেলা

      নতুন প্রজন্মের প্রযুক্তি দক্ষতায় প্রাণবন্ত ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান মেলা

      November 7, 2026
      দিনাজপুর প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্য সচতনতামুলক কর্মসূচির উদ্বাধন

      দিনাজপুর প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্য সচতনতামুলক কর্মসূচির উদ্বাধন

      November 7, 2026
      ডোমারে শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেপ্তার

      ডোমারে শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেপ্তার

      November 7, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d