মো. জিয়াউল,
ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে উদ্দীপনের উদ্যোগে ও পিকেএসএফ এর আর্থায়নে পত্তাশী ইউনিয়নে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচির আওতায় বিশেষ সহায়তা হিসেবে প্রবীনদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ প্রবীণ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উদ্দীপন
পিরোজপুর আঞ্চলিক ব্যবস্থাপক জনাব মোঃ কাইয়ুম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লুৎফুন্নেসা খানম, উপজেলা নির্বাহী অফিসার, ইন্দুরকানী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান , জোনাল ব্যবস্থাপক, পিরোজপুর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচি ও প্রবীণ কর্মসূচির অন্যান্য নেতৃবৃন্দ।
Views: 415
Related