মোঃ জিয়াউল,
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী চালকের নাম সিরাজুল ইসলাম (২৩) সে পিরোজপুর জেলার কালীখাতি গ্রামের পরশ আলী মল্লিকের ছেলে। মঙ্গলবার সকালে আনুমানিক ১১ টার দিকে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইজিবাইক নিয়ে বের হয় সিরাজুল । প্রথমে পিরোজপুর থেকে যাত্রী নিয়ে পাড়েরহাট আসেন চালক সিরাজুল। পরে পাড়েরহাট মোর থেকে দুজন যাত্রী তাহার ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুগী রয়েছে এই বলে চালক সিরাজুলের ইজিবাইকে উঠে। সেখান থেকে তাদের নিয়ে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে আসার পরে ওই দুই যাত্রী চালক সিরাজুলকে হাসপাতালের ভিতরে কথা বলার জন্য পুকুর পারে নিয়ে যায়। এক পর্যায়ে চালক সিরাজুল কে ওই দুই যাত্রী তাদের সাথে থাকা খাওয়ার জন্য রুটি ও পানি দেয় চালক সিরাজুল কে।
চালক সিরাজুল সেগুলো খাওয়ার কিছুক্ষণ পরেই অচেতন হয়ে পরলে পুকুরের পাশে তাকে রেখে ইজিবাইক, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে গুরুতর অবস্থায় চালক সিরাজুল কে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। বর্তমানে চালক সিরাজুল ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, ইজিবাইক ছিনতাইয়ের বিষয়টি আমি জানতে পেরেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অপরাধীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Views: 225
Related