ইবিতে ক বিভাগের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত।
আবিদ হাসান ইমতিয়াজ, ইবি।
ইসলামী বিশ্ব বিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (সম্মান) শ্রেনীতে ১ম বর্ষের (বিজ্ঞান) এ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ছে । শনিবার (২৭ এপ্রিল) বেলা ১২টা হতে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৬টি একাডেমিক ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ইবি কেন্দ্রে প্রায় ৬,৪৪২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। এবারে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের উপস্থিতি ছিলো আশাাব্যঞ্জক বলে জানিয়েছন উপাচার্য।
পরীক্ষা শুরুর পর উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে নির্মিত অস্থায়ী অভিভাবক কর্ণার পরিদর্শন করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠনসমূহের পরিচালিত ভর্তিচ্ছুদের অভিভাবকবৃন্দের জন্য সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া অভিভাবকদের সাথে কথা বলে তাদের খোজখবর নেন।
পরে উপাচার্য বিভিন্ন অনুষদের পরীক্ষার হল পরিদর্শন করেন এবং সুষ্ঠু,সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন।
এসময় সাথে ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসান প্রমুখ।
আবিদ হাসান ইমতিয়াজ।
ইসলামী বিশ্বিবদ্যালয়,কুষ্টিয়া।







