আবিদ হাসান ইমতিয়াজ, ইবি।।
শিক্ষক-কর্মকর্তাদের সর্বাত্মক কর্মবিরতে অচল যেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উপর আরোপ করা প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক-কর্মকর্তারা। উভয় সংগঠনের নেতাকর্মীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
জানা যায়, সোমবার প্রশাসনিক ভবনের ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তারা। পরে ১২ থেকে ২টা পর্যন্ত অনুষদ ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এতে সারাদিন বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অচল থাকে। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগসমূহের ক্লাস-পরীক্ষা, অফিসসমূহ বন্ধ থাকে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান (মুকুট) বলেন, ‘ আমরা আমাদের দাবিতে অনড়। নতুন নিয়ম আমরা প্রত্যাহার চাই। আমরা চাই, আগের পেনশন স্কিম বহাল থাকুক। ’
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘কেন্দ্রীয় শিক্ষক সমিতি ফেডারেশন আহ্বানে আমরা সর্বাত্মক কর্মবিরতি দিয়েছি। কর্মবিরতির অংশ হিসেবে সকল প্রকার ক্লাস-পরীক্ষা বন্ধ আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন আন্দোলন চালবে।







