Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

ইয়েমেনে জাতিসংঘ কর্মকর্তা অপহরণঃ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তৎপরতা ও আপোষ আলোচনার সাফল্য

admin by admin
August 25, 2023
in বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

 

আরব বিশ্বের সবচেয়ে গরীব দেশ ইয়েমেন। বহু বছর ধরে চলমান গৃহযুদ্ধে দেশটি পুরোপুরি বিপর্যস্ত।
জাতিসংঘের মতে ইয়েমেনের পরিস্থিতি বিশ্বের সবচেয়ে বড় মানব-সৃষ্ট মানবিক বিপর্যয়। বর্তমানে
ইয়েমেনের ৭৫ শতাংশ মানুষের জরুরী মানবিক সহায়তা প্রয়োজন। অন্তত সোয়া কোটি মানুষের বেঁচে থাকার
জন্য জরুরী খাদ্য সহায়তা দরকার। প্রায় পৌনে দুই কোটি মানুষ খাদ্য নিরাপত্তায় ভুগছে। পাঁচ বছরের
নীচের ৪ লাখ শিশু চরম অপুষ্টির শিকার, যা তাদের জীবনকে ঝুঁকিতে ফেলছে। ইয়েমেন আল কায়েদার ঘাঁটি
ও রয়েছে। প্রযুক্তিগত সুবিধা এবং আন্তর্জাতিক যোগাযোগ থাকার কারনে ইয়েমেনের আল কায়েদাকে
বিশ্বের সবচেয়ে ভয়ংকর জঙ্গি সংগঠন বলছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। ভুকৌশলগত কারনে
ইয়েমেনের উপর নিয়ন্ত্রণ রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেশটি লোহিত সাগর আর গালফ অফ এডেনের
সংযোগস্থল বাব আল- মান্দাব প্রণালী নিয়ন্ত্রন করে। এই জলপথে বিশ্বের সবচেয়ে বেশি তেলের
সরবরাহ হয়ে থাকে। তেল বহনকারী জাহাজগুলো বাব-এল-মান্দাব প্রণালী দিয়ে সুয়েজ খালে প্রবেশ করে।
অস্থিতিশীল ইয়েমেন বিশ্বব্যাপী তেলের বাণিজ্যে হুমকি সৃষ্টি করতে পারে যা কাম্য নয়। দীর্ঘদিন ধরে
চলমান গৃহযুদ্ধের সুযোগ নিয়ে আল কায়েদা ইন দি আরব পেনিনসুলা আর ইসলামিক স্টেট গ্রুপ তাদের
কার্যক্রম জোরদার করে ও ইয়েমেনের দক্ষিণের বেশ কিছু স্থান দখল করে নেয়। ইয়েমেনে অপহরণের
ঘটনা প্রায়শই ঘটে, সাধারণত মুক্তিপণ আদায় করে অনেককে ছেড়ে দেয় সন্ত্রাসী গোষ্ঠীগুলো।
২০২২ সালের ১১ ফেব্রুয়ারী, ইয়েমেনের আবইয়ান প্রদেশের মুদিয়াহ শহরের কাছে একটা অস্থায়ী
চেকপোস্টে গাড়ি থামিয়ে লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) সুফিউল আনামসহ জাতিসংঘের আরও পাঁচ কর্মীকে
অপহরণ করে অপহরণকারীরা অজ্ঞাত স্থানে নিয়ে যায়। দক্ষিণ ইয়েমেনে জাতিসংঘের একটি ফিল্ড
ট্রিপের দায়িত্ব শেষে তারা যখন রাজধানী এডেনের দিকে ফিরছিলেন তখন মাঝপথে এই অপহরণের ঘটনা
ঘটে। পরে জানা যায় যে এই অপহরণের সাথে ইসলামী জঙ্গি গোষ্ঠী আল কায়েদা জড়িত। লেঃ কর্নেল (অবঃ)
সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন।অবসর গ্রহনের
পর থেকে তিনি জাতিসংঘে দায়িত্ব পালন করছিলেন। অপহরণের সময় তিনি ইয়েমেনের এডেনে জাতিসংঘের
নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কো-অর্ডিনেশন অফিসার (প্রধান) হিসেবে কর্মরত
ছিলেন। ১২ ফেব্রুয়ারী, অপহরণকারী গোষ্ঠী জাতিসংঘের ইয়েমেন দপ্তরে যোগাযোগ করে ৩০ লাখ ডলার
মুক্তিপণ এবং একই সঙ্গে সরকারি কর্তৃপক্ষের হাতে আটক আল কায়দা জঙ্গির মুক্তি দাবি করে।
জাতিসংঘের ইয়েমেন অফিস সেখানকার স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের মাধ্যমে আলোচনা
করে পাঁচ কর্মকর্তাকে উদ্ধারে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কিত বিভাগ কাজ করছে বলে
জানায়। বাংলাদেশ স্থায়ী মিশন থেকে জানানো হয় যে, বাংলাদেশি কর্মকর্তাকে উদ্ধারে জাতিসংঘের
সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে তাঁরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বিশ্বব্যাপী জঙ্গিগোষ্ঠীগুলোর অনলাইন

2

তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ ২০২২ সালের ৩ সেপ্টেম্বর আল-কায়েদার ইয়েমেন
শাখার একটা ভি ডি ও বার্তা প্রকাশ করে। এই ভি ডি ও বার্তায় লেঃ কর্নেল (অবঃ) আনাম জানান যে,
জঙ্গি সংগঠন আল–কায়েদা তাকে অপহরণ করেছে। অপহরণকারীদের হাত থেকে তাঁকে মুক্ত করতে
জাতিসংঘসহ বিভিন্ন পক্ষের কাছে তিনি অনুরোধ করেন। তিনি জানান যে তিনি খুবই দুর্দশার মধ্যে
রয়েছেন এবং অপহরণকারীদের দাবি মেনে না নিলে তাঁকে তারা মেরে ফেলতে পারে।
লেঃ কর্নেল (অবঃ) আনামকে মুক্ত করতে তার পরিবার মাননীয় প্রধানমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিব
বরাবর চিঠি পাঠায়। শুরু থেকেই বাংলাদেশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখে আসছিল। এ বিষয়ে জাতিসংঘ
মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কথা হয়। তবে মুক্তিপণ দিয়ে কোনো কর্মকর্তাকে ছাড়িয়ে আনার
বিষয়ে জাতিসংঘের নীতিগত বাধা আছে বলে তিনি জানান। তাকে উদ্ধারে ঢাকায় নিযুক্ত ইয়েমেনসহ পাশের
দেশের রাষ্ট্রদূতদের নিয়মিত চাপ দিয়ে আসছিল বাংলাদেশ। জাতিসংঘ বাংলাদেশকে বারবার আশ্বস্ত
করেছে যে তারা যোগাযোগ করছে ও অগ্রগতি হচ্ছে।বিষয়টির স্পর্শকাতরতা বিচার করে এবং তার জন্য
কোন কিছু যেন প্রাণনাশের কারণ হয়ে না দাড়ায়, বাংলাদেশ যেন নিজেরা কিছু না করে জাতিসংঘ থেকে এমন
পরামর্শ দেয়া হয়েছিল।সেই বিবেচনায় বাংলাদেশ জাতিসংঘের অনুরোধ রেখে কাজ করে আসছিল। বাংলাদেশ
জাতিসংঘের বৈঠকে বিষয়টি একাধিকবার তুলেছে এবং জাতিসংঘ মহাসচিবকে ও সাহায্যের জন্য অনুরোধ
করেছে। জাতিসংঘের একক প্রচেষ্টায় এই উদ্যোগে আশানুরূপ অগ্রগতি না হওয়ায় বাংলাদেশ উদ্যোগী হয়ে
ভিন্ন কৌশলে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইয়েমেনের সংঘাতে বিভিন্ন পর্যায়ে যেসব রাষ্ট্র যুক্ত ছিল
এবং চলমান যুদ্ধবিরতিতে যেসব দেশ সহায়তা করেছে বাংলাদেশ সেইসব দেশের সাথে যোগাযোগ করে তারা
কিভাবে সহায়তা করতে পারে, তা নিয়ে তৎপরতা শুরু করে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বছরের ২৯ ডিসেম্বর লেঃ কর্নেল (অবঃ) আনামের খোঁজ করতে
পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলকে ইয়েমেনে যেতে অনুমোদন দেয়। তাঁর খোঁজে বাংলাদেশের পাঁচ সদস্যের
একটি প্রতিনিধিদল ইয়েমেন যায়। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সরকারের দিকনির্দেশনায় ও সক্রিয়
তৎপরতার প্রেক্ষিতে ইয়েমেনে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল–কায়েদার হাতে অপহৃত জাতিসংঘের
কর্মকর্তা লেঃ কর্নেল (অবঃ) আনামকে ৮ আগস্ট উদ্ধার করে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়।
সেখান থেকে ৯ আগস্ট তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাতীয়
নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ইয়েমেনে অপহৃত হওয়া সুফিউল আনামকে উদ্ধার করে।
আল–কায়েদার জঙ্গিদের হাত থেকে মুক্ত হওয়ার পর লেঃ কর্নেল (অবঃ) সুফিউল আনাম প্রধানমন্ত্রী
শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ইয়েমেনে
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার জিম্মিদশা থেকে বাংলাদেশি লেঃ কর্নেল (অবঃ) আনামসহ
জাতিসংঘের পাঁচ কর্মকর্তার মুক্ত হওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। ১১ আগস্ট ইয়েমেনে

3

জাতিসংঘের আবাসিক ও মানবিক সহায়তাবিষয়ক সমন্বয়ক ডেভিড গ্রাসলি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ
ঘটনায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ইয়েমেন সরকারসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
সন্ত্রাসীরা গত দেড় বছরে ১৮ বার স্থান পরিবর্তন করে ও তাঁকে দশটি জায়গায় রেখেছিল, সারাক্ষণ তাঁর
চোখ বেঁধে রাখত বলে জায়গাগুলো সম্পর্কে তাঁর ধারণা নাই। তবে ভাগ্য ভালো ছিল তারা তাঁকে নির্যাতন
করে নাই। অপহরণকারীদের টাকা শেষ হয়ে গেলে ভালোভাবে খাবার দিত না বলে জানান তিনি। জাতিসংঘের
কর্মী হিসেবে তাঁকে টার্গেট করা হয়েছিল বলে তিনি মনে করেন। এনএসআইয়ের সদস্যদের সঙ্গে দেখা
হওয়ার পর তাঁর মনে হয়েছিল যে দেশ তাঁকে ভোলেনি। এনএসআইয়ের পরিচালক জানায় যে তাঁকে উদ্ধার
করার বিষয়টি ছিল একটি দীর্ঘ প্রক্রিয়া, দেড় বছরের চেষ্টায় এই সফলতা এসেছে। অপহরণকারীরা ৩০
লাখ মার্কিন ডলার চেয়েছিল, কিন্তু তাদেরকে কোনো টাকাপয়সা না দিয়ে লেঃ কর্নেল (অবঃ) আনামকে
মুক্ত করা হয়। এই তৎপরতায় সহায়তার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব
আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে ১৪ আগস্ট ফোনালাপে বাংলাদেশী
জনগণ, সরকার, লেঃ কর্নেল (অবঃ)আনামের পরিবারের সদস্যদের এবং তার নিজের পক্ষে ইয়েমেনে
অপহরণকারীদের কাছ থেকে আনামের মুক্তির ব্যাপারে তাদের অসাধারণ প্রচেষ্টা এবং সফল আলোচনার
জন্য সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি ও গোয়েন্দা ইউনিটের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাননীয় প্রধানমন্ত্রী সফল মুক্তির আলোচনার প্রশংসা করে বলেন, আল-কায়েদার বন্দিদশা থেকে লেঃ
কর্নেল (অবঃ) আনামের মুক্তিলাভ এটাই প্রমান করে যে, সংযুক্ত আরব আমিরাত সফল শান্তিস্থাপন
এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দায়িত্বশীল জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। তিনি আশা
করেন যে, সংযুক্ত আরব আমিরাত আগামী দিনে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য এই ধরনের
দায়িত্ব পালন অব্যাহত রাখবে।তিনি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ও ধন্যবাদ
জানান। জটিল এবং আন্তর্জাতিক অঙ্গনের এই ঘটনার শান্তিপূর্ণ সমাধান এটাই প্রমান করে যে বিশ্বের
যে কোন প্রান্তে দায়িত্ব পালনরত বাংলাদেশী নাগরিকদের বিপদে আপদে বাংলাদেশ সরকার তাদের পাশে
আছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় নেয়া এই উদ্ধার
কার্যক্রম বাংলাদেশের পরিকল্পনা ও তার সফল বাস্তবায়নের সক্ষমতার প্রমান। এই সাফল্য
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য একটা মাইলফলক।ভবিষ্যতে এই ধরনের তৎপরতা বাংলাদেশের
জন্য আরও সুনাম বয়ে আনবে এটাই প্রত্যাশা।

ব্রিঃ জেঃ (অবঃ)শামস

ব্রিঃ জেঃ (অবঃ) হাসান মোঃ শামসুদ্দীন, এনডিসি,  এএফডব্লিউসি,  পিএসসি, এম ফিল, সামরিক বিশ্লেষক ও গবেষক।

Post Views: 501

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
19

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
68

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

by admin
September 19, 2026
0
74

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে স্বাধীনতার পর বাংলাদেশের উচ্চশিক্ষার সুযোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৯৯২...

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

by admin
September 17, 2026
0
65

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে কাজ শুরু করেছে র‍্যাবের সব ইউনিট। জনবল, ক্ষমতা,  সম্পদসহ র‍্যাবের প্রায় সবকিছু নিয়ে আজ বুধবার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d