Friday, November 13, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home আলোচিত নিউজ/ছবি

ইরাকের ধর্মীয় নেতারা অল্পবয়সী মেয়েদের অস্থায়ী বিয়ের নামে ঠেলে দিচ্ছে দেহ ব্যবসায়: বিবিসির অনুসন্ধান

admin by admin
July 6, 2023
in আলোচিত নিউজ/ছবি, ইতিহাসের পাতায়, ইসলাম ধর্ম, নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
Reading Time: 9 mins read
1 0
A A
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

ইরাকের ধর্মীয় নেতারা অল্প বয়সী মেয়েদের দেহ-ব্যবসার দিকে ঠেলে দিচ্ছে, বিবিসি আরবি নিউজ শিয়া সম্প্রদায়ের ‘অস্থায়ী বিয়ে’ প্রথার ওপর অনুসন্ধান চালাতে গিয়ে এমন তথ্য পায় – যেখানে মেয়েদের সাময়িক সময়ের জন্য উপভোগ করতে বিয়ে দেয়া হয়।

ইরাকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মাজারের আশেপাশে ধর্মীয় নেতাদের দ্বারা পরিচালিত কাজী অফিসগুলোয় গোপন অনুসন্ধানে দেখা গেছে যে, বেশিরভাগ ধর্মীয় নেতা স্বেচ্ছায় খুব স্বল্প সময়ের জন্য মাঝে মাঝে মাত্র এক ঘণ্টার জন্য ‘উপভোগের জন্য বিয়ে’ দিয়ে থাকে যেন যৌনমিলনকে বৈধতা দেয়া যায়।

কেউ কেউ নয় বছরের কম বয়সী মেয়েদেরও এই ‘অস্থায়ী বিয়ে’র জন্য স্বেচ্ছায় সরবরাহ করেছে।

তারা এই উপভোগের বিয়ের জন্য কনে হিসাবে নারী, এমনকি এবং অল্প বয়সী মেয়েদের সরবরাহ করার প্রস্তাবও দিয়েছিল।

প্রামাণ্যচিত্রে বলা হয়েছে যে ধর্মীয় নেতারা শিশুদের যৌন নির্যাতনকে আশীর্বাদ জানানোর মাধ্যমে দালাল হিসেবে কাজ করছে।

নাওয়াল আল-মাগাফি
ছবির ক্যাপশান,নাওয়াল আল-মাগাফির নেতৃত্বে বিবিসির তদন্ত শেষ হতে প্রায় এক বছর সময় লাগে।

উপভোগের জন্য বিয়ে বা অস্থায়ী বিয়ে

উপভোগের জন্য বিবাহ – নিকাহ মুত’আহ – একটি বিতর্কিত ধর্মীয় রীতি যা শিয়া মুসলমানরা অস্থায়ী বিয়ের জন্য ব্যবহার করে।

এর বিপরীতে নারীদের অর্থ প্রদান করা হয়।

সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশগুলোয় তথাকথিত ‘মিসিয়াহ’ বিয়ে একই ধরণের কাজ সম্পাদন করে।

মূলত এই প্রথায়, একজন পুরুষকে ভ্রমণের সময় তার স্ত্রীকে সঙ্গে রাখার অনুমতি দেয়া হয়েছে।

তবে আজকাল এই প্রথাটি ব্যবহার করা হচ্ছে নারী ও পুরুষকে সীমিত সময়ের জন্য যৌন মিলনের অনুমতি দিতে।

এই অনুশীলনটি মুসলমান পণ্ডিতদের মধ্যে বিভক্তির সৃষ্টি করেছে।

কারও কারও মতে এর মাধ্যমে পতিতাবৃত্তিকে বৈধতা দেয়া হয়েছে এবং বিবাহ কীভাবে স্বল্পমেয়াদী হতে পারে তা নিয়েও বিতর্ক রয়েছে।

বিবিসি’র ইরাকি ও ব্রিটিশ দল বিষয়টি নিয়ে ১১ মাস অনুসন্ধান চালিয়ে, ধর্মীয় নেতাদের ছবি গোপনে ক্যামেরায় ধারণ করে, যৌন নির্যাতনের শিকার হওয়া নারীদের সাথে যোগাযোগ করে, সেই সাথে সেইসব পুরুষদের সাথে কথা বলে যারা অস্থায়ী বিয়ের জন্য নারীদের পেতে ধর্মীয় নেতাদের টাকা দিতো।

১৫ বছরের যুদ্ধের পরে, আনুমানিক ১০ লাখ ইরাকি নারী বিধবা হয়ে পড়েন এবং আরও অনেকে বাস্তুচ্যুত হয়ে যান বলে ধারণা করা হয়।

বিবিসির দল জানতে পেরেছে যে দারিদ্র্যের কারণে অনেক নারী এবং মেয়েরা এই অস্থায়ী আনন্দ বিবাহ প্রথায় প্রবেশ করছে।

বিবিসির নাওয়াল আল-মাগাফি এমন একটি মেয়ের সাথে কথা বলেছেন যিনি কালো কাপড়ের নিজেকে ঢেকে পরিচয় গোপন করেছেন
ছবির ক্যাপশান,বিবিসির প্রতিবেদক একজন ভুক্তভোগী মেয়ের সাক্ষ্য শুনেছিলেন যিনি অভিযোগ করেছেন যে তাকে একজন ধর্মীয় নেতা এমন কাজের দিকে ঠেলে দিয়েছিলেন।

ব্যাপক সহজলভ্য

ডকুমেন্টারি দলটি প্রমাণ পেয়েছিল যে ইরাকের পবিত্রতম দুটি মাজার অঞ্চলে অস্থায়ী বিবাহ ব্যাপকভাবে প্রচলিত।

উদাহরণস্বরূপ, বাগদাদে শিয়া মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ মাজার কাদিমিয়ায় ১০ জন ধর্মীয় নেতাদের সঙ্গে তারা কথা বলেছিলেন।

তাদের মধ্যে আটজন বলেছেন যে তারা অস্থায়ী বিয়ের ব্যবস্থা করবেন; পাঁচজন বলেছেন যে তারা ১২-১৩ বছর বয়সের একটি মেয়ের সাথে অস্থায়ী বিয়ে করাবেন।

বিশ্বের বৃহত্তম শিয়া তীর্থস্থান কারবালায় বিবিসির এই দলটি চারজন ধর্মীয় নেতার কাছে যান।

তাদের মধ্যে দু’জন অল্প বয়সী মেয়েদের সাথে অস্থায়ী বিয়ে করাতে রাজি হন।

চারজন আলেমকে গোপনে ক্যামেরায় ধারণ করা হয়েছিল। তিনজন বলেছেন যে তারা নারী সরবরাহ করবে, আর চারজনের মধ্যে দুজন বলেছেন যে তারা অল্প বয়সী মেয়ে সরবরাহ করবে।

বাগদাদের একজন আলেম সাইয়িদ রাদ বিবিসির গোপন প্রতিবেদককে বলেছিলেন যে শরিয়া আইনে অস্থায়ী বিবাহের কোনও সময়সীমা বেধে দেয়া হয়নি: “একজন পুরুষ তার যত খুশি নারীকে বিয়ে করতে পারবেন”

“আপনি আধা ঘণ্টার জন্য একটি মেয়েকে বিয়ে করতে পারবেন এবং যত তাড়াতাড়ি তা শেষ হবে, তাৎক্ষণিকভাবে আপনি অন্য আরেকজনকে বিয়ে করতে পারবেন।

শিয়া মুসলিমরা ১২ ই এপ্রিল, ২০১৮ সালে ইরাকের উত্তরাঞ্চলীয় জেলা কাদিমিয়ার ইমাম মুছা আল-কাদিমের মাজারে জড়ো হয়েছেন, ইমামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে।

ছবির উৎস,GETTY IMAGES

ছবির ক্যাপশান,কাদিমিয়া শিয়া মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান

নয় বছরের বেশি হলেই হয়

অনুসন্ধানকারীরা যখন সাইয়িদ রাদকে জিজ্ঞাসা করেন যে কোনও শিশুর সাথে অস্থায়ী বিয়ে করা গ্রহণযোগ্য কিনা, তখন ওই আলেম জবাব দিয়েছিলেন: “কেবল সতর্ক থাকতে হবে ওই শিশু যেন তার কুমারীত্ব না হারায়।”

তিনি আরও বলেন: “আপনি তার সাথে ফোরপ্লে করতে পারেন, তার সাথে শুয়ে থাকতে পারেন, তার শরীর, তার স্তনগুলো স্পর্শ করতে পারেন … আপনি তার সামনে থেকে সেক্স করতে পারবেন না বলে পায়ু পথে করতে পারবেন।”

মেয়েটিকে আহত হলে কী হবে, এমন প্রশ্ন জানতে চাইলে আলেম তাড়াহুড়ো করে জবাব দেন। “মেয়েটি ব্যথা নিতে পারবে কি পারবে না সে বিষয়টি আপনার এবং তার মধ্যকার ব্যাপার।”

কারবালার একজন আলেম শেখ সালাউইকে তদন্তকারী গোপন ক্যামেরায় জিজ্ঞাসা করেছিলেন যে কোনও ১২ বছরের কিশোরী কী মুত’আহর জন্য গ্রহণযোগ্য হবে?

“হ্যাঁ, নয় বছরের বেশি হলেই হবে- কোনও সমস্যা নেই। শরিয়া অনুসারে কোনও সমস্যা নেই,” তিনি বলেছিলেন।

সাইয়্যিদ রাদের মতো তিনিও বলেছিলেন যে একমাত্র বিষয় হল মেয়েটি কুমারী কিনা। সেক্ষেত্রে ফোরপ্লের অনুমতি দেওয়া হয়েছে এবং নাবালিকা সম্মতি জানালে পায়ুপথে সেক্সও গ্রহণযোগ্য, তিনি আরও বলেন: “আপনি যা চান তা করুন।”

কাদিমিয়া মাজার
ছবির ক্যাপশান,কাদিমিয়া মাজার

ফোনে বিয়ে

শিশুদের সাথে অস্থায়ী বিয়ের প্রক্রিয়াটি পরীক্ষা করার জন্য, এই প্রতিবেদক সাইয়্যিদ রাদকে ‘শায়মা’ নামে একটি কাল্পনিক ১৩ বছর বয়সী এক কিশোরীর বর্ণনা দিয়েছিলেন যার সাথে তিনি অস্থায়ী বিয়ে চান। বাস্তবে মেয়েটির ভূমিকায় বিবিসির একজন সহকর্মী অভিনয় করেছিলেন।

সাইয়িদ রাদ ওই মেয়েটির সাথে দেখা করেননি বা তার পরিবারের সাথে কথা বলেননি। ছদ্মবেশী প্রতিবেদকের সাথে ট্যাক্সিতে বসে ফোনের মাধ্যমে বিয়ে সম্পন্ন করতে রাজি হন তিনি।

তিনি মেয়েটিকে জিজ্ঞাসা করন: “শায়মা, তুমি কি তাকে বিয়ে করার ব্যাপারে আমাকে তোমার সম্মতি জানাতে রাজি হয়েছ এবং এক দিনের জন্য সে দেড় লক্ষ দিনার দেবে?” শেষে তিনি বলেন: “এখন আপনারা দুজনই বিবাহিত এবং আপনাদের এক সাথে থাকা হালাল।”

তিনি কয়েক মিনিটের আনুষ্ঠানিকতার জন্য গোপন প্রতিবেদকের কাছে ২০০ ডলার দাবি এবং কাল্পনিক ১৩ বছর বয়সের মেয়েটির কল্যাণের জন্য কোনও উদ্বেগ প্রকাশ করেননি।

নারীর চোখ
ছবির ক্যাপশান,দারিদ্র্যের কারণে অনেক নারীকে পথে আসতে বাধ্য করা হয়।

ধর্মীয় আচ্ছাদন

একজন বিবাহিত ব্যক্তি যিনি অপরিচিত নারীদের সাথে সহবাস করার জন্য আলেমদের মাধ্যমে নিয়মিত অস্থায়ী বিবাহ ব্যবহার করে থাকেন, তিনি বিবিসিকে বলছিলেন: “১২ বছর বয়সের এক শিশুর দাম অনেক বেশি কারণ সে এখনও নিখুঁত। তার জন্য অনেক খরচ করতে হবে- ৫০০, ৭০০ এমনকি ৮০০ ডলার-শুধুমাত্র ওই ধর্মীয় নেতাকেই দিতে হবে।”

তিনি বিশ্বাস করেন যে তাঁর এমন আচরণকে ধর্মীয় আচ্ছাদনে বৈধতা দেয়া হয়েছে: “যদি কোনও ধার্মিক লোক আপনাকে বলেন যে অস্থায়ী বিবাহ হালাল, তবে এটি পাপ হিসাবে গণ্য হবে না।”

নারী অধিকার কর্মী ইয়ানার মোহাম্মদ, যিনি পুরো ইরাক জুড়ে নারীদের আশ্রয়ের একটি নেটওয়ার্ক চালাচ্ছেন, বলেছেন যে মেয়েদেরকে মানুষের চেয়ে বরং ‘পণ্যদ্রব্য’ হিসাবে গণ্য করা হচ্ছে।

তিনি বলেন, “তারা এই মেয়েদের নির্দিষ্ট উপায়ে ব্যবহারের অনুমতি দিয়েছে। তবে তারা কুমারীত্ব টিকিয়ে রাখছে ভবিষ্যতে বড় ধরণের ব্যবসা করার জন্য,” তিনি বলেন। ‘বড় ধরণের ব্যবসা’ বলতে তিনি বিয়েকে বুঝিয়েছেন।

যেখানে একটি মেয়ের কুমারীত্ব হারিয়ে গেলে, তাকে বিবাহের অযোগ্য হিসাবে দেখা হয় এমনকি সে তার পরিবারের জন্য অসম্মান বয়ে আনার কারণে নিজ পরিবারের দ্বারা হত্যার ঝুঁকিতেও থাকে। তিনি বলেন, “সব সময় মেয়ে এবং নারীদেরই এর মূল্য দিতে হয়।”

কারবালা মসজিদের রাতের চিত্র
ছবির ক্যাপশান,কারবালা মসজিদ শিয়া মুসলমানদের অন্যতম পবিত্র স্থান

মধ্যস্থতাকারীর ভূমিকায়

ডকুমেন্টারি নির্মাতারা এই ধর্মীয় নেতাদের সাথে কথোপকথন গোপনে ক্যামেরায় রেকর্ড করেন যেখানে তারা বলেছিল যে তারা অল্প বয়সী মেয়েদের সরবরাহ করতে রাজি আছে।

বিবিসির এই দলটি একজন ভুক্তভোগীর সাক্ষ্যও নিয়েছিলেন, যিনি অভিযোগ করেছেন যে তাকে একজন ধর্মীয় নেতাই এই দেহ-ব্যবসায় ঠেলে দিয়েছে। এবং তার সাক্ষ্যের প্রতি অন্যান্যরাও সমর্থন জানিয়েছে।

দলটি গোপনে এমন একজন আলেমকে ক্যামেরায় ধারণ করেছিলেন যিনি ছদ্মবেশী প্রতিবেদকের সামনে একজন তরুণীকে ২৪ ঘণ্টার সম্ভাব্য অস্থায়ী বিয়ের জন্য হাজির করেছিলেন। এখানে মূলত ওই ধর্মীয় নেতা দালালের ভূমিকা পালন করছিলেন।

ছদ্মবেশী প্রতিবেদক যখন অস্থায়ী বিয়ে করতে অস্বীকৃতি জানান, তখন ওই ধর্মীয় নেতা বলেন যে তিনি তার কোনও কিশোরী মেয়ের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিনা। সেক্ষেত্রে তিনি তেমন কাউকে খুঁজে বের করার প্রস্তাব দিয়েছিলেন।

নিন্দা

গাইথ তামিমি ইরাকের একজন প্রাক্তন উচ্চ পদস্থ শিয়া আলেম, যিনি মৌলবাদের বিষয়ে কথা বলার কারণে এখন লন্ডনে নির্বাসনে আছেন।

তিনি সেইসব ধর্মীয় নেতাদের প্রতি নিন্দা জানান যারা নারীদের শোষণ করার জন্য অস্থায়ী বিবাহ প্রথাকে ব্যবহার করছে, বিশেষত খুব অল্প বয়সী মেয়েদের সাথে অস্থায়ী বিয়ের বৈধতা দিচ্ছে।

তার মতে,”এটি এমন একটি অপরাধ, যার জন্য আইনের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা জরুরি।”

ইরাকের কয়েকজন শিয়া ধর্মীয় নেতা লিখেছেন যে ইসলামী আইন শিশুদের সাথে যৌন সম্পর্কের অনুমতি দেয়। তামিমি শিয়া নেতাদের আহ্বান জানান যেন তারা এ ধরণের অনুশীলনকে নিন্দা জানান।

বিবিসি নিউজ আরবি গোপনে চিত্রায়িত তিনজন আলেমের মধ্যে দুজন, নিজেদের শিয়া ইসলামের অন্যতম জ্যেষ্ঠ ব্যক্তিত্ব আয়াতুল্লাহ সিস্তানির অনুসারী বলে বর্ণনা করেছেন।

তবে বিবিসির কাছে এক বিবৃতিতে আয়াতুল্লাহ বলেছেন: ‘আপনি যেভাবে বলছেন সেভাবে যদি এই ঘটনাগুলো ঘটে থাকে তবে আমরা অকপটে তাদের নিন্দা জানাই। অস্থায়ী বিয়েকে এভাবে যৌনতা বিক্রির হাতিয়ার হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি যা নারীদের মর্যাদা এবং নারীর প্রতি মানবিকতাকে ছোট করে।”

ইরাকি সরকারের একজন মুখপাত্র বিবিসি আরবিকে বলেছেন: “নারীরা যদি আলেমদের বিরুদ্ধে তাদের অভিযোগ নিয়ে পুলিশের কাছে না যান, তবে কর্তৃপক্ষের এ ব্যাপারে ব্যবস্থা নেয়া কঠিন।”

Views: 496

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বাড়লো

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বাড়লো

by admin
November 10, 2026
0
9

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০...

পরিচয়টি গোপন রাখবেন।  ৬ বছর প্রেম, ২০১৮ সালে বিয়ে।  অতঃপর

পরিচয়টি গোপন রাখবেন। ৬ বছর প্রেম, ২০১৮ সালে বিয়ে। অতঃপর

by admin
November 9, 2026
0
23

পরিচয়টি গোপন রাখবেন। ৬ বছর প্রেম, ২০১৮ সালে বিয়ে। অতঃপর আমি যখন ২০১৩ মাস্টার্সে পড়ি আমার মিসেস তখন অনার্স ১ম...

একদিন স্ত্রী আর বলল না, ‘তাড়াতাড়ি এসো’  বিয়ের পর সুমাইয়া প্রতিদিন সন্ধ্যার পর স্বামীর অপেক্ষা করত।

একদিন স্ত্রী আর বলল না, ‘তাড়াতাড়ি এসো’ বিয়ের পর সুমাইয়া প্রতিদিন সন্ধ্যার পর স্বামীর অপেক্ষা করত।

by admin
November 9, 2026
0
200

একদিন স্ত্রী আর বলল না, ‘তাড়াতাড়ি এসো’ বিয়ের পর সুমাইয়া প্রতিদিন সন্ধ্যার পর স্বামীর অপেক্ষা করত। রাশেদ অফিস থেকে কখন...

কেন আমরা কুরআন আর হাদিসের বাইরে অন্য কোনো উৎসকে বিশ্বাস করতে পারি না?

কেন আমরা কুরআন আর হাদিসের বাইরে অন্য কোনো উৎসকে বিশ্বাস করতে পারি না?

by admin
November 9, 2026
0
24

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন চেনেন তো? দুবাইয়ের বুর্জ খলিফা। এই বিল্ডিংয়ের উচ্চতা ৮২৯ মিটার। এই তথ্যটি কি কোরাআন বা হাদিসে...

রাস্তার দু’ধারে ঘুটঘুটে অন্ধকার আর মাথার ওপর জোনাকির আলোটুকুও নেই ঘড়ির কাঁটায় তখন গভীর রাত….

রাস্তার দু’ধারে ঘুটঘুটে অন্ধকার আর মাথার ওপর জোনাকির আলোটুকুও নেই ঘড়ির কাঁটায় তখন গভীর রাত….

by admin
November 9, 2026
0
27

কালিপদ দাস বিহারের গোপালগঞ্জ জেলার থাবে এলাকার এক নির্জন রাস্তা দিয়ে একটি পুরোনো সাইকেল এগিয়ে চলেছে পেছনে বসে রয়েছে একটি...

আমরা “অধিকারের” জন্য লড়তে শিখেছি, কিন্তু “দায়িত্ব পালন” করতে শিখিনি।  এটাই আজকের সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি।

আমরা “অধিকারের” জন্য লড়তে শিখেছি, কিন্তু “দায়িত্ব পালন” করতে শিখিনি। এটাই আজকের সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি।

by admin
November 6, 2026
0
8

আমরা “অধিকারের” জন্য লড়তে শিখেছি, কিন্তু “দায়িত্ব পালন” করতে শিখিনি। এটাই আজকের সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি। চাকরিতে যোগ দেওয়ার আগেই...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার November 13, 2026
  • ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার। November 13, 2026
  • আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। November 13, 2026
  • শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করছে দিল্লি November 13, 2026
  • শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ November 13, 2026
  • পতিত শক্তির বিরুদ্ধে জুলাই অনুরূপ ঐক্যের ডাক November 13, 2026
  • নুসরাতের বাড়িতে আগুন, মধ্যরাতে ৩ মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার November 13, 2026
  • খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা November 13, 2026
  • নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা ব্যবহারের আলামত পাওয়া যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী November 13, 2026
  • গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ November 13, 2026
  • পুলিশের ৭ কর্মকর্তা বরখাস্ত November 13, 2026
  • মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা ও চোলাইমদ উদ্ধার, গ্রেপ্তার ৯ November 13, 2026
  • খামারের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে দুর্ধর্ষ চুরি, লক্ষাধিক টাকার মালামাল লুট November 13, 2026
  • জয়পুরহাটে দুই দিনব্যাপী আদিবাসীদের সহরায় উৎসব November 13, 2026
  • বিকট শব্দে গাড়ি থামালেই বিপদ, মহাসড়কে ছিনতাইয়ের নতুন ফাঁদ; চালকদের সতর্ক করল পুলিশ November 13, 2026
  • পলাশবাড়ী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (ইউসিসিএ) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান নিক্সন বে-সরকারিভাবে নির্বাচিত November 13, 2026
  • দিনাজপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতা জেলা পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত November 13, 2026
  • রংপুরে আ.লীগের দুই কর্মী গ্রেফতার November 13, 2026
  • ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত November 13, 2026
  • ১৭ নভেম্বর ৫০তম মৃত্যুবার্ষিকী : অনন্য জননায়ক মজলুম জননেতা মওলানা ভাসানী November 13, 2026
  • ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ভাসানী জনশক্তি পার্টির ২দিনের কর্মসূচী গ্রহন November 13, 2026
  • প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশ ন্যাপ : জাতীয় স্বার্থে মওলানা ভাসানীকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করুন November 13, 2026
  • গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া November 13, 2026
  • জনবান্ধব ও জনসম্পৃক্ত গনসংগঠনে পরিণত করার অভিপ্রায়ে বোচাগঞ্জে ইউনিয়ন ফেডারেশনের সমন্বয় সভা অনুষ্ঠিত November 13, 2026
  • রমজানে খেজুর আমদানিসহ ৫ প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ November 12, 2026
  • ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল–পেট্রলবোমা, কী ভাবছে জামায়াত ও এনসিপি? November 12, 2026
  • আশুলিয়ায় ২ শতাধিক পোশাক কারখানায় ছুটি, আহত অর্ধশত November 12, 2026
  • বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত November 12, 2026
  • কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন যারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: এমপি নুসরাত November 12, 2026
  • যুক্তরাজ্যের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু ইস্যুতে সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী November 12, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার

      চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার

      November 13, 2026
      ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

      ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

      November 13, 2026
      আধুনিকতার ছোঁয়ায়  থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।

      আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।

      November 13, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d