কয়েক ঘণ্টা আগেরই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েলের চলমান সংঘাত ‘চাইলেই সমাধান করে দেওয়ার’ কথা বলেছেন। তবে এবার এই দুই দেশের যুদ্ধে ‘যুক্তরাষ্ট্র জড়াতে পারে’ বলে জানিয়েছেন ট্রাম্প।
এবিসি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে আল জাজিরা।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চলমান এই সংঘাতে যুক্তরাষ্ট্রের ‘জড়ানোর সম্ভাবনা রয়েছে’। এটা সম্ভব যে আমরা এতে জড়াতে পারি।
যদিও তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, এই মুহূর্তে আমরা (যুক্তরাষ্ট্র) সরাসরি এই সংঘাতে জড়িত নই।
এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তিনি (পুতিন) বিষয়টি নিয়ে ‘খোলা মনে’ ভাবছেন। পুতিন প্রস্তুত। তিনি আমাকে ফোন করেছিলেন। আমরা দীর্ঘ সময় ধরে এ নিয়ে কথা বলেছি।
এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন— ‘আজ (শনিবার) রাতে ইরানে যে হামলা হয়েছে, তাতে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। তবে যদি ইরান আমাদের ওপর যেকোনোভাবে—সরাসরি বা পরোক্ষভাবে—আক্রমণ চালায়, তাহলে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী এমন শক্তি প্রয়োগ করবে, যা ইতিহাসে কখনও দেখা যায়নি।






