লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে উপজেলা শাখার আওয়ামী যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ৭ সেপ্টেম্বর রাতে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে শেখ মোহাম্মদ হারুনুর রশিদকে সভাপতি ও মোঃ মোহন মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় । জেলা আওয়ামী যুব লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা যায়।
উল্লেখ্য গত ৮ জুলাই ২০২৩ ইসলামপুর উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বর্তমান ক্ষমতাসীন সরকারের সঙ্গে বিরোধী দলগুলোর অবস্থান সম্পূর্ণ বিপরীত মেরুতে। সংবিধান সংস্কার...








