লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। ৮ম ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুরের ইসলামপুর চিনাডুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থী আঃ সালামকে বিজয় করার লক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে গুঠাইল উচ্চ বিদ্যালয় হলরুমে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছাবিনা ইয়াসমিন। তিনি উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজির হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,সদস্য ওয়ারেছ আলী, মহিলা বিষয়ক সম্পাদক সাহিদা আক্কার লিপি,প্রার্থী আঃ সালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সলিমুল্লাহ বাদশা প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা আসন্ন ইউপি নির্বাচনে সকলেই ঐক্যবদ্ধ হয়ে ১৫ জুন ইউপি নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা বিজয় করার আহবান জানান।
সভায় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,ইউনিয়ন আওয়ামী লীগ,ওয়ার্ডের অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







