লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥‘খেলাধুলা বাড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই আলোকে জামালপুরের ইসলামপুর মরহুম হাবিবর রহমান খান শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
হাবিবর রহমান খান ফাউন্ডেশনের সহযোগিতায় রবিবার পহেলা বৈশাখ বিকালে সিরাজাবাদ আশরাফুল উলুম কেরাতিয়া হাফেজিয়া মাদরাসা মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় মরহুম সৈয়দ জামান ক্রিকেট একাদশ ও সিরাজাবাদ নাইন স্টার ক্লাব একাদশ। খেলায় সিরাজাবাদ নাইন স্টার ক্লাব একাদশ ৪ উইকেটে বিজয় লাভ করে। পরে বিজয়দের মাঝে ধর্মমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন।
টুর্নামেন্ট কমিটির সভাপতি আশরাফুল ইসলাম খানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম,সাংগঠনিক সম্পাদক আঃ খালেক আকন্দ,খলিলুর রহমান,সরদার জাকিউল হক,সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








