লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।জামালপুরের ইসলামপুরে মলমগঞ্জ মডার্ণ ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি। শুক্রবার পার্থশী ইউনিয়নের মলমগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এই ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন তিনি।
এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মলমগঞ্জ মডেল কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পার্থশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আলম বাবলুর সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম,সহ সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, আঃ রাজ্জাক লাল মিয়া,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ প্রমূখ বক্তব্য রাখেন।
পরে প্রতিমন্ত্রী ফিতা কেটে ডায়াগরষ্টিক সেন্টারের উদ্বোধন করেন।
Views: 278
Related