নিজস্ব প্রতিবেদক:
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের
রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ
ইসলাম। ড. কামরুল ইসলাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও ২০১৫ সালে স্কলারশিপ নিয়ে দক্ষিণ
কোরিয়ার গিয়ং সান ন্যাশনাল
বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী
সম্পন্ন করেছেন। ছাত্রজীবনে তিনি
পরপর দুই মেয়াদে পটুয়াখালী বিজ্ঞান
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাবেক পটুয়াখালী কৃষি কলেজ) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।








