ছাত্র সমাজকে সমাজের সর্বগ্রাসী পচন রুখতে হবে;ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ;বরিশাল মহানগর। = ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত ; ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ;বরিশাল মহানগর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ শনিবার বিকাল ৪টায় নগরীর ফজলুল হক এভিনিউতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরীর আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়নি।সুশাসন আজ বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে গেছে। দেশের প্রতিটি সেক্টর দুর্নীতির আতুড়ঘরে পরিণত হয়েছে। সাধারন মানুষ দুর্নীতি ও দুঃশাসনের কালো জালে আবদ্ধ। আজ সমাজের সর্বক্ষেত্রে অন্যায়, অনিয়ম ও দুঃশাসন এর সর্বগ্রাসী পচন ধরেছে।এই সর্বগ্রাসী পচন ছাত্র সমাজকেই রুখে দিতে হবে। তিনি আরো বলেন আজ শিক্ষা সিলেবাস থেকে ধর্মীয় শিক্ষা সংকোচন এর মাধ্যমে পশ্চিমা অপসংস্কৃতির আজ্ঞাবহ,নৈতিকতাহীন সমাজ গঠনের অপপ্রয়াস চালাচ্ছে একদল বিদেশপ্রেমী মানুষ।দেশে সচেতন ছাত্র সমাজ এই অপকৌশল রুখে দিবে,ইনশাআল্লাহ। আর সকল প্রতিকূলতা ও ষড়যন্ত্রের মধ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশপ্রেমিক ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন দেশের দিশেহারা ও পশ্চিমা অপসংস্কৃতির অপকৌশলে আত্মপরিচয় ভুলতে বসা ছাত্র সমাজকে আলোর দিশা দিতে শতাব্দীর জ্যোতির্ময় আলোকবর্তিকা মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম,পীর সাহেব চরমোনাই রহঃ ১৯৯১ সালের ২৩ আগস্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। এ সময় আরোব ক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর এর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আজিজুল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল সহ-সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ শোভন, সাংগঠনিক সম্পাদক গাজী মুহাম্মাদ রেদোয়ান, দাওয়াহ ও প্রশিক্ষন সম্পাদক মুহাম্মদ ইয়াকুব সিয়াম , তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ নজমুল ইসলাম সুজন,অর্থ ও কল্যান সম্পাদক আলমগীর হোসাইন,বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ রিফাত লস্কর, আলিয়া মাদ্রাসা সম্পাদক আ কম নেয়ামতুল্লাহ,স্কুল ও কলে সম্পাদক মুহাম্মাদ আরাফাত তালুকদার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক গাজী মুহাম্মাদ ত্বলহা হাসান,কার্যনির্বাহী সদস্য এইচ এম তরিকুল ইসলাম, নূরুল ইসলাম এবং থানা ও প্রতিষ্ঠান নেতৃবৃন্দ।
পবিপ্রবির উপ-উপাচার্যসহ জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা।
দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ জেএসপিএস- ইউজিসি বাই লেটারাল রিসার্চ প্রোগ্রাম এর আওতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেএসপিএস প্রজেক্ট এর সদস্য ও...








