আজ ২৯ জুলাই”২৩ তারিখ সকাল ১০ টায় চাদমারী এমসি অডিটোরিয়ামে হিজরী সনের উৎপত্তি, কারন ও সমকালীন প্রাসঙ্গিকতা এবং কারবালার প্রকৃত ইতিহাস শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর।
এতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ রেদোয়ান এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের বরিশাল বিভাগীয় সভাপতি মাওলানা আবুল কালাম আজাদী।
আরো উপস্তিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সহ-সভাপতি তানভীর আহমেদ শোভন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম , প্রমুখ।







