পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহিমা ও আনন্দ ভাগাভাগির এক অনন্য উৎসব। ২০২৬ সালের ঈদটি সরকারি চাকরিজীবীদের জন্য নিয়ে আসতে পারে বাড়তি সুখবর—টানা ১১ দিনের দীর্ঘ ছুটির সম্ভাবনা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির ক্যালেন্ডার বিশ্লেষণে দেখা গেছে, ঈদের সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি এবং ঐচ্ছিক ছুটি একত্র করলে এই দীর্ঘ অবকাশ তৈরি হতে পারে। এতে কর্মজীবীরা বছরের অন্যতম বড় বিরতির সুযোগ পেতে পারেন।
বিশ্লেষণ অনুযায়ী, মাত্র দুই দিন কৌশলে ছুটি নিলেই টানা ১১ দিনের ছুটি ভোগ করা সম্ভব। এতে বাড়ি ফেরা ও পরিবারের সঙ্গে সময় কাটানো আরও স্বস্তিদায়ক হয়ে উঠবে।
যেভাবে মিলতে পারে ১১ দিনের ছুটি
ছুটির সম্ভাব্য বিন্যাস অনুযায়ী—
সাপ্তাহিক ছুটি: ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) কৌশলী ছুটি: ২৪ ও ২৫ মে (রবি ও সোমবার) এই দুই দিন নৈমিত্তিক ছুটি নিলে ছুটি শুরু হবে ২২ মে থেকেই ঈদের মূল ছুটি: ২৬ ও ২৭ মে নির্বাহী আদেশে ছুটি, ২৮ মে পবিত্র ঈদুল আজহার সাধারণ ছুটি অতিরিক্ত ছুটি: ২৯, ৩০ ও ৩১ মে পুনরায় নির্বাহী আদেশে ছুটি ঐচ্ছিক ছুটি: ১ জুন (সোমবার) ঈদের পরবর্তী চতুর্থ দিন হিসেবে ছুটি
সব মিলিয়ে, ২২ মে থেকে ১ জুন পর্যন্ত টানা ১১ দিনের ছুটি উপভোগ করা সম্ভব হতে পারে—যা চাকরিজীবীদের জন্য বড় স্বস্তি ও আনন্দের উপলক্ষ হয়ে উঠতে পারে।








