মোঃ মিন্টু শেখ
পবিত্র মাহে রমজানের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস শেষে আমাদের মাঝে সমাগত হয়েছে মুসলিম উম্মাহর অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই পবিত্র ও আনন্দঘন মুহূর্তে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদেরকে আন্তরিক ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রিকার নির্বাহী সম্পাদক, দৈনিক দেশ বাংলা নিউজ পত্রিকার সম্পাদক এবং জামিয়াতুল কাওমি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি,তিনি ঈদের শুভেচ্ছা বার্তায় জানান, ঈদ আমাদের জীবনে বয়ে আনে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবতার অনুপম শিক্ষা। এই উৎসব ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। তাই আসুন আমরা ঈদের প্রকৃত শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি,সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠায় নিজেদেরকে নিবেদিত করি।
তিনি বলেন,আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি দেশ ও প্রবাসী সর্বস্তরের মুসলিমদের।
আমি সবসময়ই চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে, দুঃসময়ে সহযোগিতার হাতবাড়িয়ে দিতে পারি। পবিত্র ঈদুল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ,শান্তি ও সমৃদ্ধি। মহান আল্লাহ তায়ালা আমাদের দেশ, জাতি ও সকল মানুষকে সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় জীবন দান করুন এই প্রার্থনা করি। সবাইকে আবারও অগ্রিম ঈদ মোবারক








