Tuesday, October 13, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) মুসলমানদের আবেগ

admin by admin
September 25, 2023
in বাংলাদেশ, বিশেষ সংবাদ, মতামত, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

Artical 24-09-2023

 

।। মোহাম্মদ গোলাম মোস্তফা ভুইয়া আল নক্সবন্দী-মোজাদ্দেদী-ওয়াযেছী।।
মহানবী হযরত রাসুল (সা.)-এর এই পৃথিবীতে আগমন উপলক্ষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার্থে শরীয়ত সম্মতভাবে খুশি উদযাপন করাই হলো ঈদ-এ-মিলাদুন্নবী (সা :)। ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) মুসলমানদের আবেগ ও নবী (সা.) এর প্রতি ভালোবাসার বহি:প্রকাশ। নবী রাসূল প্রেরণের ক্রমধারায় শেষ নবী ও রাসুল হযরত মোহাম্মদ মোস্তফা আহম্মদ মোস্তফা (সা:) এর আর্বিভাব ছিল একটি বিস্ময়কর বিষয়। তিনি কোন সম্প্রদায় বা গোষ্টির জন্য আসেন নাই। তিনি সমগ্র সৃষ্টির জন্য রহমত হিসাবে পৃথিবীতে আগমন করেছেন। হযরত ঈসা (আঃ)-এর পর দীর্ঘদিন পর্যন্ত এ ধরায় নবী ও রাসূলের আগমন ঘটেনি। এমতাবস্থায় বিশ্বের সর্বত্রই অত্যাচার-অনাচার, কুসংস্কার, নিষ্ঠুরতা ও সামাজিক দ্বন্ব সংঘাতের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছিল।

সমাজের চরম দু:সময়ে ও মানবিক অসাম্য ও মানবাধিকার বৈষম্যের ঘোর অন্ধকার যুগে আবির্ভূত হয়েছেন সাইয়্যেদুল মোরছালিন, খাতামুন্নাবীয়্যিন, রাহমাতাল্লি আলামিন ও বিশ্ব মানবতার মুক্তির দিশারী হযরত মোহাম্মদ মোস্তফা (সা.)। মহান আল্লাহ পাকের রহমতে রাসুলে করীম (সা.) এর আগমনে আকাশে-বাতাসে ধ্বনিত হয় আহলান ছাহলান, মারহাবান-মারহাবান! হযরত মা আমেনা বলেন তাঁর জন্মলগ্নের পর মুহূর্তেই একটা নূর প্রকাশিত হল যার আলোতে পূর্ব ও পশ্চিম প্রান্তের সবকিছু আলোকিত হয় এবং যার আলোতে সিরিয়ার শাহী মহল মা আমেনা দেখতে পান। “বায়হাকী দালায়েলুন নবুওত মুসনাদে আহমদ”-এ বলা হয়েছে হযরত রাসূলে পাক (সা.) দুনিয়াতে আগমনের সাথে সাথে ক্বাবা শরীফ মাকামে ইব্রাহীমের দিকে ঝুঁকে পড়ে রাসূলেপাক (সা.) এর বেলাদাতের তাজিম করেছিল।

ইসলামী শরীয়তের বিষয়াবলীর বৈধতা প্রমাণের জন্য কোনো দলিলের প্রয়োজন না থাকলেও অবৈধ প্রমাণের জন্য দলিলের প্রয়োজন আছে। যেমন ভাত খাওয়া, এসি মসজিদে নামাজ পড়া ইত্যাদি অবৈধ হওয়ার কোনো দলিল নেই বলে এগুলো বৈধ। মোটকথা ইলমে ফিকহের (হানাফী মাযহাবের) উসুল বা নিয়ম হল- প্রত্যেক জিনিস হালাল, কিন্তু যা কোরআন হাদিসের দলিল দ্বারা অবৈধ ঘোষিত হয়েছে, সেগুলো হারাম। সেই হিসাবে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন অবৈধ, তার কোনো দলিল কেউ দেখাতে পারবেন না।

পবিত্র কুরআনে আল্লাহপাক ঘোষণা করেন, ‘হে রাসূল, আমি আপনাকে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। (সূরা আম্বিয়া, আয়াত -১০৭)। ‘নিশ্চয়ই আল্লাহ একজন রসূল প্রেরণের মাধ্যমে মুমিনদের উপর দয়া করেনে’। (সূরা- আল ইমরান, আয়াত ১৬৪)। এটাতেই প্রমান হলো, আল্লাহর হাবিব মহা নবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য তথা আমাদের জন্য রহমত এবং তাঁকে প্রেরণ করে আল্লাহপাক আমাদের উপর বড় দয়া করেছেন। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন- ‘হে রসূল, আপনি বলুন- আল্লাহর অনুগ্রহ ও তার রহমত (প্রাপ্ত হলে) সেটার জন্য তাদের (মুমিনদের) আনন্দ প্রকাশ করা উচিত (সূরা ইউনুস, আয়াত- ৫৮)। এতে বুঝা যায়, যেহেতু আল্লাহর হাবিব বিশ্ববাসীর জন্য সর্বোচ্চ রহমত ও আল্লাহর দয়া। আর এ রহমত প্রাপ্তির জন্য সবার আনন্দ উদযাপন করা অবৈধ নয় বরং অত্যাবশ্যক। মুমিনদের জন্য তো বটেই।

অন্যদিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেছেন- ‘তোমরা যদি আমার প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করো, তবে আমি তোমাদেরকে তা আরো বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও, তবে তার জন্য আমার শাস্তি কঠোর’ (সূরা- ইবরাহিম, আয়াত -১৭)। প্রমাণিত হলো, আল্লাহ পাকের সর্বোত্তম নিয়ামত রাসূলুল্লাহ (সা.) এর আগমনে শুকরিয়া জ্ঞাপন না করা অকৃতজ্ঞতার নামান্তর। আর এই অকৃতজ্ঞতার জন্য ভয়াবহ শাস্তি রয়েছে।

পরিপূর্ণ কাফের হওয়া সত্ত্বেও আবু লাহাব ভাতুষ্পুত্র হিসেবে মহনবী (সা.) এর আগমনে খুশি হয়ে দাসি মুক্তির কারণে যদি সোমবার দিন কবরের কঠিন আজাব থেকে মুক্তি পেয়ে যায়, তবে উম্মত হয়ে আমরা রহমাতাল্লিল আলামি রসূলে পাক (সা.) এর আগমনের কারণে খুশি উদযাপন করে চির নাজাত আশা করতে পারি না কি ?

হযরত আলী কারামুল্লাহ (রা.) বলেন, “যে ব্যক্তি নূরুন্নবী (সা.)-এর মিলাদ শরীফের সম্মান করবে তার মৃত্যু ঈমানের সাথে হবে এবং সে বিনা হিসাবে বেহেস্তে যাবে” (আলনিয়া মাতুল-কোবরা আলাল আলাম)। নূরন্নবী (সা.)-এর রওজা শরীফে ৭০ হাজার ফেরেস্তা আকাশ হতে জুলুছ (মিছিল) সহকারে দৈনিক ২ বার ফজরে ও আছরে আসে এবং সালাম পেশ করতে থাকে। কিয়ামত পর্যন্ত এ নিয়ম চলতে থাকবে। হযরত আদম (আ.) থেকে হযরত ঈসা (আ.) পর্যন্ত সকল নবী ও রাসূলগণ ঈদ-এ-মিলাদুন্নবী (সা.)-এর মজলিস পালন করতেন (মাদারেজুন্নবুয়ত)। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান- “নিশ্চয়ই আল্লাহ এবং তার ফিরিস্তাগণ নবী (সা.)-এর উপর দরুদ পেশ করছেন।” “হে ঈমানদারগণ! তোমরা ও তাঁর উপর দরুদ ও সালাম পেশ কর আদবের সাথে (সূরা আহযাব ঃ ৫৬)। এ থেকে প্রতীয়মান হয় যে রাসূল (সঃ) এর মর্যাদা কত বেশি এবং তার মিলাদুন্নবী পালন করা ও তার প্রতি দরুদও সালাম পেশ করা কত জরুরি।

“পবিত্র কুরআনে আল্লাহ পাক ইরশাদ করেন: (হে নবী) আমি তোমাকে সারা জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি (সুরা আম্বিয়া, আয়াত ১০৭) ” এই রহমতের নবীর প্রতি উম্মতের সবচেয়ে বড় হক হলো তাকে মন ও মনন দিয়ে ভালোবাসা। তার প্রতি ভালোবাসা যেন আর সব ভালোবাসার ঊর্ধ্বে হয়। এমনকি জান ও প্রাণের চেয়ে যেন তিনি প্রিয় হন। ভালোবাসা যেন এমন তীব্র হয়— আল্লাহর রাসুল (সা.)-এর মামুলি আরামের জন্য হাজারবার জান কোরবান দিতে দ্বিধা না থাকে। এই ভালোবাসা ঈমানের আলামত। স্বযং আল্লাহর রাসুল (সা.) এরশাদ করেন, “তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি তার পিতামাতার চেয়ে, সন্তানাদির চেয়ে এবং সমস্ত মানুষের চেয়ে প্রিয় না হবো (বুখারি, হাদিস : ১৫) “।

একবার হজরত ওমর ফারুক (রা.) রাসুল (সা.)-কে বলেন, “হে আল্লাহর রাসুল, আপনি আমার কাছে সবকিছুর চেয়ে বেশি প্রিয়, কেবল আমার জান ছাড়া।” রাসুল (সা.) বলেন, “না (একথা সত্য নয়), আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, ওইসময় পর্যন্ত (সত্য) নয়, যতক্ষণ না কারও কাছে আমি তার জানের চেয়ে বেশি প্রিয় হবো।” রাসুল (সা.)-এর মুখ থেকে এই কথা হযরত ওমর ফারুক (রা.)-এর মনে বিদ্যুতের মতো স্পর্শ করল, এবং তার মন ওই সময়ই বদলে গেল। তিনি বললেন, “খোদার কসম, আপনি আপনি আমার জানের চেয়ে বেশি প্রিয়।’ রাসুল (সা.) বললেন, ওমর, এক্ষণে তোমার ঈমান পরিপূর্ণ হলো (সহিহ বুখারি, হাদিস ৬৬৩২)”।

প্রখ্যাত সাহাবী হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, এক সাহাবি রাসুলের দরবারে এসে জিজ্ঞেস করেন. ” হে রাসুল (সা.), কিয়ামত কবে?” হযরত রাসুল (সা.) জানতে চাইলেন, “তুমি এর জন্য কী কী প্রস্তুতি নিয়েছ?”, সাহাবি বললেন, “আমি অধিক পরিমাণে নামাজ রোজা জাকাত সদকা আদায় করে কোনো প্রস্তুতি তো নিতে পারিনি, কিন্তু আল্লাহ ও তার রাসুলের প্রতি আমার ভালোবাসা আছে।” হযরত রাসুল (সা.) তখন বললেন, “তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো” (সহিহ বুখারি, হাদিস ৬১৭১)। সাহাবি বলেন, “এই সুসংবাদের পর আমি এত খুশি হয়েছি, ইসলাম গ্রহণের পর অন্যকিছুতে এত খুশি হইনি।”

মূল কথা হচ্ছে, আল্লাহর রাসুল (সা.)-কে ভালোবাসা ঈমানের অংশ ও ঈমানদারের আলামত। এই ভালোবাসা হৃদয়ের গহীন থেকে উৎসারিত, কেবল লোকদেখানো ভালোবাসা নয়। যারা আল্লাহর রাসুলকে (সা.) ভালোবাসে, আল্লাহ তাদের সম্পর্কে কোরআনে ঘোষণা দেন, “তারা আল্লাহর দল, মনে রেখো, নিশ্চয় আল্লাহর দলের লোকেরাই সফল” (সুরা মুজাদালাহ, আয়াত ২২)।

হযরত আল্লামা আব্দুল হক মোহাদ্দেছে দেহলভী (রঃ) তাঁর “মাসবাতা মিনাচ্ছুন্নাহ” গ্রন্থে উল্লেখ করেছেন- হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদর, ফজিলতের রাত্রি শবে বরাত, শবে মিরাজ, দুই ঈদের রাত এসবই রাহমাতাল্লিল আলামনিকে দান করা হয়েছে। যাকে দান করা হয়েছে হাজার মাসের চেয়ে উত্তম স্বয়ং তার আগমন দিবস যে কত লাখ কোটি দিবস রজনীর চেয়ে উত্তম তাতে সন্দেহের অবকাশ নেই। যার উছিলায় সমগ্র পৃথিবীর, চন্দ্র-সূর্য, গ্রহ-তারা, কীট-পতঙ্গ, আসমান-জমিন,পশু-পাখি, গাছপালাসহ মানবমন্ডলী সৃষ্টি করা হয়েছে।”

সাইয়েদুল মোরসালিন খাতামুন্নাবীয়িন নূরে মুজাচ্ছাম (সা.)- এর মর্যাদা এত বেশি, যা আলোচনা করে শেষ করা যাবে না। তাঁকে সকল নবী (আ.) গণই মান্য করতেন এবং করেন। এমনকি পূর্ববর্তী সকল নবীগণ আল্লাহ পাকের কাছে আরজ জানিয়েছিলেন, তাদেরকে নবী না করে নবী মোহাম্মদ (সঃ)-এর উম্মত বানানোর জন্যে। সুবহানাল্লাহ! এমন নবীর উম্মত হয়েও আমরা তাকে জানিনা বুঝিনা বুঝতে চেষ্টা করি না, বরং তুচ্ছজ্ঞান করে ফেলে রাখি আমরা তার প্রতি দরূদ সালাম পাঠে কৃপণতা করি তাঁর শানে মিলাদ কিয়াম করতে লজ্জা বোধ করি। হযরত আউলিয়া-কেরামগণ বলেন, সম্মানিত ব্যক্তিদের দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করাই আদব আর না করা বেয়াদবী। হযরত গাউছুল আজম বড় পীর আবদুল কাদের জিলানী (রা.) ১২ই রবিউল আউয়ালকে খুব গুরত্ব সহকারে পালন করতেন। একদিন স্বপ্নের মধ্যে নবী করিম (সা.) তাকে বললেন যে, “আমার বারই রবিউল আউয়ালের প্রতি তুমি যে সম্মান প্রদর্শন করে আসছ তারই বিনিময়ে আমি তোমাকে গেয়ারভী শরীফ দান করলাম।”

হযরত নবী কারীম (সা.) -এর প্রতি ভালোবাসার স্বভাবজাত এই আকর্ষণ কেবল মানুষের মাঝেই নয় বরং জীবজন্তু উদ্ভিদ এমনকি জড়বস্তুর মাঝেও পাওয়া যায়। বিদায় হজের সময় যখন নবীজি (সা.) উটগুলোকে নিজের পবিত্র হাত দ্বারা জবাই করছিলেন। তখন সাহাবায়েকেরাম এ দেখে বিস্মিত হয়েছিলেন যে, উটগুলো কোরবানি হওয়ার জন্য একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছিল যে, কে কার আগে নিজের ঘাড় নবীজির সামনে পেশ করতে পারে !

آبروئے ایک تو زہ کرد کمانے بہ کمینے نے
یک صید نیا سود زمانے بہ زمینے
প্রতিটি শিকার নিশানার দিকে নিজেই দৌড়ে দৌড়ে যেত যে, প্রথমে আমাকে শিকার করুন।

আমির খসরু বলেন,
ہمہ آہوان صحرا سر خود نہادہ ہر کف
بہ امید آنکہ روزے بہ شکار خواہی آمد
বনের প্রতিটি হরিণ মাথা হাতে নিয়ে এই আশায় ঘুরতো যে, একদিন তিনি শিকার করার জন্য আসবেন আর আমরা নিজেকে তার সামনে পেশ করে দিব।

অনুরূপভাবে একটি উট নবীজির খেদমতে এসে নিজের দুঃখ পেরেশানি ব্যক্ত করা এবং কান্না করা ও জীবজন্তুর মাঝে নবীজির প্রতি ভালোবাসা বিদ্যমান এর জ্বলন্ত প্রমাণ। اسطوانہ حنانہ তথা খেজুর গাছের গোড়া নবীজির বিরহে এই পরিমাণ কান্না করেছে যে, মসজিদে নববী গুঞ্জন করে উঠেছিল। এ দেখে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়েছিলেন। বিভিন্ন স্থানে গাছ গাছালি নবীজিকে সালাম করা তাদের মাঝে নবীজীর প্রতি ভালবাসা অস্তিত্বের সুস্পষ্ট প্রমাণ।

বুখারী ও মুসলিমের এক বর্ণনায় এসেছে নবী করিম ﷺ একবার উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে বলেছিলেন, هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ এটি এমন পাহাড় যে আমাদেরকে ভালবাসে আমরা যাকে ভালোবাসি। পাহাড়ের প্রতি নবীজির এই সম্মোধন প্রমাণ করে যে নবীজীর প্রতি ভালবাসা জড় বস্তুর মাঝেও ছিল। এসকল দৃষ্টান্ত নবীজির প্রতি ভালোবাসার ব্যাপকতা প্রমাণ বহন করে।

পরিশেষে বলতে চাই যেখানে স্বয়ং আল্লাহ তায়ালা তাঁর ফেরেস্তাদের নিয়ে এবং নবী-রাসূল, সাহাবী, ওলী-আউলিয়া সবাই নবীর প্রতি যথাযথ দরুদ ও সালাম সম্মান প্রদর্শনসহ মিলাদুন্নবী (সা.) পালন করে আসছেন, সেখানে উম্মতে মোহাম্মদী অথচ পাপে তাপে পূর্ণ হয়েও আমরা সমগ্র বিশ্বের রহমত, সমগ্র জাতির শিক্ষক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিলাদুন্নবী (সা.) পালনে কৃপনতা করে আমরা জাহান্নামের পথকে সুদৃঢ় করছি। হে উম্মতে মোহাম্মদীগণ! হে সচেতন নারী-পুরুষ আসুন ! আমরা আল্লাহর হুকুম পালনে তাঁর প্রিয় হাবীব (সঃ)-এর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করি এবং জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) সমস্ত শহর-বন্দর, গ্রাম-গঞ্জে মসজিদ-মাদ্রাসায়, খানকাসহ ঘরে ঘরে যথাযোগ্য মর্যাদার সাথে নবীর আগমনি দিবসকে পালন করি।

তো আমরা যদি প্রকৃতপক্ষেই ঈমানদার হতে চাই, ইহকাল ও পরকালে কামিয়াব হতে চাই, তাহলে আমাদের উচিৎ আল্লাহর রাসুল (সা.)কে জানা, এবং সব ভালোবাসার ঊর্ধ্বে তার ভালোবাসা প্রাধান্য দেওয়া এবং হাদিসে পাকে খোদ আল্লাহর রাসুল (সা.) যেভাবে নির্দেশ করেছেন। আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুন।

[ পরিচালক, আল ইউনুছীয়া-ওয়ায়েছীয়া দরবার শরীফ, দুলালপুর, শিবপুর, নরসিংদী ]

Post Views: 620

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

by admin
October 13, 2026
0
14

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবং নির্বাচনে কোনো ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে...

টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

by admin
October 13, 2026
0
18

সৌদি আরবের রাজধানী রিয়াদে টানা তৃতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। আর ইয়েমেন থেকে এই...

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

by admin
October 13, 2026
0
21

হুথিদের হামলায় সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম সীমিত হওয়ায় এখন পর্যন্ত ঢাকা থেকে ৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হয়েছে। এর মধ্যে...

মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা

মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা

by admin
October 13, 2026
0
17

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে রাস্তায় পড়ে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি হাতবোমা উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন...

১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

by admin
October 13, 2026
0
15

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। মঙ্গলবার...

বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল

বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল

by admin
October 13, 2026
0
12

সালাম মাহমুদ: সাম্প্রতিক সময়ের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং আন্তর্জাতিক বাজারে দক্ষ মানবসম্পদ তৈরির এক অভিনব ব্যবসায়িক দর্শন উন্মোচনের মধ্য দিয়ে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026
  • মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা October 13, 2026
  • রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার October 13, 2026
  • ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন October 13, 2026
  • জামালপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন October 13, 2026
  • তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স October 13, 2026
  • জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ October 13, 2026
  • বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল October 13, 2026
  • ২০২৪ সালের আগস্ট আমাদের একটি সুন্দর  বাংলাদেশ বিনির্মাণের শিক্ষা দিয়েছে-নুরুল আমিন এমপি October 13, 2026
  • মসজিদ ও মাদ্রাসার জমি সন্তানের নামে হস্তান্তরের অভিযোগ October 13, 2026
  • পরিবারের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিরামপুরে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা October 13, 2026
  • প্রমোট মহিলা হোস্টেলের উন্নয়নকাজের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ধমকালেন শিক্ষা কর্মকর্তা October 13, 2026
  • নীলফামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • _দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার October 13, 2026
  • আজ ১২ অক্টোবর মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর ২৫ তম মৃত্যুবার্ষিকী October 13, 2026
  • পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশু বিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান October 13, 2026
  • বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত,বাল্যবিয়ে বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান October 13, 2026
  • বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স  October 13, 2026
  • রংপুর বিভাগে বাণিজ্যিকভাবে কলা চাষ হচ্ছে, সংরক্ষণের ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক October 13, 2026
  • দিনাজপুরে পণ্যের উৎপাদন ও বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত October 13, 2026
  • চিকিৎসা, উৎসব ভাতা ও পুনঃপেনশনের দাবীতে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ October 13, 2026
  • ফ্যামিলি কার্ড কর্মসূচীর আওতায় তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের ২দিনব্যাপী প্রশিক্ষণ শেষে নির্ভুল তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে October 13, 2026
  • দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের একদশপূর্তি উপলক্ষ্যে বিশেষ সেমিনার সাংস্কৃতিক ও চড়–ইভাতি অনুষ্ঠিত October 13, 2026
  • দিনাজপুরে  কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী,  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত October 13, 2026
  • জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী October 13, 2026
  • ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

      ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

      October 13, 2026
      থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

      থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

      October 13, 2026
      টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

      টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

      October 13, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d