আল আমিন মন্ডল (বগুড়া) ঃ ঈদ পুনমিলনী উপলক্ষে শনিবার বগুড়ার গাবতলীর কাগইল করুনা কান্ত উচ্চ বিদ্যালয়ে ব্যাচ ভিক্তিক ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক সুলতান মাহমুদ খান রনি। কাগইল ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক সাজেদুর রহমান শামীমের সভাপতিত্ত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মীম পোদ্দার। আরো বক্তব্য রাখেন ডাঃ নিল রতন দেব, তরুন কুমার দত্ত রিপন, শিক্ষক নিতাই চন্দ্র মন্ডল। আয়োজনে ও দিক-নিদের্শনায় ছিলেন আবু হাসনাত লিমন, আসাদুজ্জামান নুর রাকু, তানভির তারেক নিশান, জুলফিকার জাহান পিয়াস, আশিকুর রহমান সহ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ প্রমূখ। ফাইনালে ২০০৮ইং সালের ব্যাচ বনাম ২০১৩ইং সাল ব্যাচের খেলা অনুষ্ঠিত হলে ২০১৩ইং সাল শিক্ষার্থীবৃন্দ চাম্পিয়ান হন। এ খেলায় সহযোগিতায় ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এজেন্ট শাখা কাগইল, মিডল্যান্ড ব্যাংক এজেন্ট শাখা কাগইল এবং মিষ্টি ফুড। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








