সংবাদ বিজ্ঞপ্তি
সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক বিজয় পত্রিকার পাবনার ঈশ্বরদী প্রতিনিধি মুশফিকুর রহমান মিশনের উপর অতর্কিত হামলা ও হত্যার হুমকির প্রতিবাদে সন্ত্রাসী অপু বাহিনীকে গ্রেফতারের দাবি জানিয়েছে দৈনিক বিজয় পরিবারের সকল সাংবাদিকবৃন্দ। পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এম আর হায়দার রানা’র প্রেরিত এক বার্তায় তারা উল্লেখ করেন,দৈনিক বিজয় নীতির পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন একটি গণমাধ্যম। দৈনিক বিজয় পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি মুশফিকুর রহমান মিশনকে হত্যার হুমকি প্রদানকারী সন্ত্রাসী অপু বাহিনীর অনতিবিলম্ভে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোরদাবী জানাচ্ছি। দৈনিক বিজয় পরিবার সারা দেশের প্রতিনিধিদের সমন্বয়ে বৃহৎ কর্মসূচীর গ্রহণ করবে। সূত্র মতে, দৈনিক বিজয় পত্রিকার পাবনার ঈশ্বরদী প্রতিনিধি মুশফিকুর রহমান মিশন ২৪ অক্টোবর মঙ্গলবার সন্ধা ৬টায় ঈশ্বরদী মৌ বাড়ীয়া দূর্গা মন্দিরের পাশের পুকুরে শারদীয়া প্রতিমা বিজর্সজনের ছবি ও সংবাদ সংগ্রহের জন্য যান। পার্শ্ববর্তী টেংরি আমবাগাম গ্রামের মৃত চন্দন দেবের ছেলে অপু দেব ও তার ২/৩ সহযোগী মিলে মিশনকে অহেতুক গালমন্দ করতে থাকে। এতে প্রতিবাদ করলে সন্ত্রাসী অপু দেবসহ তার সহযোগীরা প্রথমে মিশনের শার্টের কলারে ধরে টানা-হেঁচড়া। এতে জোরাজুরি করলে অপু গং মিশনকে বেদম মারধর করে তার শার্টের পকেটে থাকা নগদ ৫ হাজার ৩শ’ টাকা ছিনিয়ে নেয়। অপু বাহিনীর এলোপাথাড়ি মারপিটে মিশন ডাক চিৎকার করলে আশ পাশের লোকজন ছুটে এলে বিষয়টি টের পেয়ে অপু বাহিনী দ্রুত সটকে পড়ে। যাওয়ার সময় সন্ত্রাসীরা মিশনকে হত্যার হুমকি দিয়ে যায়। এ ঘটনায় মিশন বাদউ হয়ে তাৎক্ষনিকভাবে ঈশ্বরদী থানায় একটি লিখিত অফভযোগ দায়ের করেন।







