বেলাল আজাদ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় নারী নির্যাতনসহ হত্যাচেষ্টা মামলার পলাতক আসামীদের হুমকি-ধমকিতে জানমালের নিরাপত্তাহীনতায় পালিয়ে বেড়াচ্ছেন স্বয়ং বাদী। রাজনৈতিক আশীর্বাদপুষ্ট প্রভাবশালী এসব সন্ত্রাসীরা গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে প্রকাশ্যে ঘুরছে আর বাদীকে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ সৃষ্টি ও হুমকি-ধমকি দিচ্ছে। উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড তুলাতলী ওয়ালাপালং গ্রামের বাসিন্দা প্রবাসী নুরুল আমিনের স্ত্রী নাজমা আক্তার সুমি (২৮) কে একই এলাকার লম্পট নূর আহমদ প্রঃ নুরু সওদাগরের পুত্র ছৈয়দ উল্লাহ (২৮) কিছু দিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ২২ মার্চ ভোর রাত সাড়ে ৪ টা লম্পট ছৈয়দ উল্লাহ কৌশলে নাজমা আক্তার সুমির ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনা বিষয়ে অভিযুক্ত ছৈয়দ উল্লাহর বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য ভুক্তভোগী নাজমা আক্তার সুমি ও তার শাশুরী ঝিনু আরা বেগম একই দিন সকাল ৯ টায় অভিযুক্ত নূর আহমদ প্রঃ নুরু সওদাগরের বাড়ির উঠানে গেলে, মৃত হাকিম আলীর পুত্র নূর আহমদ প্রঃ নুরু সওঃ (৫০), তার দুই পুত্র ছৈয়দ উল্লাহ (২৮) ও এহসান উল্লাহ (২৬) ৩ জনে মিলে ভুক্তভোগী নাজমা আক্তার সুমি(২৮) ও তার শাশুরী ঝিনু আরা বেগম (৪৫) কে দা, ছুরি ও লাঠিসোটা নিয়ে হামলা করে। নূরু সওদাগর ছুরি দিয়ে ঝিনু আরা বেগমের বামহাতের দুই আঙ্গুল অনেকাংশে কেটে ফেলে এবং পিটে ছুরির আঘাতে মারাত্মক জখম করে। সন্ত্রাসী পিতাপুত্র নিরীহ বউ-শাশুড়ী দুই জনকে নির্মম ভাবে মারধর করে ঘটনাস্থলে ফেলে রাখে। গুরুত্বর আহত নাজমা আক্তার সুমি ও তার শাশুরী ঝিনু আরা বেগম কে কাউকে উদ্ধার করতে না দিয়ে, হাসপাতালে চিকিৎসা করতে যেতে না দিয়ে ঘটনাস্থলে কয়েক ঘন্টা অবরোধ করে রাখে অভিযুক্ত সন্ত্রাসীরা। ঘটনার পরপরই অভিযুক্ত নূর আহমদ প্রঃ নুরু সওদাগ ভুক্তভোগীদের মামলা থেকে আত্মরক্ষার্থে প্রভাব ও অর্থের জোরে উখিয়া থানা পুলিশ কে ম্যানেজ করে উল্টো ভুক্তভোগীদের আসামী করে মিথ্যা ও হয়রানি মুলক উখিয়া থানায় জিআর-১৬৪/২০২৬, উখিয়া থানার মামলা নং-, তাং-২৫/০৩/২০২৬ ইং (ধারা: ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬/৩৪ দণ্ডবিধি) মামলা রুজু করে এবং ভুক্তভোগীদের পুলিশ দিয়ে বারেবারে হয়রানী করে। সেই মিথ্যা মামলায় আসামীরা হওয়া ভুক্তভোগী নাজমা আক্তার সুমি ও তার শাশুরী ঝিনু আরা বেগম সহ অন্যান্যরা গত ৩০ মার্চ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনে মুক্তি লাভ করে। অন্য দিকে ভুক্তভোগী নাজমা আক্তার সুমি বাদী হয়ে গত ২৯ মার্চ বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৩, কক্সবাজার-এ সি.পি-৫৩/২০২৬ (ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)(খ) সহ দণ্ডবিধির ৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩২৬/৫০৬ ধারা) মামলা দায়ের করলে, মামলাটি এফআইআর হিসেবে গণ্য করে মামলা রুজু আসামী গ্রেফতার করার আদেশ দেওয়া হয়। অভিযুক্তদের ছৈয়দ উল্লাহ, এহসান উল্লাহ ও নূর আহমদ প্রঃ নুরু সওদাগরের বিরুদ্ধে করা নারী নির্যাতন সহ হত্যাচেষ্টা মামলায় কেউ জামিন হয়নি, তারা মামলায় পলাতক থাকলেও এলাকায় প্রকাশ্যে ঘুরছে আর বাদীকে মামলা প্রত্যাহারের হুমকি-ধমকি দিচ্ছে এবং কথিত রাজনৈতিক নেতাকর্মী দিয়ে মামলা আপোষ করার চাপ সৃষ্টি ও মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে। ভুক্তভোগী নাজমা আক্তার সুমি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(৪)(খ) সহ দণ্ডবিধির ৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩২৬/৫০৬ ধারায়) করা মামলার তদন্ত কর্মকর্তা উখিয়া থানার এসআই (নিরস্ত্র) উনুমং মারমা (বিপি-৭৯৯৯০৫৩৪৬১) জানান, ‘আসামীদের গ্রেফতার যথাযথ অভিযান অব্যাহত আছে’। কিন্তু বাস্তবে ভুক্তভোগী নাজমা আক্তার সুমি ও তার শাশুরী জখমী ঝিনু আরা বেগম মামলার বাদী ও ভিকটিম হয়েও পলাতক আসামীদের হুমকি-ধমকির ফলে জানমালের নিরাপত্তাহীনতায় বর্তমানে এলাকা ছাড়া। এই প্রতিবেদক অভিযুক্ত নূরু সওদাগর ও তার দুই পুত্রের সাথে ফোনালাপের চেষ্টা করলেও ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী নাজমা আক্তার সুমি ও তার শাশুরী ঝিনু আরা বেগম জানান, ‘অভিযুক্ত নূরু সওদাগর ও তার দুই ছেলে আমাদের নির্যাতন ও মারধর করে উল্টো পুলিশ দিয়ে দফায় দফায় হয়রানী করে এবং বর্তমানে আমাদের দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন সহ হত্যাচেষ্টা মামলায় তারা জামিন না হয়েও প্রকাশ্যে ঘুরছে এবং মামলা প্রত্যাহার ও আপোষ করার চাপ সৃষ্টি ও হুমকি-ধমকি দিচ্ছে। মামলা করার পর থেকে আমরা বাদী ও জখমী বউ-শাশুড়ী সহ পরিবারের সবাই এলাকা ছাড়া আর আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।’ ভুক্তভোগীরা তাদের দায়েরকৃত নারী নির্যাতন সহ হত্যাচেষ্টা মামলার পলাতক আসামীদের গ্রেফতারে ও মামলার যথাযথ তদন্ত কার্যক্রমে এবং নিজেদের জানের নিরাপত্তা চেয়ে প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








