বর্তমান সময়ের চাহিদা ও ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠানের
যাত্রা শুরু হয়েছে রাজধানীর উত্তরায়। ‘ইলহাম ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল’ নামের এই স্কুলটি একটি
হোমওয়ার্ক-মুক্ত, ইংরেজি মাধ্যম ইসলামি স্কুল, যেখানে ক্যামব্রিজ কারিকুলামের পাশাপাশি আল-
কুরআনের হিফজ করারও সুযোগ রয়েছে। একাডেমিক শিক্ষা ও নৈতিকতার অপূর্ব সমন্বয় ঘটানো
হয়েছে এ স্কুলে। এই স্কুলের মূল লক্ষ্য হচ্ছে— দ্বীনি মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও আত্মবিশ্বাসী
প্রজন্ম গড়ে তোলা, যারা একদিকে হবে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষায় পারদর্শী এবং অন্যদিকে
দীনী জ্ঞানে হবে সুদৃঢ়।
স্কুল কর্তৃপক্ষ জানায়, “আমরা শুধু ভালো গ্রেড নয়, বরং একটি পূর্ণাঙ্গ মানুষ গড়ার চেষ্টায় আছি।
শিক্ষার্থীদের পূর্ণ বিকাশে চারটি মূল ক্ষেত্রে কাজ করছে ইলহাম ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল।
সেগুলো হলো: (১.) Physical Development – খেলাধুলা, শরীরচর্চা ও স্বাস্থ্যকর অভ্যাস, (২.)
Language & Communication Development – ইংরেজি, আরবি ও বাংলা উভয় ভাষায় দক্ষতার
পাশাপাশি যোগাযোগের অন্যান্য মাধ্যম ব্যবহারের দক্ষতা অর্জন, (৩.) Cognitive Development –
চিন্তাশক্তি, সমস্যা সমাধান ও যুক্তি, এবং (৪.) Social, Emotional, and Ethical-Moral
Development – নৈতিকতা, সহানুভূতি ও চরিত্র গঠন।
আমাদের প্রতিটি ক্লাসে কুরআন শিক্ষার পাশাপাশি STEAM (Science, Technology, Engineering,
Arts, and Math) ভিত্তিক শিক্ষাও যুক্ত রয়েছে। প্রতিটি শিশু তার মেধা অনুযায়ী নিজস্ব গতিতে
শিখতে পারবে—এমন পরিবেশ তৈরিতে আমরা বদ্ধ পরিকর।”
অত্যাধুনিক সিসিটিভি নিয়ন্ত্রিত নিরাপদ ক্যাম্পাসে সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল
ক্লাসরুম, খেলতে-খেলতে শেখার শিখন পদ্ধতি এবং ইংরেজি-আরবি মাধ্যমের এ স্কুলে মাতৃভাষা
বাংলাকেও গুরুত্বের সাথে পাঠ দান করা হয়। হোমওয়ার্ক-মুক্ত ক্লাসরুম পদ্ধতি অনুসরণের কারণে
অভিভাবকদেরকে অতিরক্তি চিন্তামুক্ত করতে সক্ষম হবে এ স্কুলটি।
ইসলামী জ্ঞানের ক্ষেত্রে বিশেষ কোন বিষয়ের/বইয়ের চেয়ে ক্যামব্রিজ কারিকুলামের প্রত্যেকটা
বিষয়ের লেসন প্লানে সে সম্পর্কে কুরআন/ও সুন্নাহ কী বলেছে তা ছাত্র-ছাত্রীদেরকে জানিয়ে
দেয়ার মধ্য দিয়ে সত্যিকারের ইন্টিগ্রেটেড শিক্ষা ব্যবস্থার অনন্য উপমা তুলে ধরেছে এ স্কুলটি।
স্বল্প পরিসরে ডেকেয়ার ব্যবস্থাসহ ইলহাম ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলটির আটতলা ভবনে রয়েছে
সৃজনশীল ও আনন্দমুখর পাঠদান পরিবেশ। শিক্ষার্থীদের লাইফ স্কিলের উন্নতি কল্পে নেয়া হয়েছে
নানাবিধ উদ্যোগ। তন্মধ্যে উল্লেখযোগ্য, এ স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের জন্যে সাতার, সাইকেল
চালানো, আর্ট ও ক্যালিওগ্রাফি, আবৃতি, সংগিত, কিরা’আত ইত্যাদি বিষয়গুলোকে আবশ্যিক করে
দেয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত একটি দু’আ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী,
কমিউনিটি নেতৃবৃন্দ এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি স্কুলটির প্রতি তাদের আগ্রহ ও
আস্থার প্রতিফলন ঘটায়। অনুষ্ঠানে স্কুলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় এবং তা
অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।স্কুলের কর্তৃপক্ষ বলেন, “আমাদের স্বপ্ন শুধু ভালো ছাত্র
নয়, বরং আলোকিত মানুষ গড়া—যারা দুনিয়াতে সফল হবে এবং আখিরাতেও মুক্তির পথ খুঁজে পাবে।”
স্কুলটিকতে বর্তমানে প্লেগ্রুপ থেকে গ্রেড ৬ পর্যন্ত ভর্তির জন্য আবেদন নেওয়া হচ্ছে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন: +৮৮০১৮০৫০৬১২০০-০৩ অথবা ভিজিন করুন:
www.ilhamdhaka.com বাড়ি ৩৯, রোড ১৮, সেক্টর ১১, উত্তরা, ঢাকা।







