Friday, October 16, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

উপকূলে ‘চায়না দুয়ারি হুমকিতে ছোট মাছ

জালের নাম ‘চায়না দুয়ারিথ।

admin by admin
April 5, 2022
in জাতীয়, বরিশাল বিভাগ, সর্বশেষ
Reading Time: 1 min read
0 0
A A
0
উপকূলে ‘চায়না দুয়ারি হুমকিতে ছোট মাছ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

মনির হোসেন,বরিশাল ব্যুরো॥ জালের নাম ‘চায়না দুয়ারিথ। মরণফাঁদ নামের এই জালে একবার ঢুকলে আর বের হতে পারে না মাছ। চলতি পথে নানা জলজ প্রাণী ঢুকে পড়লেও নিশ্চিত মৃত্যু। এক সময় দেশের উত্তরবঙ্গের নদ-নদী এবং পদ্মা-মেঘনার অগভীর তীরে এ জালের দেখা মিললেও এখন তা পৌঁছেছে দক্ষিণের সাগর পাড়ে।সমুদ্র মোহনায় থাকা নদীগুলোর অগভীর পানিতে ব্যাপক হারে বাড়ছে এ জালের ব্যবহার। ফলে হুমকির মুখে পড়েছে মাছসহ নানা জলজ প্রাণী। সূক্ষ্ম ফাঁসের এই জালের পদ্ধতিটাই এমন যে স্রোতের টানে সব ধরনের জলজ প্রাণী ঢুকে যাবে এতে। বর্গাকৃতি লোহার খাঁচায় আটকে হারাতে হবে প্রাণ।কম দাম এবং বেশি মাছ ধরা পড়ায় জেলেদের মধ্যে ক্রমেই বাড়ছে এই জালের জনপ্রিয়তা। বিশেষজ্ঞদের মতে, কারেন্ট জালের চেয়েও মারাত্মক এই জাল। এর ব্যবহার বন্ধে এখনই ব্যবস্থা নেওয়া না গেলে হুমকির মুখে পড়বে দেশের মৎস্যসম্পদ। বিলুপ্তি ঘটবে নানা জলজ প্রাণীর।বছর দুই আগে বাংলাদেশে ব্যবহার শুরু হয় চায়না দুয়ারির। প্রথম দিকে পদ্মা-মেঘনাসহ উত্তরবঙ্গের নদ-নদীতে দেখা যেত এগুলো। চায়না থেকে আসা সূক্ষ্ম ফাঁসের নেট দিয়ে তৈরি হয় এ জাল। ১শ থেকে দেড়শ ফুট লম্বা এই জালের প্রস্থ সর্বোচ্চ দেড় ফুট।দেখতে অনেকটা মোটা পাইপের মতো এই জালের দেড় দুই ফুট পরপর থাকে চার কোনা অথবা গোল লোহার ফ্রেম। এই ফ্রেমের সঙ্গে আবার একমুখী ফাঁদ। পাইপ সদৃশ জালের ভেতরে ঢোকার পর এসব ফাঁদ পার হয়ে জালের শেষাংশে চলে যায় মাছ।লোহার ফ্রেমের সঙ্গে থাকা ফাঁদগুলো এমন পদ্ধতিতে তৈরি যে একবার এই ফাঁদ পার হলে পেছনে ফেরার উপায় থাকে না।বরগুনার পরিবেশ ও মানবাধিকারকর্মী আরিফুর রহমান বলেন, ‘কারেন্ট জালের চেয়েও ভয়ংকর এই জালের ফাঁস এতটাই ছোট যে এর ভেতরে মাছের রেনু পোনা পর্যন্ত আটকে যায়। সেই সঙ্গে আটকা পড়ে বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী। এককথায় পানি ছেকে সবকিছু নিয়ে আসে এই জাল।ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘দেশে প্রচলিত জালের মধ্যে যেগুলো নিষিদ্ধ তার তালিকায় এখনো আসেনি চায়না দুয়ারি। অসাধু জেলেরা এই সুযোগটিই ব্যবহার করছে।দাম কম এবং নদী তীরের কম পানিতে পাততে হয় বিধায় জেলে ছাড়াও নদীর পাড়ে বসবাসকারী অনেক সাধারণ মানুষও এখন এই জাল কিনে মাছ ধরছে। দিন দিন বাড়ছে এই জালের ব্যবহার। যাতে করে ধ্বংসের মুখে পড়ছে মৎস্যসম্পদ।থ
বিভিন্ন ভাবে খোঁজ নিয়ে জানা গেছে সমুদ্র তীরবর্তী বরগুনা, পটুয়াখালী এবং ভোলা জেলার প্রায় সব এলাকাতেই এখন দেদার ব্যবহার হচ্ছে ‘চায়না দুয়ারিথ।বিশেষ করে সাগর মোহনার নদীগুলোর অগভীর অংশ এবং নদী থেকে ঢোকা খালের মুখে। সরেজমিন এরকম অসংখ্য জাল পাততে দেখা গেছে বরগুনার তালতলির জয়ালভাঙ্গা, বগি বাজারসংলগ্ন স্লুুইচ গেট, পাথরঘাটার চরদোয়ানী স্লুুইচ, বাঁশবুনিয়া এবং বুকাবুনিয়া এলাকায়।জয়ালভাঙ্গা এলাকার বাসিন্দা আলী কদম ব্যাপারী বলেন, ‘নদীতে জোয়ার আসার সময় জোয়ারের দিকে মুখ করে পাতা হয় এসব জাল। জোয়ার শেষে ভাটা শুরু হলে তুলে নেওয়া হয় তা। শুধু নদী নয়, নদী থেকে যেসব খাল জনবসতির দিকে গেছে সেসব জায়গাতেও এই জাল পাতে জেলেরা। পুরো তালতলী জুড়েই মিলবে এরকম অসংখ্য জাল পাতার দৃশ্য।বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘এমন কোনো নদী খাল পাওয়া যাবে না যেখানে চায়না দুয়ারি জাল পাতা হয় না। অনেক জেলে যারা আগে নৌকা নিয়ে নদীতে জাল ফেলে মাছ ধরত তারাও এখন এই চায়না দুয়ারির জেলে। তাছাড়া মাত্র ৫ থেকে ১০ হাজার টাকায় কেনা যায় একেকটা চায়না দুয়ারি জাল। ফলে সহজেই তা কিনে নদীতে ফেলতে পারছে সবাই।থনদী ও মৎস্য গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান ইমেজ অ্যান্ড ইনফরমেশনের নির্বাহী পরিচালক হাসান আবিদুর রেজা বলেন, ‘আমাদের দেশে এমনিতেই এখন অস্তিত্ব বিলোপের মুখে রয়েছে বিভিন্ন ধরনের ছোট মাছ। এসব মাছ মূলত বিচরণ করে নদী-খালের অগভীর অংশে। চায়না দুয়ারি যেহেতু অগভীর পানিতে পাতা হয় তাই অস্তিত্বের সংকটে থাকা এসব ছোট মাছই ধরা পড়ে এই জালে। সূক্ষ্ম ফাঁসের হওয়ায় বিভিন্ন ক্ষুদ্রাতিক্ষুদ্র মাছের পোনা এবং নানা ধরনের জলজ প্রাণীও আটকা পড়ে এই জালে। জেলেদের যেহেতু লক্ষ থাকে শুধু মূল্যবান মাছের দিকে তাই তীরে উঠার পর ওইসব পোনা এবং জলজ প্রাণী ফেলে দেওয়া হয় শুকনো ডাঙ্গায়। ফলে এগুলো মারা যায়। এর আগে যখন উপকূলে নেট জালের মাধ্যমে বাগদা চিংড়ির রেনু পোনা শিকার হতো তখনও এরকম সংকটে পড়েছিলাম আমরা। অবশ্য এখন সেটা অনেকটাই বন্ধ হয়েছে। কিন্তু নতুন করে এই চায়না দুয়ারি জাল এসে আবারও সেই আতঙ্কজনক পরিস্থিতি ফিরিয়ে এনেছে। ছোট ছোট প্রজাতির মাছ এবং মাছের রেনু পোনা মূলত নদী তীরের অগভীর পানিতেই থাকে। সেই জায়গায় এরকম ভয়ানক জাল পাতা মানে পুরো মৎস্যসম্পদকে ঝুঁকির মুখে ফেলা। এখনই এটা বন্ধ করা না গেলে দেশের মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ার পাশাপাশি জলজ প্রাণীর অস্তিত্ব বিলুপ্তির মাধ্যমে জলজ পরিবেশের ভারসাম্য বিনষ্ট হবে।
সাগর পাড়ের নদ-নদীর মোহনাই শুধু নয়, বরিশাল বিভাগের ৬ জেলার প্রায় সর্বত্রই এখন ছড়িয়ে পড়েছে চায়না দুয়ারি। যার প্রমাণ মিলেছে মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক আনিসুর রহমান তালুকদারের বক্তব্যে।চায়না দুয়ারি নিয়ে আলাপকালে তিনি বলেন, ‘গেজেটে নাম থাকুক বা না থাকুক, মৎস্য আইনে এই জাল নিষিদ্ধ। এর প্রস্তুত পদ্ধতি এবং জাল ফার্মের যে ফাঁকা তা আইন সিদ্ধ নয়। এরইমধ্যে বরিশালের বিভিন্ন এলাকায় এই জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছি আমরা। বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া থেকে বিপুলসংখ্যক জাল আটক করে ধ্বংস করা হয়েছে। বিশেষ করে অগভীর বিল এলাকায় বেশি সংখ্যায় ব্যবহার হচ্ছে এই জাল।উপকূলীয় নদী এবং নদী মোহনায় এ জালের ব্যবহার রোধে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন, যেখানেই এই জালের ব্যবহার হচ্ছে বলে খবর মিলছে সেখানেই অভিযান চালাচ্ছি আমরা। তবে যেহেতু জেলেরা সংখ্যায় কয়েক লাখ সেখানে আমাদের সীমিত জনবল দিয়ে সবক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়ে উঠছে না। তবে তারপরও আমরা চেষ্টা চালাচ্ছি। এখানে সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে জনসচেতনতা। সে দিকটাতেও জোর দিয়েছি আমরা। স্থানীয় চেয়ারম্যান-মেম্বারসহ জনপ্রতিনিধিদের বিষয়টি সম্পর্কে সচেতন করা হচ্ছে। আশা করছি খুব শিগগিরই পুরো দক্ষিণ উপকূল থেকে মারাত্মক ক্ষতিকর এ জাল বিলুপ্ত করে দিতে পারব আমরা।

মনির হোসেন

Views: 400

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল

শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল

by admin
October 15, 2026
0
13

শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ দলমত-নির্বিশেষে বিপুলসংখ্যক প্রবাসীর অশ্রুসিক্ত শ্রদ্ধা-ভালবাসা আর...

পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা

পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা

by admin
October 15, 2026
0
133

বাংলা পঞ্জিকা অনুযায়ী পৌষ-মাঘে শীতের প্রকোপ বেশি থাকলেও এরই মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বইতে শুরু করেছে শীতের...

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

by admin
October 15, 2026
0
25

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার...

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

by admin
October 15, 2026
0
12

বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় টানা...

ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন,

ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন,

by admin
October 15, 2026
0
36

ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি...

রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি

রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি

by admin
October 15, 2026
0
16

রংপুর ব্যুরো: শরতের শুভ্রতা নিয়ে কাশফুলের দোলায় ঢাকঢোল, শঙ্খ ও উলুধ্বনির মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজার প্রস্তুতি। মÐপে মÐপে সাজ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন! October 16, 2026
  • ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে October 16, 2026
  • সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির October 16, 2026
  • মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন October 16, 2026
  • শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল October 15, 2026
  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026
  • পবিপ্রবির উপ-উপাচার্যসহ  জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা।  October 15, 2026
  • অনলাইনে তথ্য নেই, খানসামায় সেটেলমেন্ট সেবায় ভোগান্তি October 15, 2026
  • মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে বাস সার্ভিস চালুসহ নানা প্রস্তাব October 15, 2026
  • চীন থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪৫ লাখ টাকার প্লাস্টিকের কাঁচামাল জব্দ, গ্রেপ্তার ১ October 15, 2026
  • দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত October 15, 2026
  • ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন October 15, 2026
  • সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা October 15, 2026
  •  বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা October 15, 2026
  • সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক October 15, 2026
  • চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী October 15, 2026
  • বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ October 15, 2026
  • শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম. October 15, 2026
  • যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী October 15, 2026
  • ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 15, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন!

      যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন!

      October 16, 2026
      ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে

      ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে

      October 16, 2026
      সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির

      সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির

      October 16, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d