দেশ ছাড়ার সময় তার লাগেজ তল্লাশি করতে গিয়ে কাস্টমস কর্মকর্তা কাপড়চোপড়ের ভেতর একটি লেনিনের মূর্তি খুঁজে পেলেন। কর্মকর্তা জিজ্ঞেস করলেন,এটা কী? রুশ লোকটি উত্তর দিল,আপনার প্রশ্নের ধরনটা ভুল, কমরেড! আপনার বলা উচিত ছিল এটা কে? এ হলেন লেনিন যিনি সাম্যবাদের ভিত্তি স্থাপন করেছিলেন এবং রুশ জনগণের জন্য কল্যাণ বয়ে এনেছিলেন। আর আমি এই মহৎ স্মৃতিকে সম্মান জানাতে ও আশীর্বাদের জন্য তাঁকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি।রুশ কর্মকর্তা কথায় আবেগাপ্লুত হয়ে বললেন, আচ্ছা, আপনি যেতে পারেন।
এরপরে তেল আবিব বিমানবন্দরে তল্লাশি কর্মকর্তা আবার সেই মূর্তিটি দেখে জিজ্ঞেস করলেন,এটা কী? রুশ ব্যক্তি বলল, আপনার প্রশ্ন ভুল, স্যার! আপনার বলা উচিত ছিল এটা কে?
এ হলেন লেনিন সেই পাগল অপরাধী, যার কারণে আমাকে রাশিয়া ছেড়ে চলে আসতে হয়েছে! আমি তাঁকে সঙ্গে করে এনেছি, যেন প্রতিদিন তাঁর মুখের দিকে তাকিয়ে তাকে অভিশাপ দিতে পারি! ইসরাইলি কর্মকর্তা কিছুটা প্রভাবিত হয়ে বললেন,ঠিক আছে, আপনি যেতে পারেন।
রুশ ব্যক্তি তার নতুন বসতিতে গিয়ে নিজের বাড়িতে উঠল এবং ঘরের এক দৃশ্যমান কোণে মূর্তিটি রেখে দিল। নতুন মাতৃভূমিতে পৌঁছানোর আনন্দে সে তার আত্মীয়দের দাওয়াত দিল।
তার ভাইয়ের ছোট ছেলে জিজ্ঞেস করল,এটা কে?রুশ লোকটি হেসে বলল,তোমার বলা উচিত এটা কী?এটা হচ্ছে ১০ কেজি ২৪ ক্যারেট সোনা যা আমি কোনো শুল্ক, কর কিংবা ভ্যাট না দিয়েই দেশে নিয়ে এসেছি।
কথার সারমর্ম:
রাজনীতি হলো এমন এক কৌশল, যেখানে একই বিষয়কে মানুষের কাছে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয় পরিস্থিতি অনুযায়ী এবং প্রতিটি বর্ণনাই যেন মানুষের কাছে গ্রহণযোগ্য মনে হয়।
অন্যভাবে বললেঃ
বর্তমান রাজনীতি হলো দক্ষতার সঙ্গে মিথ্যা বলার শিল্প এই বিষয়টি আমরা ভালো করেই বুঝি তবু শেষ পর্যন্ত নিজেরাই বারবার প্রতারিত হই।







