কাল যখন রুমটি খোলা হলো, তখন যে দৃশ্য সামনে এলো, তা কল্পনাকেও ভেঙে দেয়।
রুমের মেঝেতে পড়ে আছে একটি মৃত বিড়াল—শুকিয়ে কাঠ হয়ে গেছে শরীর, হাড়ের সাথে লেগে থাকা চামড়ায় জমে আছে বেদনার ইতিহাস।
তার কোনো শব্দ আমাদের কানে পৌঁছায়নি।
সে শুধু দিনের পর দিন ক্ষুধায়, একাকিত্বে, বন্দিত্বে ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে।
সে হয়তো ভেবেছিল, কেউ আসবে।
দরজাটা খুলে যাবে, কেউ খাবার নিয়ে ডাকবে, আদর করবে।
কিন্তু কেউ আসেনি।
তার এই মৃত্যু কোনো প্রাকৃতিক মৃত্যু নয়—এটা অবহেলার মৃত্যু। দায়িত্বহীনতার মৃত্যু।
যারা হলে বিড়াল পালন করেন বা যেকোনো প্রাণিকে ভালোবাসেন, তাদের প্রতি অনুরোধ—
রুম বন্ধ করার আগে ভালোভাবে দেখে নিন। ছোট্ট একটা প্রাণ, অসহায়ের মতো হয়তো আপনার সাথেই বেঁচে থাকার আশা নিয়ে আশ্রয় নিয়েছিল কোথাও।
একটু সতর্কতা একটা প্রাণ বাঁচাতে পারে।
ভালোবাসা মানেই দায়িত্ব।
আর অবহেলা মানেই মৃত্যু।
এই মৃত্যু যেন আর না ঘটে, কারো জন্য না ঘটে।
সোর্স: কালেক্টেড








